জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 26-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

তাড়াশে ঈদগাহ মাঠ দখল নিয়ে সংঘর্ষ

 আল আমিন মীর  

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় দেশীগ্রাম ইউনিয়নের দেউড়া গ্রামে ঈদগাহ মাঠের জমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

‎

‎স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের দেউড়া গ্রামে ঈদগাহ মাঠের জায়গা নিয়ে দীর্ঘদিন ধরে ইদ্রিস আলী গোষ্ঠী ও ইউসুফ আলী গোষ্ঠীর মধ্যে বিরোধ চলে আসছিল। ঈদগাহ মাঠের জায়গার একটি অংশ সরকারি খাস জমি হলেও তা স্থানীয় এক গোষ্ঠীর লোকজন তাদের বাড়ির পাশে হওয়ায় দীর্ঘদিন ধরে দখলের চেষ্টা করে আসছিল বলে অভিযোগ রয়েছে।

‎

‎এই বিরোধকে কেন্দ্র করে সোমবার (২৬ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে দু’পক্ষের লোকজন মাঠে মাপজোক ও দখল নিয়ে মুখোমুখি হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে কথা-কাটাকাটির জেরে সংঘর্ষ বেধে যায়। এতে উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হন। আহতদের তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

‎

‎খবর পেয়ে তাড়াশ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং বিরাজ করছে থমথমে অবস্থা।

‎

‎তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।


 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে যৌন হয়রানীর অভিযোগ

1

ভার্থখলা থেকে গাঁজাসহ যুবক আটক

2

শৈলকুপায় অতর্কিত হামলার প্রতিবাদ ও হামলাকারীদের শাস্তির দাবী

3

মনোহরদীতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত

4

চাঁপাইনবাবগঞ্জে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিম

5

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজ ৯০তম জন্মবার্ষিকী

6

ত্রয়োদশ সংসদ নির্বাচন সামনে রেখে লোহাগাড়ায় প্রশাসনের কড়া নির

7

কটিয়াদীতে নারী যাত্রী সেজে স্বর্ণের চেইন চুরি!চোর চক্রের সদ

8

ঝালকাঠিতে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

9

সরাইলে পুরোদমে পালিত হচ্ছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক

10

ভোলা বরিশাল সেতুর দাবিতে বোরহানউদ্দিনতে মানববন্ধন ও বিক্ষোভ

11

লাল-সবুজের পতাকায় বিদায় নিলেন বেগম খালেদা জিয়া

12

চাঁপাইনবাবগঞ্জে ট্রাফিকের ধাওয়ায় ট্রাকের নিচে পড়ে ২ তরুনে

13

টুঙ্গিপাড়ায় যুবলীগের পদ থেকে মোঃ লিটন শেখ অরুনের স্বেচ্ছা

14

মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি শেখ ইকবাল হোসেনের বহিষ্কারদেশ

15

গণভোটের মাধ্যমে রাষ্ট্রের সকল কাঠামো সংস্কারের আওতায় আসবে- শ

16

জাতীয় দৈনিক সংগ্রামের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাগরপুর

17

কালিগঞ্জে বিএনপির বিশেষ সাংগঠনিক সভা অনুষ্ঠিত

18

ঘন কুয়াশায় ঢাকা বরিশাল মহাসড়কে গাড়ির চাপায় এনজিও কর্মী নিহ

19

পিঠা উৎসব ২০২৫ সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখলেন দিনাজপুরের পু

20