জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 29-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যেন অনিয়মের আঁতুড়ঘর

মোঃ নাইমুর রহমান  

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দীর্ঘদিন ধরে অনিয়ম, দুর্নীতি, দায়িত্বহীনতা ও সেবাহীনতার অভিযোগে জর্জরিত। হাসপাতালে পরিদর্শনে গিয়ে রোগী, স্বজন ও স্থানীয়দের সঙ্গে কথা বলে ওঠে আসে একের পর এক অস্বস্তিকর চিত্র যেখানে স্বাস্থ্যসেবা নয়, বরং অব্যবস্থাপনা যেন নিয়মে পরিণত হয়েছে।
হাসপাতালের বহির্বিভাগ থেকে আবাসিক ওয়ার্ড সব জায়গায় রোগীদের হতাশা একই। কর্তব্যরত চিকিৎসক ও কর্মচারীদের শিথিলতা, ব্যবস্থাপনার দুর্বলতা এবং প্রয়োজনীয় তদারকির অভাবে প্রতিদিনই ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ।
রোগী ও স্থানীয়দের অভিযোগে উঠে আসা প্রধান অনিয়মগুলো

১. সেবার নিম্নমান


সঠিক সময়ে চিকিৎসক পাওয়া যায় না। নার্স সেবাকর্মীদের আচরণ নিয়ে অসন্তোষ রয়েছে। ওয়ার্ডে প্রয়োজনীয় তদারকির ঘাটতি স্পষ্ট।

২. সরকারি ওষুধ পাচারের অভিযোগ


রোগীরা জানান, ফ্রি ওষুধ পাওয়া কঠিন। অনেকের অভিযোগ সরকারি ওষুধ বাইরে বিক্রি হয়ে যায়, যার প্রমাণ মেলে হাসপাতালের নিয়মিত ওষুধ সংকটে।

৩. দালালচক্রের দৌরাত্ম্য


হাসপাতালের ভেতর বাইরে দালালদের সক্রিয়তা প্রকট। রোগী নেওয়া থেকে পরীক্ষা নিরীক্ষার পরামর্শ সবখানেই তাদের তৎপরতা বলে অভিযোগ।

৪. চিকিৎসকদের অনিয়মিত উপস্থিতি


অনেক চিকিৎসক নিয়মিত সময়ে হাসপাতালে থাকেন না। এতে চিকিৎসাসেবা ব্যাহত হয়ে সাধারণ মানুষকে বেসরকারি চিকিৎসা নিতে বাধ্য হতে হয়।

৫. ঠিকাদারি কাজে অনিয়ম


হাসপাতালে চলমান বিভিন্ন উন্নয়নকাজে নিম্নমানের উপকরণ ব্যবহার, দায়িত্বহীন কাজ এবং ঠিকাদারি অনিয়মের অভিযোগ রয়েছে স্থানীয়দের।

৬. যন্ত্রপাতি অচল


প্রয়োজনীয় অনেক যন্ত্রপাতি নষ্ট কিংবা অচল পড়ে আছে। এতে পরীক্ষা-নিরীক্ষা সম্ভব না হওয়ায় রোগীরা অতিরিক্ত খরচে বেসরকারি প্রতিষ্ঠানে যেতে বাধ্য হন।

৭. খাবারের নিম্নমান


আবাসিক রোগীদের দাবী হাসপাতালের খাবার নিম্নমানের ও অস্বাস্থ্যকর। অনেকেই খাবার না খেয়ে বাইরের উপর নির্ভর করছেন।

সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা তাৎক্ষণিক কোনো বক্তব্য দেননি। স্থানীয়রা বলছেন, স্বাস্থ্যসেবা কোনো দয়া নয় এটি নাগরিকের মৌলিক অধিকার। তাই তাড়াইল স্বাস্থ্য কমপ্লেক্সের অনিয়মগুলো দ্রুত তদন্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য স্বাস্থ্য অধিদপ্তর ও জেলা প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কিশোরগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিশের মনোনীত প্রার্থীর মতবিনিময়

1

জামালপুরে সড়ক দুর্ঘটনায় মেরিন ইঞ্জিনিয়ার নিহত, আহত ১

2

সাকিবকে নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা নেদারল্যান্ডসের

3

ঐতিহাসিক ৭ নভেম্বর উপলক্ষে গৌরনদীতে বিএনপির বিশাল জনসভা

4

ঢাকায় পৌঁছেছে মেসির ছোঁয়া ফিফা বিশ্বকাপ ট্রফি, উন্মাদনায় ফুট

5

বিশ্ব কি শান্তির পথে, নাকি ধ্বংসের দ্বারপ্রান্তে

6

‘ডিসেম্বরই শেষ সময়’, শনিবার যুগপৎ সঙ্গীদের সঙ্গে বসছে বিএনপি

7

বান্দরবানে জমি জোরপূর্বক জবর খলের চেষ্টার ও চাঁদাবাজির অভিয

8

সাংবাদিক তুহিন হ*ত্যা*র বিচারের দাবিতে পটুয়াখালীতে মানববন্ধ

9

দিনাজপুর জেলা পুলিশের অভিযানে গত ১২ ঘন্টায় মোট ৮৬ জনকে গ্রেফ

10

মুরগি চুরি নিয়ে সংঘর্ষে দুই পক্ষের দুইজনের মৃত্যু

11

আওয়ামী লীগের নেতাদের নিজ দলে অভয় দিয়ে প্রবেশ করাচ্ছেন পাবনা

12

টাঙ্গাইলের সাংবাদিকদের সঙ্গে নবাগত পুলিশ সুপারের মতবিনিময়

13

সিরাজদিখানে শ্রমিকদল সভাপতির ওপর বর্বরোচিত হামলা

14

নিখোঁজের তিন দিন পর কৃষিবিদের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

15

একনেকে অনুমোদন পেল নোবিপ্রবির ৩৩৪ কোটি টাকার প্রকল্প

16

দিনাজপুরে মাননীয় উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানকে ফুলেল শ

17

ছাতকে ছৈলা- আফজলাবাদ ইউনিয়নের ৮ নং ওয়ার্ড বিএনপির মতবিনিম

18

যোগ্যতার ভিত্তিতে তালিকা প্রকাশে বিলম্ব, কলকাতায় মধ্যশিক্ষা

19

ভাবখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প

20