সারা দেশে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ স্লোগান ও অপপ্রচারের প্রতিবাদে,কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি জনাব আতিকুল আলম শাওন সাহেবের নেত্রীতে হাজার,হাজার জনতা নিয়ে মিছিল করেছে চান্দিনা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন ।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকাল ৩ ঘটিকার দিকে চান্দিনা উত্তর জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে, ঢাকা চট্রগ্রাম মহাসড়কে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।বিক্ষোভ মিছিলটি বিভিন্ন স্লোগান দ্বারা তারেক রহমান নিয়ে অশালীন মন্তব্যের প্রতিবাদ করা হয়।
মিছিল শেষে আন্দোলন রত নেতারা বলেন, অদৃশ্য এক দেশবিরোধী শক্তির ইন্ধনে ও র এর এজেন্ডা বাস্তবায়নে, বিএনপি ও তারেক রহমানকে নিয়ে যে অপপ্রচার চালানো হচ্ছে, তা জনগণ কোনোভাবেই মেনে নেবে না। এ দেশের আপামর জনগণ অচিরেই এর জবাব রাজপথে ও ধানের শীষে ভোটের মাধ্যমে দেবে।সংস্কারের নামে নির্বাচন বিলম্বিত করার অপচেষ্টা বরদাশত করা হবে না। জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে বিএনপি সর্বদা রাজপথে থাকবে। তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে জাতিকে ধোঁকা দেওয়া যাবে না। তাকে নিয়ে যারা ষড়যন্ত্রের করছে তাদের কঠোর জবাব দেওয়া হবে।
এবং উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক,চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি, জনাব আতিকুল আলম শাওন সাহেব বলেন, যারা বিএনপিকে নম্রতা বা নমনীয়তা দেখে অপপ্রচার চালাচ্ছে,তিনি বললেন নমনীয়তা কিন্তু দূর্বলতার লক্ষন নয়, বিএনপি শান্তি প্রতিষ্ঠার দল শান্তির লক্ষ্যে বিএনপি কোন অন্যায় প্রশ্রয় দেয় না।সুতরাং বিএনপি কে নিয়ে যারা কুরুচিপুর্ণ মন্তব্য করেছেন তারা দেশবাসীর কাছে নত ও ক্ষমা চেয়ে নিবেন।তিনি আরো বলেন বিএনপি গনতন্ত্রের দল,বিএনপি জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে চায়,ইন্টেরীম সরকার যেন দ্রুত একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন এর ব্যবস্থা করে দেয়।এবং আমি মনে করি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশের পরিস্থিতি শান্ত হবে।
মন্তব্য করুন