জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 21-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

তারেক রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে বিষ্ণুপুর বিএনপির বিক্ষোভ ও সমাবেশ

এসএম শাহাদাত।।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে “গভীর ষড়যন্ত্র ও অপপ্রচারের” প্রতিবাদে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণপুর ইউনিয়নে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।সোমবার বিকেলে বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির মূল স্লোগান ছিল— “মিথ্যাচার, মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়াও”। চৌমুহনী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে শুরু হওয়া মিছিলে শতাধিক মোটরসাইকেল নিয়ে ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করা হয়।সমাবেশে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা তাঁতি দলের যুগ্ম আহ্বায়ক মাহমুদ মোস্তফা।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম।বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদলের সভাপতি শেখ আলাউদ্দিন সোহেল,ছাত্রদলের সদস্য সচিব শেখ পারভেজ ইসলাম,দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সার্চ কমিটির সদস্য নুরুজ্জামান পাড়।এছাড়া অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সার্চ কমিটির সদস্য আলীম আল রাজী তাপস, উপজেলা জাসাসের সদস্য সচিব মারুফ বিল্লাহ। উপজেলা তরুণদলের সাধারণ সম্পাদক আলতাব হোসেন,স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শেখ মহিউদ্দিন, শ্রমিকদলের সভাপতি সিরাজুল ইসলাম রাজু,বিএনপি নেতা ও ইউপি সদস্য জাহিদ আলম, ফিরোজ ঢালী সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।সমাবেশে বক্তারা বলেন,“ তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্র করে একটি কুচক্রী মহল তার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে, যা কোনো ভাবেই মেনে নেওয়া হবে না।” তাঁরা জনগণের ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে চলমান আন্দোলন জোরদারের আহ্বান জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচবিবিতে যৌন উত্তেজক সিরাপসহ আটক এক

1

সিলেটে আইনুল হক কাসিমীর মুক্তির দাবিতে রেনেসাঁর মানববন্ধন

2

গণভোটের সচেতনতায় ময়মনসিংহ সদরের পথে-প্রান্তরে ইউএনও হ্যাপী

3

বর্তমান সাংবিধানিক কাঠামো শেখ হাসিনাকে স্বৈরাচারী করে তুলেছি

4

বরিশাল-১ আসনে মনোনয়ন প্রত্যাশী চার নেতার ডাক

5

চট্টগ্রাম–১৫: জোট ছাড়া বিএনপির লড়াই

6

কুমিল্লা-২ আসনে ইঞ্জিনিয়ার এম.এ মতিন খাঁনের পক্ষ থেকে লিফলেট

7

বিএনপি সরকার গঠন করলে জাহাজমারা কে একটি উপজেলা করব

8

ব্রাহ্মণবাড়িয়ায় বেশি দামে সিলিন্ডার গ্যাস বিক্রির দায়ে জরিমা

9

র‍্যাবের অভিযানে গাঁজাসহ একাধিক মামলার আসামি সাদ্দাম গ্রেফতা

10

নোয়াখালী সোনাইমুড়ী উপজেলা রাস্তা কাজে দুর্নীতির ও অনিয়ম টাক

11

নড়াইলে ১২শত রোগীকে ফ্রি চিকিৎসাসেবা প্রদান

12

মাধবপুরে স্বামীর হাতে স্ত্রী খুন বালুর স্তূপ থেকে লাশ উদ্ধার

13

দাঁতভাঙ্গা কবির নারায়ণগঞ্জ থেকে গ্রেফতার

14

১৩ দফা দাবি নিয়ে চট্টগ্রামে ঐতিহাসিক লালদীঘি ময়দানে বৃহত্তর

15

কিশোরগঞ্জ -১ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পূণঃবিবেচনার দাবিতে হ

16

ব্যবসায়ীদের সারের ফাঁদে কৃষক, বেশি টাকা না দিলে মিলছে না এক

17

নানা অনিয়ম ও স্বজনপ্রিতীর অভিযোগ উঠেছে শ্যামনগরে কৃষি কর্মকর

18

মহেশখালীর সোনাদিয়া চ্যানেলে 'ফিশিং ট্রলার' জলদস্যুদের কবলে

19

জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে, অন্ধকার ইতিহাসের স্বাক্ষী "মাদারীপ

20