জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 1-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

তরুণদের হাতেই আগামী বাংলাদেশের নেতৃত্ব


একরামুল ইসলাম
যশোর-১ (শার্শা) আসনে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী ও শার্শা উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান জহির বলেছেন, পরিবর্তনের নেতৃত্ব দিতে পারবে এই দেশের তরুণ প্রজন্মই। আগামী দিনের বাংলাদেশ হবে তরুণদের হাতে গড়া নতুন এক গণতান্ত্রিক বাংলাদেশ।

শনিবার (১ নভেম্বর) বেলা ১২টার দিকে শার্শার নাভারণ গরুরহাট সংলগ্ন সমবায় মার্কেটের সামনে তরুণ ভোটারদের সঙ্গে এক প্রাণবন্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

সভায় সভাপতিত্ব করেন নাভারণ ডিগ্রি কলেজের আহ্বায়ক সাজেদুর রহমান সাজু এবং সঞ্চালনা করেন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন খান।

প্রায় এক ঘণ্টাব্যাপী বৃষ্টি উপেক্ষা করে তরুণ ভোটারদের উপস্থিতিতে সভাস্থল পরিণত হয় এক উৎসবমুখর সমাবেশে। বৃষ্টিতে ভিজে তরুণরা আবুল হাসান জহিরের বক্তব্য শোনেন মনোযোগ দিয়ে। ভেজা শরীরে হলেও তাদের চোখেমুখে ছিল পরিবর্তনের প্রত্যাশা ও ভবিষ্যতের নতুন বাংলাদেশের স্বপ্ন।

প্রধান অতিথির বক্তব্যে আবুল হাসান জহির বলেন, দেশ আজ এক গভীর সংকটে। জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে, গণতন্ত্রকে বন্দি করা হয়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে তরুণদেরই অগ্রণী ভূমিকা রাখতে হবে। কারণ তারেক রহমান যে রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা ঘোষণা করেছেন, তার কেন্দ্রবিন্দুতেই রয়েছে তরুণদের স্বপ্ন ও ভবিষ্যৎ।

তিনি আরও বলেন, তারেক রহমান সবসময় তরুণদের ওপর আস্থা রাখেন। বিএনপি চায়, প্রতিটি তরুণ হোক পরিবর্তনের দূত। ন্যায়, জবাবদিহিতা ও স্বাধীনতার যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখি—তার ভিত্তি রচিত হবে তরুণদের হাতেই। আপনাদের প্রতিটি ভোট এই দেশকে নতুন পথে এগিয়ে নিতে পারে। তাই ঘরে ঘরে গিয়ে মানুষকে জাগাতে হবে, তাদের বুঝাতে হবে দেশের ভবিষ্যৎ আপনাদের হাতেই নিরাপদ।

সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মামুনুর রশিদ, মৎস্যজীবী দলের আহ্বায়ক সোহারাব হোসেন, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুর রশিদ, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওয়াসি উদ্দীন, ছাত্রদল নেতা নিরব হাসান শান্ত, ফয়াসল হাসান, আবু সোহেল, রুবেল হাসান, জসিম উদ্দীন, আরিফ হোসেন তাজ, রানা আহমেদসহ বিভিন্ন ইউনিয়নের তরুণ ভোটার ও নেতাকর্মীরা।

বৃষ্টি সত্ত্বেও তরুণদের অদম্য উপস্থিতি ও উচ্ছ্বাসে সভা শেষে পরিবেশ ছিল উদ্দীপ্ত ও আশাবাদী যেন এক প্রতীকী বার্তা, ঝড়-বৃষ্টি যাই আসুক, পরিবর্তনের পথে তরুণদের পিছু হটানো যাবে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি ভুল করলেও আনোয়ার ভুল করবে না

1

আনোয়ারায় ২০টির অধিক অবৈধ বালু মহাল

2

লক্ষ্যমাত্রার চেয়ে বেশী মধু উৎপাদন হচ্ছে শিবগঞ্জে

3

দিনাজপুরে ১২ কোটি টাকার ড্রেন ও ফুটপাত নির্মাণ কাজের উদ্বোধন

4

তখন যেভাবে মুক্ত হয়ছিল আখাউড়া

5

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সাহিত্য মঞ্চের দ্বিতীয় প্রতিষ্ঠাব

6

পাবনার ভাঙ্গুড়ায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় দুই

7

ভারতের প্রজাতন্ত্র দিবসে বেনাপোল বন্দর দিয়ে আমদানি রফতানি ব

8

ন‌ওগাঁর নিয়ামতপুরে ঘাসফুল এনজিওর উদ্যোগে উপজেলা দিবস ও উন্নয়

9

টাঙ্গাইল-৭ আসনের বিএনপির প্রার্থীকে সমর্থন দিল জাতীয় পার্টি

10

সোনাগাজীতে পুলিশ ও সাংবাদিকের ভয় দেখিয়ে প্রবাসীর স্ত্রীকে হে

11

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টানা চার দিনের ছুটি

12

বাঞ্ছারামপুরে বিস্ফোরক মামলায় ৪ যুবলীগের নেতা গ্রেপ্তার

13

মৌলভীবাজারে ১৭ বছর পর বাবার কোলে প্রবীর

14

সেনা ক্যান্টনমেন্ট স্থাপনের দাবি জানিয়েছেন সাবেক সেনা কর্মকর

15

নির্বাচিত হলে চাঁপাইনবাবগঞ্জের রেল যোগাযোগে যুগান্তকারী উন্ন

16

কিশোরগঞ্জে শিল্পকলা একাডেমি মিলনায়তনে সিরাত কনফারেন্স অনুষ্

17

তামিমকে এখনো ‘ভারতের দালাল’ই বলছেন বিসিবি পরিচালক নাজমুল

18

জনবান্ধব সেবায় তাড়াইল থানা

19

ঝিনাইগাতীতে উৎসবের আমেজে গ্রামের নাইট ক্রিকেট টুর্নামেন্ট অন

20