জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 13-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

ঢাকা-রাজশাহী রেল যোগাযোগ বন্ধ শিক্ষার্থীদের রেলপথ অবরোধে

আবু বক্কর সিদ্দিক।।

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণে উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) দ্রুত অনুমোদন ও বাস্তবায়নের দাবিতে রেলপথ অবরোধ করেছে শিক্ষার্থীরা। এর ফলে ঢাকা-রাজশাহী রেল যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে গেছে।
বুধবার (১৩ আগস্ট) সকাল ৯টার দিকে সিরাজগঞ্জের উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের রেলগেটে এ কর্মসূচি শুরু হয়। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

শিক্ষার্থীদের অভিযোগ, প্রতিষ্ঠার নয় বছর পার হলেও সিরাজগঞ্জের শাহজাদপুরে স্থায়ী ক্যাম্পাস নির্মাণের জন্য ডিপিপি অনুমোদিত হয়নি। দীর্ঘদিন ধরে দাবি জানানো সত্ত্বেও কর্তৃপক্ষ সাড়া না দেওয়ায় আন্দোলনে নামতে বাধ্য হয়েছেন তারা।
এর আগে ২৬ জুলাই ‘রবীন্দ্র বিশ্ববিদ্যালয় দিবস’ বর্জন করে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা আন্দোলন শুরু করেন। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে বগুড়ানগরবাড়ী মহাসড়কে অবরোধ, পথনাটক, শেকল ভাঙার গান, প্রতীকী ক্লাস, মানববন্ধন ও মহাসড়ক অবরোধ অনুষ্ঠিত হয়, যা একাধিকবার ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের সড়ক যোগাযোগে দীর্ঘ যানজট সৃষ্টি করে।

উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার মনিরুল ইসলাম জানান, রেলপথের নিরাপত্তায় পুলিশ ও রেলওয়ে পুলিশ মোতায়েন রয়েছে এবং বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। অবরোধের কারণে ট্রেন চলাচলের শিডিউল বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। বর্তমানে জামতৈল স্টেশনে রাজশাহীগামী ধূমকেতু এক্সপ্রেস এবং লাহিড়ী মোহমপুর স্টেশনে ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস আটকে আছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে আইন-শৃঙ্খলা রক্ষায় চেকপোস্ট তল্লাশি জোরদার

1

বেলকুচিতে বিএনপির উদ্যোগে বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

2

হাতিয়ায় কোস্টগার্ডের অভিযানে ১,১৯৪ বস্তা সার জব্দ

3

সাপাহারে জাতীয় সমবায় দিবস উদযাপন

4

ঠাকুরগাঁওয়ে প্রস্তুতি মূলক পরিবেশবান্ধব ইটভাটা উদ্ভব

5

কয়রায় জোরপূর্বক জমি থেকে ধান কেটে নেওয়া এবং মারপিট করে আহত

6

বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় যোগীপোলে দোয়া মাহফি

7

রায়গঞ্জে হাত-পা বাঁধা অবস্থায় গরু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

8

ভৈরবকে ঢাকা বিভাগের ৬৫তম জেলা ঘোষণার দাবিতে বিক্ষোভ ও সড়ক অব

9

জামালপুরে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও স্বচ্ছতা-জবাবদিহিতা বৃদ

10

নাসিরনগরে ফুটপাতে জমে উঠেছে বাহারি ফুলের রঙিন শোভা বিক্রি ও

11

৩১ দফা বাস্তবায়নে জাকারিয়া বাচ্চুর নেতৃত্বে পার্বতীপুরের ঐ

12

নোয়াখালীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান

13

সেনবাগের প্রার্থী পরিবর্তনে একাত্মতা প্রকাশ করেন বিএনপি নেতা

14

বেলকুচিতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

15

জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শিবগঞ্জ সাংবাদিকদের সাথে এমপি প্

16

ঢাকা-১১ আসনে নাহিদ ইসলামের মনোনয়ন বৈধ ঘোষণা

17

বিএনপির মনোনীত প্রার্থী সেলিম রেজার সাথে সাইবার দলের সৌজন্যে

18

যৌথবাহীনির মোবাইল কোট অভিযান সুনামগঞ্জ হাওর

19

নওগাঁ-৪ (মান্দা) আসনে বিএনপির মনোনয়ন পেলেন ডা. ইকরামুল বারী

20