জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 29-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

ডেঙ্গু প্রতিরোধে ঝালকাঠি পৌরসভার সচেতনতামূলক কর্মসূচির শুরু

"বাঁচতে হলে জানতে হবে, ডেঙ্গু কীভাবে এড়াতে হবে" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করেছে ঝালকাঠি পৌরসভা। রবিবার সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায, পৌরসভার প্রশাসক কাওছার হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ইমরান শাহরিয়ার ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্র তৌহিদুল ইসলাম।
কর্মসূচির অংশ হিসেবে পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীদের পাশাপাশি স্থানীয় নয়টি স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা পৌর এলাকার নয়টি ওয়ার্ডে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছেন। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের মধ্যে লিফলেট বিতরণ, সচেতনতামূলক প্রচার ও এডিস মশার প্রজননস্থল ধ্বংসে নানা পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
এই অভিযানে অংশ নিয়েছে ঝালকাঠি সিটি ক্লাব ও পাঠাগার, বিডি ক্লিন, ক্লিন রিভার, ইয়ুথ একশন সোসাইটি, ভিবিডি, রেড ক্রিসেন্ট, রোভার স্কাউট ও গার্ল ইন রোভারসহ মোট নয়টি সংগঠনের তিন শতাধিক সদস্যরা। সকলে মিলে ডেঙ্গু প্রতিরোধে গৃহস্থালি ও আশেপাশের পরিবেশ পরিষ্কার রাখার বার্তা ছড়িয়ে দিচ্ছেন।
জেলা প্রশানক আশরাফুর রহমান বলেন, বর্তমানে আমরা ডেঙ্গু রোগের ঝুকিতে আছি। পাশ্ববর্তী জেলা বরগুনা সহ দেশের বিভিন্ন জাগায় অনেক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে। আমরা চাই আমাদের ঝালকাঠি জেলার কোন মানুষ জেন ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা না যায়। এজন্য আমরা প্রত্যেকের নিজ বাড়ি ও বাড়ির আশেপাশের যায়গাগুলো পরিস্কার রাখবো এবং অন্যকেও পরিস্কার রাখতে পরামর্শ দিবো।
পৌর প্রশাসক কাওছার হোসেন জানান, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও স্থানীয় পর্যায়ে সক্রিয় অংশগ্রহণই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। এই কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছে পৌরসভা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কালিগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে কাজী আলাউদ্দিনের নির্বাচনী প্

1

আগৈলঝাড়ায় শাটডাউন কর্মসূচি উপেক্ষা করে বাশাইল বাজারে স্বাভাব

2

কুড়িগ্রামে দুর্গম চড়ে এক জন নারীকে কুপিয়ে হত্যা

3

চাঁপাইনবাবগঞ্জের ঋদ্ধি নতুন কুঁড়ির দেশসেরা হয়েছে

4

শিবগঞ্জে দাড়িপাল্লার ভোট না করতে বিএনপির হুমকি

5

নড়াইল-২ আসনে বিএনপি প্রার্থী ড. ফরহাদের মনোনয়নপত্র দাখিল, বি

6

যথাযোগ্য মর্যাদায় মৌলভীবাজারে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছ

7

সেনবাগে মইজদীপুর দারুল উলুম কামু মিয়া মাদ্রাসায় নবীন বরণ ও প

8

ধানের শীষের পক্ষে নির্বাচনী মিছিল

9

রাবিপ্রবি’র গবেষণা প্রকল্পের গবেষণা অনুদান (২য় পর্যায়) প্রদা

10

উথলী বাসস্ট্যান্ডে ভোক্তা অধিকারের অভিযান, অনুমোদনহীন বীজ বি

11

‎বিএনপির প্রার্থীর বিরুদ্ধে মধ্যরাতে মাদ্রাসা ছাত্রদের দিয়ে

12

মাদারীপুরে জেলা লিগ্যাল এইড অফিসের উদ্যোগে বিজ্ঞ প্যানেল আইন

13

আওয়ামী লীগের নাশকতা ঠেকাতে চাঁপাইনবাবগঞ্জে রাজপথে ইসলামী ছাত

14

গোয়ালন্দে সাউথইস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন

15

কাপাসিয়ায় ৪ শতাধিক আওয়ামীলীগ নেতাকর্মীর বিএনপিকে সর্বাত্ম

16

কোম্পানীগঞ্জে অবৈধ পাথর উত্তোলনে অভিযান

17

মুক্তিযুদ্ধই আমাদের ভিত্তি একাত্তরকে বাদ দিলে দেশের অস্তিত্

18

জৈন্তাপুরে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপন

19

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মদিন পালন করেছ

20