জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

ডিসেম্বরের প্রথমার্ধেই জাতীয় নির্বাচনের তফসিল: সিইসি

এইচ আর হীরা, বরিশাল:


আগামী ডিসেম্বরের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। শনিবার (১৮ অক্টোবর) বিকেলে বরিশাল সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান। এর আগে সিইসি বরিশাল বিভাগ ও জেলার প্রশাসনিক কর্মকর্তা এবং আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর প্রতিনিধিদের সঙ্গে নির্বাচনী প্রস্তুতি বিষয়ক আলোচনা সভায় অংশ নেন। সিইসি বলেন, “নির্বাচন আগামী রমজানের আগেই অনুষ্ঠিত হবে, অর্থাৎ ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যে। সে অনুযায়ী দুমাস আগে তফসিল দিতে হবে। তাই ডিসেম্বরের প্রথমার্ধেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।” তিনি আরও বলেন, “আগের মতো নির্বাচন এবার হবে না। এটি হবে সম্পূর্ণ ভিন্নধর্মী ও অংশগ্রহণমূলক একটি নির্বাচন।” এ সময় ‘এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার’ সম্ভাবনা প্রসঙ্গে প্রধান নির্বাচন কমিশনার স্পষ্ট করে বলেন, “আমাদের বিদ্যমান আইন ও নীতিমালায় শাপলা প্রতীক নেই। তাই এনসিপিকে শাপলা প্রতীক বরাদ্দের কোনো সুযোগ নেই।” আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ প্রসঙ্গে সিইসি বলেন, “সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে। নিষিদ্ধ দল হিসেবে তারা বিচার সম্পন্ন না হওয়া পর্যন্ত নির্বাচনে অংশ নিতে পারবে না। তবে তাদের সমর্থকরা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।” সভায় সভাপতিত্ব করেন বরিশাল বিভাগীয় কমিশনার রায়হান কাওসার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎ঝালকাঠি-১ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মুফতি নূরুল্লাহ আশরা

1

কমলনগরে মেঘনা নদীর ব্লকের ভেতর থেকে শ্রমিকের লাশ উদ্ধার: হত্

2

ঈশ্বরগঞ্জ বাজারে সড়কের পাশে আবর্জনার স্তুপ, নেই কর্তৃপক্ষের

3

সেনবাগে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিএনপির মিলাদ

4

সখিপুরে অপহৃত হওয়ার ৯ ঘণ্টা পর শিশু উদ্ধার গ্রেফতার এক

5

পানছড়িতে বিজিবির নলকূপ ও অনুদান প্রদান

6

ঈশ্বরগঞ্জে এনসিপি নেতার উপর হামলা

7

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হত্যার হুমকি ও মিথ্য মামলায় ফ

8

ভাঙ্গুড়ায় বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা ও দোয়া অনুষ্ঠি

9

নওগাঁ জেলার পোরশায় উপজেলায় মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে

10

অভ্যন্তরীণ কোন্দলে রক্তাক্ত বরিশাল-১

11

আনোয়ারায় হুফফাজুল কুরআন ফাউন্ডেশনের ৩০ তম হিফযুল কুরআন প্র

12

আবারও ইজারার দিকে বড়বিলা কপাল পড়লে জেলে ও ক্ষুদ্রনৃষ্ঠীর ম

13

রাজশাহীতে কর্মরত সাংবাদিকদের সাথে পুলিশ কমিশনারের মতবিনিময় স

14

নওগাঁইয় হাজারো মানুষের উপস্থিতিতে বেগম খালেদা জিয়ার গায়েব

15

চাঁদপুরে নবাগত পুলিশ সুপার মোঃ রবিউল হাসানের যোগদান

16

টুঙ্গিপাড়ায় রাস্তায় আগুন

17

কিশোরগঞ্জে নিজ এলাকায় এলেন চাকসুর জিএস সাঈদ বিন হাবিব

18

কালিহাতীতে অবসরপ্রাপ্ত জাদুঘর কর্মচারীর রক্তাক্ত লাশ উদ্ধার

19

কাশিনাথপুর উপ-স্বাস্থ্য কেন্দ্র যেন গণ-শৌচাগার

20