Mst: Meherun Nesa
প্রকাশঃ 24-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

ঠাকুরগাঁওয়ে সরিষা ফুলে হলুদ গালিচা, বাম্পার ফলনের আশা

আব্দুল আউয়াল
শীতের মৌসুমে ঠাকুরগাঁও সদর উপজেলার মাঠজুড়ে এখন হলুদ রঙের সমারোহ। দিগন্তজুড়ে সরিষা ফুলে ছেয়ে গেছে মাঠের পর মাঠ। সকালের হালকা বাতাসে দোল খাওয়া সরিষা ফুলে যেন প্রকৃতি নিজ হাতে হলুদের গালিচা বিছিয়ে দিয়েছে।

২১ জানুয়ারি সরেজমিনে ঠাকুরগাঁও জেলা সহ ২২টি ইউনিয়নের বিভিন্ন গ্রামের মাঠ ঘুরে দেখা গেছে, চারদিকে সরিষা ফুলের সমারোহ। কোথাও কোথাও ফুল ঝরে গিয়ে ইতোমধ্যে সরিষার ফল ধরতে শুরু করেছে।

উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে। বর্তমানে অধিকাংশ জমিতে সরিষা ফুল শোভা পাচ্ছে এবং কিছু জমিতে ফল আসতে শুরু করেছে। চলতি ঠাকুরগাঁও জেলায়  মোট ১৭ হাজার ৩শ ৫ হেক্টর জমিতে বারি সরিষা ১৪, ১৭, ১৮ ও ২০ জাতের আবাদ করা হয়েছে।

ঢোলারহাট গ্রামের কৃষক সুমন ইসলাম বলেন,এ বছর আমি ১ বিঘা জমিতে সরিষা আবাদ করেছি। এ চাষে খরচ কম এবং পরিশ্রমও তুলনামূলক কম। আবহাওয়া অনুকূলে থাকায় এবার সরিষার ফলন ভালো হয়েছে। আমার জমিতে ইতোমধ্যে ফল আসতে শুরু করেছে। আশা করছি দুই মাসের মধ্যেই সরিষা ঘরে তুলতে পারবো।

ভেলাজান গ্রামের কৃষক ফারুক হোসেন বলেন, ‘আমি প্রতি বছরই সরিষা আবাদ করি এবং ভালো ফলন পাই। গত বছরের তুলনায় এ বছর আবহাওয়া বেশি অনুকূলে থাকায় ফলন আরও ভালো হবে বলে আশা করছি।

আরেক কৃষক নজরুল ইসলাম  জানান, তিনি এ বছর ৩ বিঘা জমিতে সরিষা আবাদ করেছেন। তিনি বলেন, ‘মাঠে মাঠে এখন হলুদ ফুল শোভা পাচ্ছে। অল্প কিছুদিনের মধ্যেই ফুল থেকে ফল আসতে শুরু করবে। এরপর দেড় থেকে দুই মাসের মধ্যে সরিষা পাকতে শুরু করবে।

ঠাকুরগাঁও কৃষি বৃধ মাজুদুল ইসলাম বলেন, ‘চলতি মৌসুমে আবহাওয়া ও পরিবেশ সরিষা চাষের জন্য অনুকূলে রয়েছে। তীব্র শীত, কুয়াশা ও শৈত্যপ্রবাহে সরিষার তেমন ক্ষতির আশঙ্কা নেই। কৃষকদের সরিষা চাষে উদ্বুদ্ধ করতে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাইবান্ধায় ক্ষুদ্র কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার বীজ ও সার বিত

1

ন্যাশনাল লাইফ ইনসুরেন্স পিএলসি, আলফাডাঙ্গা জোনের মাসিক মিটিং

2

ব্রাহ্মণবাড়িয়ায় ২ কোটি টাকা মূল্যের ভারতীয় মালামালসহ গ্রেফতা

3

নেতা হ্যাঁ ভোট চেয়েছে, কর্মীরা না ভোট চাইলে তাদের বলবেন গুপ্

4

নেতানিয়াহুর পদত্যাগ ও স্বাধীন তদন্তের দাবিতে- উত্তাল বিক্ষোভ

5

কবর থেকে মায়ের লাশ তুলে ঘরে লেপ কাঁথা দিয়ে ঢেকে রাখল মাদকাসক

6

ঝিনাইদহ কালীগঞ্জে সোনালী ব্যাংকের ভেতর কৌশলে টাকা চুরি, থানা

7

সাতক্ষীরায় শিশু রিয়ানকে নির্যাতনের পর হত্যা , গ্রেপ্তার-১

8

কিশোরগঞ্জ -১ আসনে বিএনপি মনোনীত মাজহারুল ইসলামের মনোনয়ন জমা

9

মহান বিজয় দিবসে শহীদদের প্রতি দিনাজপুর জেলা পুলিশের বিনম্র শ

10

গাজীপুর কোনাবাড়িতে শ্রমিকদের বিক্ষোভ ও রাস্তা অবরোধ

11

মোহাম্মদপুরে মা-মেয়ে খুনের ঘটনায় গৃহকর্মী আয়েশা ঝালকাঠি থেকে

12

টাংগাইলের নাগরপুরে বিজয় দিবস উদযাপন

13

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে জ

14

ঈশ্বরদীতে মোটরসাইকেল–ভুটভুটি সংঘর্ষে ইপিজেড শ্রমিক নিহত, আহত

15

নিয়ামতপুরের হাজীনগর ইউনিয়ন পরিষদে পঞ্চবার্ষিক উন্মুক্ত অংশ

16

বিএনপি নেতার কাছে ছাত্রদল নেতার চাঁদা দাবি, বালুমহালে হামলার

17

মোটরসাইকেলের ধাক্কায় ঘাটাইলে বৃদ্ধ নিহত

18

রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন ৪৫০ টির অধিক ঘর পুড়ে চাই।

19

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস ২০২৫

20