মোঃ কবির হোসেন
প্রকাশঃ 21-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

টাংগাইলের নাগরপুরে জব্বার হত্যা মামলা দোষীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ গ্রেফতার ১

টাঙ্গাইলের নাগরপুরে মো. জব্বার মিয়া হত্যাকান্ডের মুল হোতাসহ দোষীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার সুদামপাড়া বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেন এলাকাবাসি। বিক্ষোভ সমাবেশে বক্তারা জব্বার হত্যার দ্রুত বিচার ও  জড়িতদের ফাঁসির দাবি জানান। এদিকে হত্যাকান্ডের এজাহার ভুক্ত ২ নং আসামি সুদামপাড়া (পূর্ব পাড়া) গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে  মো. বেল্লাল হোসেন (৫০) কে পুলিশ সোমবার রাতে থানার সামনে থেকে গ্রেফতার করে। তবে পৈচাশিক এ ঘটনার মুলহোতা বিএনপি নেতা মো. বাদশা মিয়া এখনো অধরা। অপর দিকে জব্বার হত্যার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ চলাকালিন সময়ে বিএনপি নেতা মো বাদশা মিয়ার বাড়িতে অগ্নি সংযোগের ঘটনা ঘটে। অগ্নি সংযোগের ঘটনাটি বাদশা মিয়ার পরিবারের লোকজন নাকি বিক্ষুব্ধজনতা দ্বারা সংগঠিত হয়েছে এ ব্যপারে নিশ্চিত করে কেউ জানাতে পারেনি। 
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, সমাজ সেবক গোলাম মওলা, নাগরপুর উপজেলা ওলামা দলের সভাপতি মো. আবু বকর সিদ্দিক, মামুদ নগর ইউনিয়ন জামায়েত ইসলামির সভাপতি মাও. মো. মাসুদুর রহমান, সেক্রেটারি মো. ইউসুফ মিয়া, ইউনয়ন যুবদলের সহ-সভাপতি মো. মতিয়ার রহমান, ওয়ার্ড যুবদলের সভাপতি ফজলে রাব্বি প্রমুখ। মানববন্ধনে স্কুল, মাদ্রসার ছাত্র-ছাত্রীসহ এলাকাবাসি উপস্থিত ছিলেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ সালাম জানান, কারো ব্যক্তিগত দায় দল নিবে না। তিনি নৃশংস এ হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একি সাথে বাদশা মিয়ার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয় হবে বলেও তিনি জানান। 
নাগরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, এ ব্যপারে নাগরপুর থানায় একটি হত্যা মামলা রুজু করা হয়েছে। ইতোমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। মুল অপরাধিসহ দোষীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নরসিংদীর শিবপুরে অস্ত্র ও মাদক জব্দ, ৭ জন গ্রেপ্তার

1

ঝালকাঠিতে মহানবী (সা.)কে নিয়ে কটুক্তির অভিযোগে হিন্দু যুবকের

2

ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পরিষদ মাসিক সভা অনুষ্ঠিত

3

জামালপুরে দুইদিন পর ঝিনাই নদীতে নিখোঁজ সর্বশেষ শিশুর মরদেহ

4

খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

5

জমি তুমি কার

6

দেশনেত্রীর বিদায়ে মেলান্দহে শোকের ছায়া, কুলিয়া বিএনপির বিশাল

7

পহেলা নভেম্বর থেকে সাগর ও নদীতে জাটকা ইলিশ ধরায় আট মাসের নি

8

কালিগঞ্জে শান্তি, সম্প্রীতি ও সহনশীল সমাজ উন্নয়নে আন্তঃ প্র

9

চাঁপাইনবাবগঞ্জে বিআরটিএ পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক র

10

নরসিংদীতে গুণীজন ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

11

দিনাজপুরে নবাগত পুলিশ সুপারের আকস্মিক কোতোয়ালি থানা পরিদর্শ

12

অভিনব কায়দায় ট্যাঙ্কে ভেসে বাংলাদেশে অনুপ্রবেশ করায় কালীগ

13

১৪ ডিসেম্বর সিরাজগঞ্জ হানাদারমুক্ত দিবস

14

নোয়াখালীতে ক্রয়কৃত জমি নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

15

সিলেটের ওসমানীনগরে চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

16

চরভদ্রাসনে এক ভূঞা ম্যাজিষ্ট্রেট গ্রেফতার

17

ধর্মপাশায় প্রবাসী কল্যাণ সমিতির লটারি অনুষ্ঠিত

18

দিনাজপুর ফল আড়ৎদার ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের অভিষেক অনু

19

সুনামগঞ্জে দিরাই সার্কেলে নবনিযুক্ত কর্মকর্তার যোগদান করেন

20