জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 12-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

ঝালকাঠিতে ৩১ দফা প্রচার শেষে সৈকতের গাড়িবহরে হামলা, আহত ১০

মোঃ মাহিন খান।।
ঝালকাঠির রাজাপুর উপজেলার শুক্তাগর ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে ফেরার পথে বিএনপি নেতা গোলাম আজম সৈকতের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

শনিবার (১১ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলার গালুয়া ইউনিয়নের পুটিয়াখালী মিরের হাট সংলগ্ন সোনালী মোড়ে এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, দিনব্যাপী গণসংযোগ শেষে গোলাম আজম সৈকতের গাড়িবহর তার বাড়ির দিকে ফিরছিল। এসময় একই পথে চলমান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামালের গাড়িবহর অতিক্রম করার সময় জামালের অনুসারীরা সৈকতের গাড়িবহরে হামলা চালায়।

হামলাকারীরা বহরের সর্বশেষ একটি হায়েস মাইক্রোবাস আটকিয়ে চালক রফিকের ওপর হামলা চালায় এবং গাড়িটি ভাঙচুর করে। এতে শ্রমিকদল নেতা সোহেল, বিএনপি নেতা ইউনুস মেম্বার, ইলিয়াস মোল্লা, রিপন বিশ্বাসসহ অন্তত ১০ জন নেতাকর্মী আহত হন। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাতেই ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে ঝালকাঠি-১ (রাজাপুর–কাঁঠালিয়া) আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী ও সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা গোলাম আজম সৈকত বলেন, “আমরা শান্তিপূর্ণভাবে লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে ফিরছিলাম। পথে পূর্বপরিকল্পিতভাবে আমাদের গাড়িবহরে হামলা চালানো হয়। এতে কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন এবং একটি গাড়ি ভাঙচুর করা হয়েছে। বিএনপি আন্দোলনের পথে আছে—এটাই তাদের সহ্য হচ্ছে না। আমি জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করছি।”

অভিযুক্ত বিএনপি নেতা ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্মবিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম জামাল অভিযোগ অস্বীকার করে বলেন, “গোলাম আজম সৈকতের গাড়িবহরে হামলায় আমি বা আমার কোনো কর্মী জড়িত নই। আমরা শান্তিপূর্ণভাবে দলীয় কর্মসূচি শেষে নিজ নিজ গন্তব্যে ফিরছিলাম। কেউ আমাদের নাম ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ামতপুর থানা পরিদর্শন করেন পুলিশ সুপার নওগাঁ

1

মাদারীপুরে নতুন বাসস্ট্যান্ড এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণ

2

রাকসু নির্বাচনে জিএস পদে ও সিনেট নির্বাচনে জয়লাভ করে চমক দেখ

3

ছাতকে স্ত্রীর সাথে অভিমান করে নিটল কার্টিজ মিলের এক নিরাপত্

4

ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ বরিশাল-১ বিএনপি

5

ঠাকুরগাঁওয়ের জামায়াত প্রার্থী সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কায়

6

পূবালী ব্যাংকের ২৫৯তম উপশাখার শুভ উদ্বোধন

7

বেতন বৈষম্য দূরীকরণ ও ৯ম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে বাবুগঞ্

8

কানায় কানায় পূর্ণ জনসভা থেকে যশোরকে সিটি কর্পোরেশন করার দৃ

9

সুয়ালক দারুস সুন্নাহ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসায় ফলাফল প্র

10

মহাকালের সমাপ্তি বেগম জিয়ার সমাধি

11

ময়মনসিংহ-৯ নান্দাইল আসনে পাঁচ প্রার্থীর মনোনয়ন বৈধ

12

লোহাগড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

13

চাঁপাইনবাবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী ও বিজয় দিবস উদযাপনে প্রস্তু

14

মধুপুরের মামলায় ঘাটাইল থেকে চার আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেত

15

ঈশ্বরগঞ্জে জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে যুব র‍্যালি ও

16

রায়পুর উপজেলা প্রশাসন উদ্যোগে গণভোট র‍্যালী অনুষ্ঠিত হয়

17

কাপাসিয়ার বারিষাবতে ধানের শীষের বিশাল নির্বাচনী জনসভা অনুষ্

18

কক্সবাজার সৈকতে প্লাস্টিক দানব

19

কিশোরগঞ্জে জামায়াতের শান্তিপূর্ণ অবস্থান

20