জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 26-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

ঝালকাঠিতে জুলাই আন্দোলনের চেতনায় সমাজ বদলের শপথ

এস.এম. পারভেজ।।

সমাজ গঠনের প্রত্যয়ে ‘জুলাই পুনর্জাগরণে লাখো কণ্ঠে শপথ’ কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠিতে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ভার্চুয়ালি সম্প্রচারিত শপথ পাঠে অংশগ্রহণ করেন উপস্থিত সবাই।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাওছার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আশরাফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের অতিরিক্ত পরিচালক স্বপন কুমার মুখার্জি, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা ইয়াসমিন।
আয়োজনে অংশ নেন ‘জুলাই যোদ্ধা’, জুলাই আন্দোলনে নিহতদের পরিবার, সমাজসেবা ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সেবাগ্রহীতা, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে কেন্দ্রীয় অনুষ্ঠানের সাথে একযোগে সারাদেশে অনুষ্ঠিত হয় এই শপথ পাঠ। ঝালকাঠির শিল্পকলা মিলনায়তনে সরাসরি সম্প্রচারের মাধ্যমে সবাই একসাথে শপথ পাঠে অংশ নেন।
আলোচনা সভায় জেলা প্রশাসক আশরাফুর রহমান বলেন, জুলাই আন্দোলনের ইতিহাস নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। এই আন্দোলন আমাদের সমাজ বদলের, বৈষম্যের বিরুদ্ধে দাঁড়ানোর এবং দেশপ্রেম জাগ্রত করার প্রতীক।
অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। 


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান

1

পাবনার ভাঙ্গুড়ায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় দুই

2

শুরু হলো ভাষার মাস ফেব্রুয়ারি

3

নিকলীতে ব্যবসায়ীর ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

4

জামালপুরে মিথ্যা তথ্য দিয়ে গণ মাধ্যমে সংবাদ প্রকাশের প্রতিবা

5

হোসেনপুরে ছাদ বাগানে বস্তা প্রযুক্তির আদা ও হলুদ চাষে রাজীবে

6

গোবিন্দগঞ্জে বিএনপি মনোনয়ন নিয়ে তৃণমূলে তীব্র অসন্তোষ

7

ভালুকায় স্বতন্ত্র প্রার্থীর প্রচারণা কেন্দ্রে ধানের শীষের কর

8

বিশ্ববাজারে আবারও বেড়েছে তেলের দাম

9

দক্ষিণ ফুলবাড়িয়ার তিনটি ইউনিয়নবাসির দুর্ভোগের কারণ একটি ব

10

রামুর মরিচ্যা চেকপোস্টে ৮০ হাজার ইয়াবাসহ এক যুবক আটক

11

চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে আবার উত্তেজনা, হামলায় ৩ বাংলাদেশি

12

পানছড়িতে বিজিবির বিশেষ টহলে চোরাচালানী মালামাল আটক

13

চরভদ্রাসনে ব্যাবসায়ীকে পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

14

নোয়াখালী সোনাইমুড়ী উপজেলা রাস্তা কাজে দুর্নীতির ও অনিয়ম টাক

15

সাঁথিয়ায় ভেলাবাইচকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত -

16

শার্শায় ভেজাল গুড় কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৪০ হাজা

17

টেকনাফে বাংলাদেশ জামায়াত ইসলামের উদ্যোগ মহিলা সমাবেশ অনুষ্ঠ

18

আন্তর্জাতিক রোবোটিকস প্রতিযোগিতায় মেডেল জয়ী আবু রায়হানকে সেল

19

মাদারীপুরে বিয়ের প্রলোভনে শারিরীক সম্পর্ক বিয়ে করতে অস্বীকার

20