জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 20-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

জয়পুরহাট চিনিকলের সামনে বিএনপি মনোনীত প্রার্থী মাসুদ রানা প্রধান এর জনসংযোগ

মোঃ জাহিদুল ইসলাম (জাহিদ) 
জয়পুরহাট-১ (সদর–পাঁচবিবি) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ রানা প্রধানের নির্বাচনী জনসংযোগ ও ফটকসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টায় রাষ্ট্রায়ত্ত জয়পুরহাট চিনিকলের প্রধান ফটকের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দল, চিনিকল ইউনিটের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রমিক দল চিনিকল ইউনিটের সভাপতি ও জেলা সহ-সভাপতি আইয়ুব আলী এবং সঞ্চালনা করেন জেলা সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, আর প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ধানের শীষ প্রতীকের প্রার্থী মাসুদ রানা প্রধান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ ওহাব, জেলা বিএনপি নেতা আলী হাসান মুক্তা, কৃষক দলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, শ্রমিক দলের সভাপতি বাবুল করিম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, জয়পুরহাট চিনিকল শ্রমিক–কর্মচারী ইউনিয়নের সভাপতি আলী আকতার, সাধারণ সম্পাদক জায়েদ হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং চিনিকলের বিভিন্ন বিভাগের শ্রমিক–কর্মচারীরা।

সভায় বক্তারা চিনিকলের কর্মপরিবেশ, শ্রমিক–কর্মচারীদের সাংগঠনিক দাবি এবং প্রতিষ্ঠানের নানামুখী সমস্যার পাশাপাশি আসন্ন জাতীয় নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন।

শ্রমিক–কর্মচারীদের উদ্দেশে মাসুদ রানা প্রধান বলেন,
“আগামীতে এমপি নির্বাচিত হলে রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলোর আধুনিকায়ন ও লাভজনক ব্যবস্থাপনা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে।”

তিনি আরও বলেন, বেকার তরুণদের জন্য চাকরি সৃষ্টি, জয়পুরহাটে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা, শিক্ষা–স্বাস্থ্য খাতের উন্নয়ন, অবকাঠামোগত সম্প্রসারণ এবং সন্ত্রাস–মাদকমুক্ত আধুনিক জয়পুরহাট গড়তে তাঁর পরিকল্পিত কর্মসূচি রয়েছে।

পরবর্তীতে জনসংযোগ কার্যক্রমের অংশ হিসেবে প্রার্থী মাসুদ রানা প্রধান শ্রমিক–কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন, তাঁদের কাজের পরিবেশ ও অবস্থান সম্পর্কে খোঁজখবর নেন। পুরো অনুষ্ঠানজুড়ে শ্রমিকদের মধ্যে উৎসাহ–উদ্দীপনা দেখা যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মতলব গজারিয়া সংযোগ সেতু পরিদর্শনে সেতু মন্ত্রণালয়ের সচিব দ্র

1

কয়রায় জামায়াতের মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে,,

2

সেনবাগে ছাত্রদলের উদ্যোগে পরীক্ষায় কৃ়্র্তি শিক্ষার্থী সংবর্

3

বারহাট্টায় ৫৪ তম সমবায় দিবস পালিত

4

‎রাজশাহী-৫ আসনে বিএনপির প্রার্থী নজরুল মন্ডলের মনোনয়ন দাখিল

5

'মাকসু না হয় মৃত্যু' - অনশনরত মাভাবিপ্রবি শিক্ষার্থী, ১০ ঘন্

6

সুবর্ণচরে তুলার গোডাউনের আগুনে পুড়লো প্রতিবন্ধীর ভ্যানগাড়ি

7

নিয়ামতপুর এ নির্বাচনী পরিবেশ পরিদর্শনে জেলা প্রশাসক ও পুলিশ

8

দিনাজপুরে বিএনপি'র প্রার্থী নিয়ে দ্বন্দ্বে সুযোগ নিচ্ছে জাম

9

নবান্ন উৎসব উপলক্ষে দুপচাঁচিয়ায় বড় মাছের জমজমাট মেলা

10

চরমোনাই ইউনিয়নে তাঁতীদলের কর্মী সভা অনুষ্ঠিত

11

নাসির নগরে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন

12

খুরুশকুলে মৎস্য ঘেরে যুবক খুন

13

চাঁপাইনবাবগঞ্জে অতি বৃষ্টির কারণে জেলার জনজীবন ও ফসলের ব্যাপ

14

চাঁদপুরে কিশোর গ্যাং নিয়ন্ত্রণে পুলিশের ব্যাপক অভিযান

15

আগামীকাল থেকে শুরু হবে বাংলাদেশ বনাম আয়ারল্যান্ডের টেস্ট সির

16

ভুঞাপুরে বালঘাট দখল নিয়ে বিএনপি'র দুই গ্রুপের সংঘর্ষ

17

শিবগঞ্জে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন

18

নাসিরনগরে প্রচেষ্টা যুব ফাউন্ডেশনের পাঠাগার উদ্বোধন

19

ইন্সট্রাক্টর সালাহউদ্দিন শেখের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে

20