জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 19-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

জয়পুরহাটে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আল আমিন।।

জয়পুরহাট সদর উপজেলায় বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের উদ্যোগে এবং ইসলামীক এডুকেশন সোসাইটির আয়োজনে “জাতীয় মেধাবৃত্তি-২০২৫” বাস্তবায়নের লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (সোমবার) সকাল ১১টায় জয়পুরহাট আব্বাস আলী খান মিলনায়তনে আয়োজিত এ সভায় সদর উপজেলার বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা ও কিন্ডারগার্টেন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
সভায় সভাপতিত্ব করেন সদর উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি মাওলানা সাইফুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর এবং জয়পুরহাট-১ (সদর-পাঁচবিবি) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ডাঃ ফজলুর রহমান সাঈদ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,“শিক্ষা জাতির মেরুদণ্ড। একটি আদর্শ জাতি গঠনের পূর্বশর্ত হলো আদর্শ শিক্ষা ও আদর্শ শিক্ষক। জাতীয় মেধাবৃত্তি-২০২৫ শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াবে এবং মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলবে। এ কর্মসূচি শহর ও গ্রামের মেধাবী শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে কার্যকর ভূমিকা রাখবে।"
তিনি আরও যোগ করেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে নৈতিক, মেধাবী ও মানবিক গুণসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক সমাজকে আরও দায়িত্বশীল ও অগ্রণী ভূমিকা নিতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের উপদেষ্টা ও বাংলাদেশ মাধ্যমিক স্কুল শিক্ষক পরিষদের জেলা সভাপতি মোঃ হাসিবুল আলম লিটন,জয়পুরহাট জেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি ও পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মোস্তাফিজুর রহমান, ,সদর উপজেলা আদর্শ শিক্ষক ফেডারেশনের প্রধান উপদেষ্টা মোঃ ইমরান হোসেন, বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষক পরিষদের জেলা সভাপতি মোঃ আবু সুফিয়ান মুক্তান।
শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের প,ক্ষ থেকে বক্তব্য রাখেন—হানাইল নোমানিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল হাকিম, কড়ই নূরুল হুদা কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুর রহমান ,তারা বলেন, “জাতীয় মেধাবৃত্তি-২০২৫ শিক্ষার্থীদের জ্ঞানার্জনের আগ্রহ বৃদ্ধি করবে এবং নৈতিক-চারিত্রিক গঠনে কার্যকর ভূমিকা রাখবে। এর মাধ্যমে একটি আদর্শ ও সুনাগরিক সমাজ গঠনের পথ সুগম হবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস চক্রের

1

শিবচরে মশাল মিছিল–অবরোধে ঘণ্টাব্যাপী স্থবির এক্সপ্রেসওয়ে, উত

2

চব্বিশের পাশাপাশি একাত্তরের গণহত্যারও বিচার করতে হবে: নাসীরু

3

নির্বাচন সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ

4

যোগ্য লোকদের সংসদে না পাঠাতে পারলে ভোগতে হবে নারায়ণগঞ্জবাসীক

5

সিরাজগঞ্জে প্রকাশ্য দিবালোকে কলেজছাত্র হত্যা

6

মহিলা দলের সভাপতি নাজমা বেগম এর উদ্যোগে ধানের শীষের পক্ষে নি

7

বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় কুরআন খতম ও গ

8

মানবাধিকার কর্মী এনসিপি নেতা এড,মাহবুবকে এমপি নির্বাচিত করতে

9

দৌলতপুরে প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের সুফলভোগীদের মাঝে হাঁস

10

সোনালী ব্যাংক সহ ওয়ালটনের নামে ১০ হাজার টাকা উপহারের ভুয়া

11

মায়ের স্বপ্ন পূরণে হেলিকপ্টার যোগে বাড়িতে ফেরলেন প্রবাসী মো

12

সিরাজগঞ্জ ৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন

13

গণভোটে ভোটার উদ্বুদ্ধকরণে ভোলায় জেলা ইমাম সম্মেলন

14

ফরিদপুরের নগরকান্দায় চোর সন্দেহে গণপিটুনি

15

বিএনপি চেয়ারপারসন বেগম জিয়ার স্মরণে কুলিয়া ইউনিয়নে দোয়াদোয়া

16

পাপিয়ার সরব উপস্থিতিতে চাঙ্গা বিএনপি, তৃণমূল উজ্জীবিত

17

মহেশখালীতে বিএনপি প্রার্থী আলমগীর ফরিদের মনোনয়নপত্র দাখিল

18

সাংবাদিক ও নারী মাঠকর্মীদের সাথে সতন্ত্র প্রার্থী মুজাহিদ ব

19

১৮ বছর পর অবশেষে রাস্তা সংস্কার এর কাজ শুরু

20