আল আমিন
প্রকাশঃ 28-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

জয়পুরহাটে ছাত্রদল নেতা পিয়াল ছুরিকাঘাতে নিহত

জয়পুরহাট শহরের ইসলামনগর এলাকায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. পিয়াল (২৮), শহর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, নিহত হয়েছেন। বুধবার (২৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ছুরিকাঘাতের পর গুরুতর আহত অবস্থায় পিয়ালকে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত পিয়াল ইসলামনগরের বাসিন্দা মোহাম্মদ বাচ্চু মিয়ার ছেলে। তার স্বজনরা অভিযোগ করেছেন, স্থানীয় সোহেল, রুবেল, কাওসার এবং রাজ্জাক নামের কয়েকজন ব্যক্তি এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। পিয়াল এই অবৈধ কর্মকাণ্ডের বিরোধিতা করায় এর আগেও তিনি একাধিকবার হামলার শিকার হন। তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

ঘটনার পর ইসলামনগর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। নিহতের পরিবার ও রাজনৈতিক সহকর্মীরা হত্যার সুষ্ঠু বিচার দাবি করেছেন।

জয়পুরহাটের পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তালায় নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে বিভিন্ন শ্রে

1

চুয়াডাঙ্গায় মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল এক নারীর

2

পাবনা-৩ আসনে এনসিপি থেকে মনোনয়ন প্রত্যাশা খন্দকার আকতার হোসে

3

সাতক্ষীরায় পুলিশ ফাঁড়িতে হামলা মামলার ৩ আসামী গ্রেপ্তার

4

ভেড়ামারায় ‘বেশী দামে’ সার বিক্রি করায় ২ জন সার ডিলারকে জরিম

5

গণ সংযোগে জামায়াত মনোনীত দাঁড়িপাল্লার প্রার্থী আবুল কালাম আ

6

মানিকগঞ্জে অতিরিক্ত দামে এলপিজি গ্যাস বিক্রি

7

বুড়িমারী স্থলবন্দরে ভারতীয় মালামাল (শীসা) সহ ভারতীয় ট্রাক

8

মুকসুদপুরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে অবহিতকরণ সভা

9

নোয়াখালীতে জমি নিয়ে বিরোধ হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা প

10

সিরাজগঞ্জ এর চলন বিলে ৮ ব্যবসায়ীর জরিমানা

11

রামুতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান: বিপুল পরিমান অস্ত্রসহ

12

মৌলভীবাজারে আন্তর্জাতিক রেডিওলজি ও বিশ্ব রেডিওগ্রাফি দিবস পা

13

বেনাপোল কাস্টমসের ভাবমূর্তি নষ্ট করার অপচেষ্টা

14

মুকসুদপুরে সংবাদ সম্মেলনের মাধ্যমে আওয়ামীলীগের ০৬ নেতার পদত

15

বহবলদিঘী বাজার জামে মসজিদের শুভ উদ্বোধন

16

পার্বতীপুরে বিএনপির যৌথ কর্মী সমাবেশ অনুষ্ঠিত

17

ভয়াল ১২ নভেম্বর, ১৯৭০ সালের এই দিন প্রাণ হারায় জেলার ৪৮ হাজ

18

গ্যাস সংযোগ পাবেন শিল্পমালিকরা

19

৫৯ নাটোর-নলডাঙ্গা-২ বিএনপি এড:এম: রুহুল কুদ্দুস তালুকদার দুল

20