জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 11-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

জোটমুক্ত নির্বাচনে উচ্ছ্বসিত বিএনপি, চ্যালেঞ্জে অভিজ্ঞ জামায়াত প্রার্থী

 মনির আহমদ আজাদ 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনে তিনটি রাজনৈতিক দলের তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রার্থীদের পরিচয় অনুযায়ী এ আসনে নির্বাচনী উত্তাপ ইতোমধ্যে স্পষ্ট হয়ে উঠেছে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন দলের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য, সাবেক তিনবারের সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী। দীর্ঘদিন ধরে জোট রাজনীতির অংশ হিসেবে এই আসনে জামায়াতের আধিপত্য থাকায় তাঁর রয়েছে শক্ত সাংগঠনিক ভিত্তি ও অভিজ্ঞতা।

অন্যদিকে বিএনপির একক প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন নাজমুল মোস্তফা আমিন। অতীতে বারবার জোটের শরিক হিসেবে এই আসনে নির্বাচন হলেও এবার জোটমুক্ত একক দলীয় প্রার্থী থাকায় বিএনপি নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। মাঠপর্যায়ে দলটির তৎপরতাও তুলনামূলক বেশি।

এ ছাড়া আরেকটি ইসলামী রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ  প্রার্থী শরিফুল আলম চৌধুরী নির্বাচনী প্রতিযোগিতায় থাকলেও মূল লড়াইটি হবে জামায়াত ও বিএনপির মধ্যে—এমনটাই মনে করছেন স্থানীয় ভোটার ও রাজনৈতিক পর্যবেক্ষকরা।

সব দিক বিবেচনায়, জোটমুক্ত পরিস্থিতিতে বিএনপির একক প্রার্থী থাকায় ভোটের সমীকরণে নতুন মাত্রা যুক্ত হয়েছে। তবে জামায়াত প্রার্থীর দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা ও পূর্বের বিজয়ের ইতিহাস নির্বাচনী মাঠকে হাড্ডাহাড্ডি করে তুলবে বলেই ধারণা করা হচ্ছে।

বর্তমান রাজনৈতিক বাস্তবতা, জোটমুক্ত নির্বাচন ও মাঠের কর্মী-সমর্থকদের উদ্দীপনা বিবেচনায় বিএনপির দলীয় প্রার্থী নাজমুল মোস্তফা আমিন সামান্য এগিয়ে থাকতে পারেন—তবে শেষ মুহূর্তের ভোটের হিসাব নির্ভর করবে ভোটার উপস্থিতি ও সাংগঠনিক সক্ষমতার ওপর। ###

 

 
 

 
 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পরিবারের অমতে ভালোবেসে বিয়ে স্বামির হাতেই প্রান গেলো আরিফার

1

আল-আকসায় ইহুদিদের প্রবেশ ‘নজিরবিহীনভাবে’ বাড়ছে, কিসের ইঙ্গিত

2

মা ইলিশ রক্ষার শেষ দিনে সাড়ে ৮ হাজার মিটার জালসহ ২৬ জেলে আটক

3

বীরগঞ্জের নির্বাচন সামনে রেখে আইন-শৃঙ্খলা বাহিনীর যৌথ মহড়া

4

নবীগঞ্জে সি,এন জি চালকের মৃত্যু

5

নিয়ামতপুরে ঐতিহ্যবাহী প্রেমগোসাই মেলা

6

জয়পুরহাটে ডিবির জালে হেরোইনসহ দুই মাদক কারবারি আটক

7

একদিকে গায়ে হাত, অন্যদিকে ফ্যামিলি কার্ড চলবে না : জামায়াত আ

8

বৃদ্ধ মা-বাবাকে নির্যাতন ও বাবার তিনটি দাঁত ভাঙার ঘটনায় দুই

9

ঈশ্বরদীতে উপজেলা কর্মকর্তাদের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়

10

বগুড়ায় অশ্লীল ছবি ছড়ানোর হুমকি দিয়ে এমপি প্রার্থীর কাছে চা

11

সরিষাবাড়ীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

12

জবই বিলে পাখির প্রজাতি বাড়লেও সংখ্যা কমেছে আশঙ্কাজনক হারে

13

পোরশার বিভিন্ন গ্রামে ধানের শীষের পক্ষে গণসংযোগে জনতার এমপি

14

পুতিনের ‘গোপন’ বড় সন্তানের প্রথম ছবি ঘুরে বেড়াচ্ছে অনলাইনে

15

পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হয়েছে ভারতের গোলামী করার জন

16

ঝিনাইদহের অকাল বৃষ্টি ও দমকা হাওয়ায় মাঠজুড়ে লণ্ডভণ্ড পাকাধান

17

নাসির নগরে শ্রম বিক্রির হাট

18

কাদামাটি দিয়ে সড়ক সোল্ডার, অভিযোগ এলাকাবাসীর

19

গণতন্ত্র অভিযাত্রায় জাতীয় স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে

20