জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 13-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

জাতীয় যুব দিবস ২০২৫ উদযাপন

মোঃ মিজানুর রহমান শান্তিগঞ্জ, সুনামগঞ্জ প্রতিনিধি। 

প্রযুক্তি নির্ভর যুবশক্তি,বহুপাক্ষিক অর্থনৈতিক অগ্রগতির অঙ্গীকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শান্তিগঞ্জ উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সন্দীপ বিশ্বাস এর সভাপতিত্বে ও উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মাসুদ সরকার এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী
কর্মকর্তা সুকান্ত সাহা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ থানার ওসি (তদন্ত) ইরফান আলী, উপজেলা সমবায় কর্মকর্তা রুহুল হাছান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খান, একাডেমিক সুপারভাইজার নুরে আলম সিদ্দিকী, পাথারিয়া ইউপি চেয়ারম্যান মো. শহীদুল ইসলাম, এনজিও সংস্থা
আরপিডব্লিউ এস প্রধান নির্বাহী নাজিম উদ্দিন, পদ্মা এনজিওর নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা আতিকুর রহমান, শান্তিগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মান্নার মিয়া সহ বিভিন্ন যুব সংগঠনের প্রতিনিধি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল হক, সহ-সভাপতি শফিকুল
ইসলাম, সদস্য ইমরানুল হাসানসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, যুব সংগঠন ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল যুব র‌্যালি, আলোচনা সভা, প্রশিক্ষণ সনদপত্র ও ঋণের চেক বিতরণ এবং বৃক্ষরোপণ। বক্তারা বলেন, প্রযুক্তি নির্ভর দক্ষ যুবসমাজ দেশের অর্থনৈতিক
উন্নয়নের মূল চালিকাশক্তি। দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি ও
উদ্যোক্তা তৈরিতে সরকার নানামুখী কর্মসূচি বাস্তবায়ন করছে। আলোচনা সভা শেষে নির্বাচিত যুবকদের হাতে ঋণের চেক ও প্রশিক্ষণ সনদপত্র তুলে দেওয়া হয়। পরে বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে শান্তিগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবসের বর্ণাঢ্য আয়োজনের সমাপ্তি ঘটে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিঠাপুর জমিদার বাড়ী " মাদারীপুর জেলার -ঐতিহাসিক প্রত্নতাত্ত্

1

পাবনা-৪ আসনে সাতজনের মনোনয়ন বৈধ, বাতিল ১

2

যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পার্বতীপুরে বর্ণাঢ্য র‍্যাল

3

নাসির নগরে মনোনয়ন প্রাপ্তিতে জননেতা এম এ হান্নানের কৃতজ্ঞতা

4

বলদিয়া ইউনিয়ন বিএনপির বিশেষ দোয়া মোনাজাত

5

সাংবাদিকদের সাথে চুয়াডাঙ্গা-২ আসনের বিএনপি সম্ভাব্য প্রার্থী

6

আমাদের কাজ চুরি করা নয়

7

টুঙ্গিপাড়ায় যুবলীগের পদ থেকে মোঃ লিটন শেখ অরুনের স্বেচ্ছা

8

ছাতকে সাংবাদিকদের সাথে জামায়াত প্রার্থী সালাম আল মাদানীর মতব

9

হাতীবান্ধা উপজেলায় ডাক্তার সংকট, ভোগান্তিতে হাজারো রোগী

10

দিনাজপুরে প্রতারণার ফাঁদে কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও ‘সাকসেস

11

যুবদল নেতার শাাস্তির দাবিতে নারীদের বিক্ষোভ

12

নারী নির্যাতন প্রতিরোধে সরিষাবাড়ীতে দিনব্যাপী কর্মশালা

13

দিনাজপুর–৫ (পার্বতীপুর–ফুলবাড়ি) আসনে যাচাই-বাছাই শেষে ৯ প্রা

14

ঐতিহাসিক ৭ই নভেম্বর আমাদের জাতীয় ইতিহাসে এক গৌরবোজ্জ্বল ও অ

15

‎মোটর বাইকের সংঘর্ষে এক পথ আরোহীর মৃত্যু

16

ছাতকে সংঘর্ষে আহত হয়ে চারদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে ব্যবসায়

17

কাপাসিয়ায় এইচএসসি ও আলিম পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্তদের সংব

18

জাফলং থেকে সিলেটগামী গেইটলক বাসে ৬ বোতল অবৈধ ভারতীয় মদসহ একজ

19

লিবিয়া সমুদ্রপথে আবারো নৌকাডুবি

20