জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 14-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

জাতীয় নির্বাচনের আগে নবেম্বরের মধ্যে গণভোট চাই- নাজমুল হক সাঈদী

 (বিশেষ প্রতিনিধি) জামালপুর- নজরুল ইসলাম 



জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও জামালপুর-০১ (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ) সংসদীয়  আসনে জামায়াতের মনোনীত সম্ভাব্য এমপি প্রার্থী এডভোকেট মাওলানা মুহাম্মদ নাজমুল হক সাঈদী জুলাই সনদ কে কার্যকরী করতে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে নবেম্বরের মধ্যে গণভোটের মাধ্যমে জনমত নিতে দাবি জানিয়ে জুলাই সনদের আওতায় ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন  অনুষ্ঠানের দাবি জানিয়েছেন। 

তিনি গতকাল ১১ অক্টোবর শনিবার সন্ধ্যায় বকশীগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ডের দড়িপাড়া নান্টুর মোড়ে এক গনসমাবেশে এ দাবি জানান। জামায়াতে ইসলামীর  বকশীগঞ্জ পৌরসভার ৮ নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ  আলী মাষ্টারের সভাপতিত্বে এ গনসমাবেশে অন্যান্যের মধ্যে জেলা জামায়াতের অর্থ বিভাগীয় সেক্রেটারি অধ্যাপক ছামিউল হক, বকশীগঞ্জ পৌরসভা জামায়াতের আমীর মাওলানা আবদুল মতিন,  বকশীগঞ্জ পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী জামায়াত নেতা হাজী রাসেল মাহমুদ, এডভোকেট ইলিয়াস হোসাইন, আব্দুল মুকিত, রাশেদুল ইসলাম রাশেদী, আশরাফুল হক হোসাইন আহমদ প্রমুখ বক্তৃতা করেন। 

তিনি রক্তাক্ত জুলাই অভ্যুত্থানের ১৪ মাস পর জুলাই  সনদে সকল রাজনৈতিক দলের ঐকমত্য প্রকাশ  করায় সকলকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন এখনো  জুলাই সনদের গণভোটের সময়কাল নিয়ে মতানৈক্য  দেশবাসীকে ব্যথিত করছে। জুলাই আমাদের ইতিহাস , জুলাই  আমাদের স্বাধীনতা, জুলাই আমাদের  গনতন্ত্রের চেতনা। জুলাই চেতনার বাস্তবায়ন বিলম্বিত করা হাজারো শহীদ ও আহতদের সাথে বেইমানি।  অবিলম্বে  জুলাই সনদের আইনী ভিত্তি দিয়ে তার ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে নবেম্বরের মধ্যে জুলাই সনদ নিয়ে গনভোট অনুষ্ঠান করে ২৬ এর ফেব্রুয়ারিতে তিনি জাতীয় সংসদ নির্বাচন দাবি করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চুয়াডাঙ্গায় নিম্ন মানের ভুট্রা বীজে মাথায় হাত শতাধিক ভুট্টা

1

ঝিনাইগাতীতে উৎসবের আমেজে গ্রামের নাইট ক্রিকেট টুর্নামেন্ট অন

2

এলাকাভিত্তিক হবে সংস্কৃতি রক্ষা ও অগ্রসরে সাংবাদিকদেরই ভূমিক

3

খালেদা জিয়ার শেষ বিদায়, শোকাবহ অন্তিম যাত্রা

4

নির্বাচন প্রতিহত করতে আওয়ামী লীগের স্লোগান ও ঝটিকা মিছিল, আট

5

বেগম খালেদা জিয়া মৃত্যুতে সদর উপজেলা বিএনপি শোক ও শ্রদ্ধা জ্

6

রাজবাড়ী আদালত প্রাঙ্গণে স্লোগান, ৫ জন আটক

7

সুন্দরবনের বোট দুর্ঘটনায় নিখোঁজ হওয়া পর্যটকের মৃতদেহ উদ্ধার

8

চট্টগ্রাম–১৫: জোট ছাড়া বিএনপির লড়াই

9

হাতিয়ায় কোস্টগার্ডের অভিযানে ১,১৯৪ বস্তা সার জব্দ

10

ভাঙ্গুড়ায় বিস্ফোরণ মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার

11

কালিয়াকৈরে বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া ও আলোচনা সভা অনু

12

বেজোড়া যুব সংঘ সভাপতির ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন

13

বেগম খালেদা জিয়া রুহে মাগফিরাতের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত

14

জমে উঠেছে বিএনপির নির্বাচনি প্রচারণা

15

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকীতে আঃ সালাম

16

সাংবাদিকের পিতার মৃত্যুতে কয়রা উপজেলা প্রেসক্লাবের শোক

17

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে মুরাদনগরে

18

শ্রীমঙ্গলের আশিদ্রোনে কৃষিজমির টপ সয়েল কাটায় ৫০ হাজার টাকা জ

19

বহবলদিঘী বাজার জামে মসজিদের শুভ উদ্বোধন

20