জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 26-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

জাতিসংঘ মানবাধিকার কার্যালয় স্থাপনের প্রতিবাদে বানিয়াচংয়ে ছাত্র জমিয়তের বিক্ষোভ মিছিল

মোঃ সোহানুর রহমান।।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক উচ্চ কমিশন (OHCHR) এর কার্যালয় বাংলাদেশে স্থাপনের প্রস্তাবের বিরুদ্ধে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দাবিতে ছাত্র জমিয়ত বাংলাদেশ, বানিয়াচং উপজেলা শাখার উদ্যোগে এক প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার (২৪ জুলাই ২০২৫) বিকাল ৫টায় বানিয়াচং বড়বাজার থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলার প্রধান সড়ক প্রদক্ষিণ করে জনসমাবেশে রূপ নেয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ছাত্র জমিয়ত বাংলাদেশ, বানিয়াচং উপজেলা শাখার সভাপতি রাফিউল ইসলাম।
 প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বানিয়াচং উপজেলা শাখার সভাপতি মাওলানা শায়খ মুখলিছুর রহমান। 
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল জলিল ইউসুফী, সাধারণ সম্পাদক মুফতী আমীর আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক হাফিজ উদ্দীন খান, মুফতী শাব্বির আহমদ শিবলী, যুব জমিয়ত বানিয়াচং শাখার সাধারণ সম্পাদক মাওলানা ইমরান আহমদ উসমানী, সহ-সাধারণ সম্পাদক মুফতী মোফাজ্জল হুসাইন, সাংগঠনিক সম্পাদক হাঃ মাওলানা শাহ আলম এবং জমিয়ত নেতা হাঃ মাওলানা মিজানুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, “জাতিসংঘের মানবাধিকার কার্যালয় স্থাপন হলে দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের সুযোগ সৃষ্টি হবে। এটি দেশের স্বাধীনতা, নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ। আমরা এই প্রস্তাব দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি।
এ সময় ছাত্র জমিয়তের নেতাকর্মীরা সরকারের প্রতি আহ্বান জানান, যেন দেশের স্বার্থবিরোধী কোনো আন্তর্জাতিক চুক্তি বা প্রকল্প গ্রহণ না করা হয়। 
সমাবেশে বক্তারা উত্তরার বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।
 ২৫ জুলাই শুক্রবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে হবিগঞ্জ জেলা জমিয়তের আয়োজনে ঐতিহাসিক নূরুল হেরা জামে মসজিদ চত্বরে বাদ জুমা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া শ্রমিক দলের ১৫নং ওয়ার্ডের ৬১ সদস্য বিশিষ্ট পূনাঙ্গ কমি

1

পল্টনের শহীদদের শোকে-ক্রোধে উত্তাল সীতাকুণ্ডের রাজপথ

2

পিরোজপুরে এক উপজেলা'য় বিএনপি'র আহ্বায়ক কমিটি'র অনুমোদন

3

ঝিনাইদহ কালীগঞ্জে বাবার সাথে অভিমানে কিশোরের আত্মহত্যা

4

কালিয়াকৈরে নকল সন্দেশ কারখানা বন্ধ করল উপজেলা প্রশাসন

5

সখিপুরে আওয়ামী সাবেক এমপির ডিও লেটারে পদায়ন

6

নোয়াখালীতে বিএনপির এমপি নির্বাচিন করবেন যারা

7

ভোলা কোস্ট গার্ডের বিশেষ অভিযানের ইয়াবা ও গাঁজাসহ দুইজনকে

8

নারায়ণগঞ্জ-৪ আসনে খেলাফত মজলিসের মনোনয়ন নিলেন খন্দকার আনোয়ার

9

নবাবগঞ্জে কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

10

বগুড়া-৭ আসনে জামায়াত প্রার্থী গোলাম রব্বানীর মনোনয়নপত্র জমা

11

শহীদ ওসমান হাদী হত্যার বিচার চেয়ে সাভার ল্যাবরেটরি স্কুলের

12

কিশোরগঞ্জ -১ আসনে বিএনপির প্রার্থী মাজহারুলের মনোনয়নপত্র সং

13

পোরশায় মাসিক সমন্বয় সভ এবং বুদ্ধিজীবি ও বিজয় দিবস উদ্যাপনের

14

বরিশালে দেড় কেজি গাঁজাসহ দুই মাদক বিক্রেতা আটক

15

মৌলভীবাজারের শেরপুর শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চল

16

নির্বাচন ঘনিয়ে আসছে, কিন্তু ফেরেনি লোহাগাড়া থানার লুট হওয়া অ

17

মাদারীপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

18

ময়মনসিংহ-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মনোনয়ন পত্র জমা দি

19

নির্বাচনী দায়িত্ব সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে পুলিশের দক্ষ

20