জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-জানুয়ারী-2026 ইং
অনলাইন সংস্করণ

জাজিরায় ককটেল বিস্ফোরণে যুবক নিহত, আহত ৩

 মোঃ রাতুল হাসান লিমন


শরীয়তপুরের জাজিরা উপজেলায় ককটেল বিস্ফোরণে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন, যাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ভোর রাতে জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নের মুলাই বেপারী কান্দি এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহত যুবকের নাম সোহান বেপারী (৩২)। তিনি পাশ্ববর্তী সাতগড়িয়া কান্দি এলাকার দেলোয়ার বেপারীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে মুলাই বেপারী কান্দির সাগর বেপারীর বাড়ি এলাকায় হঠাৎ বিকট শব্দ শোনা যায়। পরে স্থানীয়রা ঘটনাস্থলে গিয়ে বাড়ির পাশের একটি রসুন ক্ষেতে সোহান বেপারীর মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
বিস্ফোরণের তীব্রতায় সাগর বেপারীর টিনের ঘর ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘরের বিভিন্ন অংশ ছিটকে পড়ে আশপাশে। এ ঘটনায় তিনজন আহত হন। পুলিশ জানায়, আহতদের দ্রুত ঢাকায় পাঠানো হয়েছে চিকিৎসার জন্য।
প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ককটেল তৈরি বা ঘরে সংরক্ষিত ককটেল বিস্ফোরণের কারণেই এই দুর্ঘটনা ঘটতে পারে। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
ঘটনার পর এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ জানিয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিয়ামতপুরে কেন্দ্রীয় শিশুপার্কের বেহাল দশা

1

জুলাই হত্যাযজ্ঞ মামলায় আজ সালমান এফ রহমান ও আনিসুল হকের শুনা

2

ধর্মপাশায় ইটের ভাটার মালিকে ৫০ হাজার টাকা জরিমানা

3

বাসাইল উপজেলার পাঁচ ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক কমিটি গঠিত

4

ক্রীড়া ও সংস্কৃতির পাশাপাশি লেখাপড়াতেও তোমাদেরকে এগিয়ে যেতে

5

ঈশ্বরদীতে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

6

নিয়ামতপুরে রাতের আঁধারে ৬শ আমগাছ ধ্বংস করলো দুর্বৃত্তরা

7

মোহাম্মদপুরে যুবদল নেতাকে কুপিয়ে জখম

8

মহেশখালীর কুতুবজোমে মা ও ছেলের মরদেহ উদ্ধার

9

জনগণের ভোটে নির্বাচিত হলে শাসক হিসেবে নয় একজন সেবক হয়ে কাজ ক

10

পাবনায় নকল দুধ তৈরির কারখানার সন্ধান, মালিককে এক বছরের জেল

11

সম্প্রীতি ও শান্তির বারতা নিয়ে ধরায় এলো 'শুভ বড়দিন': উৎসবের

12

২০২৬ সালে গার্মেন্টস শ্রমিকদের বেতন বাড়ানোর সম্ভাবনা

13

যে ঐতিহ্য হারাবার পথে

14

রাজিবপুরে শেজাক সাংবাদিক এসোসিয়েশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী

15

স্বামীর সন্ধান ও শ্বশুরবাড়ির নির্যাতনের প্রতিবাদে নারীর সংব

16

ডিসেম্বরের আগেই নির্বাচন সম্ভব, দেরি হলে সংকট বাড়বে

17

হাদি হত্যাকাণ্ডে উত্তাল পাঁচবিবি, শিক্ষার্থীদের মানববন্ধন

18

বলদিয়া ইউনিয়ন বিএনপির বিশেষ দোয়া মোনাজাত

19

গোবিন্দগঞ্জে বিএনপি মনোনয়ন নিয়ে তৃণমূলে তীব্র অসন্তোষ

20