জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 29-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

চুয়াডাঙ্গা আইনজীবী সমিতির নির্বাচন চলছে

 খাইরুল ইসলাম
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচন-২০২৬ আজ শনিবার অনুষ্ঠিত হচ্ছে। সকাল ৮ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহন করা হবে। ২০৪ জন আইনজীবী পছন্দের প্রার্থীদের গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচিত করবেন।
চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতি নির্বাচনে ১৫ টি পদের জন্য গত ২ নভেম্বর তফশিল ঘোষনা করা হয়। নির্বাচনে ১৬ নভেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। চূড়ান্ত প্রার্থী তালিকায় সভাপতি পদে চার জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী আলহাজ¦ মারুফ সারোয়ার বাবু, ফোরামের বিদ্রোহী প্রার্থী আলহাজ¦ সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিম, জামায়াত সমর্থিত ল’ইয়ার্স কাউন্সিলের প্রার্থী আলহাজ ¦ মোসলেম উদ্দীন এবং স্বতন্ত্র প্রার্থী আকরাম হোসেন।
সাধারণ সম্পাদক পদে বর্তমানে চার প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাঁরা হলেন, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী আহসান আলী, ফোরামের বিদ্রোহী প্রার্থী খন্দকার অহিদুল আলম (মানি খন্দকার), জামায়াত সমর্থিত ল’ইয়ার্স কাউন্সিলের প্রার্থী আসাদুজ্জামান আসাদ ও স্বতন্ত্র প্রার্থী আনছার আলী। আর নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন মোসলেম উদ্দীন (২)।
নির্বাচনে সহ-সভাপতি পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী হিসেবে আলহাজ¦ সিরাজুল ইসলাম ও আব্দুল্লা-আল-মামুন , জামায়াত সমর্থিত প্রার্থী মোর্তজান হোসেন ও স্বতন্ত্র প্রার্থী আকসিজুল ইসলাম রতন প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনে যুগ্ম-সম্পাদক পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী আফরুজা আক্তার ও মসিউর রহমান পারভেজ এবং জাময়াত সমর্থিত হারুনুর রশিদ বাবলু প্রতিদ্বন্দ্বিতা করছেন।

গ্রন্থাগার সম্পাদক পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী রুবিনা পারভীন রুমা ও জামায়াত সমর্থিত প্রার্থী আমজাদ আলী শাহ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রার্থী ফরজ আলী, রাগিব হাসান, আশিকুর রহমান রাজ, মো. আক্তারুজ্জামান, শরিফুল ইসলাম (২) ও তানভীর আহমদ শাওন এবং জামায়াত সমর্থিত প্রার্থী হাসিবুল ইসলাম ইব্রাহিম, মুহাম্মদ ইকরামুল হক, সৈয়দ ফারুক উদ্দিন আহম্মেদ ও বেলাল হোসাইন বাদল প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ নির্বাচনে কোষাধ্যক্ষ পদে এস.এন.এ হাশেমী এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে আতিয়ার রহমান (২) একমাত্র প্রার্থী হওয়ায় এ দ’ুজন প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন।

চুয়াডাঙ্গা জেলা আইনজীবী সমিতি নির্বাচনে নির্বাচন পরিচালনা উপ-পরিষদের আহবায়ক হিসেবে আলহাজ¦ শহিদুল হক, সদস্য হিসেবে হানিফ উদ্দিন ও ছরোয়ার হোসেন দায়িত্ব পালন করছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচিত হলে ত্রিশালকে আধুনিক ও উন্নত জনপদে রূপান্তরের অঙ্গ

1

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খা

2

জামালপুর-২ আসনে নির্বাচনি উত্তাপ

3

মহেশপুর পৌরসভার প্রকৌশলীর যোগসাজশে রাস্তা দখল

4

অন্তর্ভুক্তিমূলক মেলা–২০২৫ অনুষ্ঠিত

5

শালিখায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী -২০২৫ অনুষ্ঠিত

6

মাদারীপুরেে রেজিস্ট্রার অফিস থেকে প্রায় ১১ টাকা টাকা ছিনতাই

7

কেশবপুরে হাতপাখার প্রার্থী গাজী সহিদুল ইসলামের ব্যাপক গণসংযো

8

মাদারগঞ্জে নাশকতা মামলায় ইউনিয়ন তাঁতীলীগ নেতা এনামুল গ্রেফতা

9

রায়গঞ্জে বিজয়ের ফসল গরীবের ঘরে উঠুক ঐক্যই চেতনা চেতনাই উন্

10

ঝিনাইদহের ৫ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা সংকটে

11

চাঁদআলী টোল প্লাজায় বাসের আঘাতে নসিমন চালকের মৃত্যু

12

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দিনাজপুরে দো

13

গজারিয়ায় কোস্টগার্ডের অভিযানে ৩ হাজার কেজি জাটকা ইলিশ জব্দ

14

তালাবদ্ধ কয়রার উত্তর বেদকাশী উপস্বাস্থ্য কেন্দ্র ;সেবাবঞ্চি

15

দশগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ড. মতিন উদ্দিন আহমেদের র

16

অস্ত্র -গুলিসহ শীর্ষ সন্ত্রাসী মনির গ্রেফতার

17

কটিয়াদী পৌরসভায় ফ্রী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

18

খালেদা জিয়ার সুস্থতায় বিএনপির নেতা হারুন দোয়ার আয়োজন করেন

19

ঝিনাইদহে প্রবাসী হত্যায় বিএনপি নেতা রবি গ্রেফতার

20