জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 23-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

চাঁদাবাজ- দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি - জামায়াত নেতা জাহিদুল ইসলাম

মোঃ জাকি উল্লাহ।।

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য প্রার্থী প্রফেসর ড: মাওলানা আব্দুস সামাদ এর পক্ষে ও জামায়াতে ইসলামী বাংলাদেশ এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রায়গঞ্জ উপজেলার ফরিদপুর বাজারে এক পথসভার অনুষ্ঠিত হয়।

সোমবার (২২ সেপ্টেম্বর) রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়ন দিনব্যাপী গণসংযোগ ও পথসভা শেষে সন্ধ্যা সাড়ে ৬ টায় ফরিদপুর বাজারে এক সংক্ষিপ্ত বক্তব্যে ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা জাহিদুল ইসলাম বলেন, ’জামায়াতে ইসলামী দুর্নীতিমুক্ত, শোষণমুক্ত ও ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠন করতে চায়। কর্মক্ষেত্রে মেধা ও যোগ্যতার ভিত্তিতে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে এবং পর্যাপ্ত কর্মসংস্থানের মাধ্যমে কোনো বেকার থাকবে না। ’তিনি সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর গুরুত্ব দিয়ে বলেন, আগামী দূর্গা পূজা যাতে সুষ্ঠু ও সুন্দর পরিবেশে হয় সেদিকে খেয়াল রাখতে সকলকে আহ্বান জানান।

ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা কাজী জমির উদ্দিন বলেন, জামায়াত ক্ষমতায় এলে চাঁদাবাজি, লুটতরাজ ও দুর্নীতিমুক্ত একটি সমাজ ও রাষ্ট্র গঠন করা হবে।’ তিনি আরো বলেন, ’দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জামায়াতকে নির্বাচিত করলে দেশে কোনো দখলবাজি ও লুটতরাজ থাকবে না। অবহেলিত রায়গঞ্জ -তাড়াশ সলংগার মানুষের সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে নেতাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে জনগণকে তাদের রাষ্ট্রীয় অধিকার পৌঁছে দেবে ইনশাআল্লাহ।’

সকাল ১০টা থেকে শুরু হওয়া গণসংযোগে বক্তারা বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন, অসুস্থ ব্যক্তিদের ও সমাজসেবীদের খোঁজখবর নেওয়া, সাবেক জামায়াত পরিবারে সাক্ষাৎ, শালিয়াগড়ী বাজার হতে পথসভা টি  শুরু হয়ে ফরিদপুর বাজারে গিয়ে সমাবেশটি শেষ হয়।

উক্ত পথসভায় আরো উপস্থিত ছিলেন ছিলেন,  ইউনিয়ন জামায়াতের ধর্ম সম্পাদক আঃ মান্নান,    ২নং ওয়ার্ড সভাপতি মোহাম্মদ আলী,  ৭ওয়ার্ড সভাপতি আশরাফ আলী, অর্থ সম্পাদক জাইদুল ইসলাম, ৮ ওয়ার্ড সাধারণ সম্পাদক মাসুদ রানা, বিভিন্ন ওয়ার্ড থেকে জামায়াত নেতৃবৃন্দ, যুব ফোরাম ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রতিনিধিরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কাউনিয়ায় সারওয়ার এর বাসায় ফুটেছে দুর্লভ কচুপাতা বাহার ফুল

1

গজারিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে ছাই

2

কালিগঞ্জে সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

3

দিনাজপুর জেলার বিরামপুরে আমন ধান কাটা শুরু হয়েছে

4

কালিগঞ্জ দক্ষিণ শ্রীপুরে ভিডিপি’র ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্

5

বান্দরবানের,আলীকদমে সেনাবাহিনীর, উদ্যোগে দুর্গম পাহাড়ি এলাকা

6

আমাদের আরো সচেতন হওয়া প্রয়োজন

7

উজিরপুর উপজেলা গণজাগরণ দলের ২১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অ

8

আওয়ামী লীগের ডাকা লকডাউনের প্রতিবাদে কয়রায় বিএনপির বিশাল বি

9

জামায়াতের মনোনীত মোঃ আব্দুল মান্নানের মনোনয়নপত্র দাখিল

10

উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে মাদারীপুর-৩ আসনের বিএনপির প্রা

11

নান্দাইলে পায়ে শিকল বাধা অবস্থায় বৃদ্ধের লাশ উদ্ধার

12

বেগম খালেদা জিয়ার জন্য দোয়ার আয়োজন

13

নওগাঁর পোরশায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম

14

ভাঙ্গুড়ায় সড়কে প্রাণ গেল একজনের

15

প্রতিটি ইউনিয়নে মিনি স্টেডিয়াম নির্মাণের প্রতিশ্রুতি ধানেরশী

16

একজন সৎ কর্মঠ ও নিরহংকার মনের মানুষ ময়মনসিংহের ডিসি সাইফুর র

17

১৬ই ডিসেম্বর উপলক্ষে জাতিয় স্মৃতিসৌধে শেষ মুহূর্তের প্রস্তুত

18

কোম্পানীগঞ্জে অবৈধ পাথর উত্তোলনে অভিযান

19

পায়রা তলার আইট আল হেলাল জামে মসজিদে বেগম জিয়ার সুস্থতা কাম

20