Mst: Meherun Nesa
প্রকাশঃ 19-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

চাঁদআলী টোল প্লাজায় বাসের আঘাতে নসিমন চালকের মৃত্যু

এসকে এম  মহসিন রেজা
খুলনার কয়রা উপজেলার চাঁদআলী সেতুতে টোল আদায় নিয়ে ঘটে যাওয়া ঘটনায় শরিফুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তি মারা গেছেন। তিনি আমাদী ইউনিয়নের কাটাখালী গ্রামের মৃত নেহালউদ্দীনের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, রবিবার বিকেলে বামিয়া গ্রামে মেয়ের বাড়ি থেকে খড়বোঝাই নছিমন নিয়ে নিজ বাড়ির উদ্দেশে রওনা হয়েছিলেন শরিফুল। পথে চাঁদআলী সেতুর টোলপয়েন্টে পৌঁছালে টোল আদায়কারীরা টাকা নেওয়ার জন্য টোলের বাঁশ টেনে ধরেন। এ সময় নছিমনের উপর বসা অবস্থায় বাঁশের আঘাতে শরিফুল নিচে পড়ে মাথায় গুরুতর আঘাত পান।
গুরুতর আহত অবস্থায় প্রথমে তাঁকে কয়রা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থা অবনতি হলে চিকিৎসকেরা তাঁকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে সোমবার দিবাগত রাতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় বলে পরিবার জানিয়েছে।
এ ঘটনায় অভিযোগ অস্বীকার করেছে টোল আদায়কারীরা। তাদের দাবি, “টোলের বাঁশ লাগার কারণে নয়, শরিফুল অতিরিক্ত খড় বোঝাই করে তার ওপর বসেছিলেন। সেখান থেকে পড়ে গিয়ে তিনি আহত হন এবং পরে মারা যান।”
ঘটনা নিয়ে এলাকায় ক্ষোভ দেখা দিয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো মন্তব্য জানা যায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাউল আবুল সরকারের ফাঁসির দাবীতে নান্দাইলে তৌহিদী জনতার মানবব

1

কমলগঞ্জে বাড়ির পাশে যুদ্ধকালীন গ্রেনেড, এলাকা ঘেরাও

2

সরাইল প্রেসক্লাবের সাথে ইউএনও

3

নতুন বাংলাদেশ বিনির্মাণে দায়িত্বশীল সাংবাদিকতার ডাক

4

চাঁপাইনবাবগঞ্জে এরফান গ্রুপের পন্য বিক্রয় কেন্দ্র উদ্বোধন

5

দোয়ারাবাজারে এসআই মনিরুলের নেতৃত্বে বিশেষ অভিযান

6

বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে ঘরে ঘরে নারীদের ফ্যামিলি কার্ড দ

7

চৌদ্দগ্রামে আগ্নেয়াস্ত্র সহ এক যুবক আটক

8

ঠাকুরগাঁওয়ে জমি দখলের অভিযোগ বহিষ্কৃত বিএনপি নেতার বিরুদ্ধে

9

দিনাজপুর জেলা পুলিশের উদ্যোগে এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের মা

10

গাইবান্ধায় মতবিনিময় সভায় স্লোগান, অনুষ্ঠান ত্যাগ করলেন উপদেষ

11

ক্যান্সার আক্রান্ত অবুঝ শিশু আরাফাতকে বাঁচাতে এগিয়ে আসুন-সাহ

12

নাগরপুরে ট্রাক ও দেশীয় অস্ত্র সহ আন্তঃজেলা ডাকাতদলের ২ ডাকাত

13

মাদারীপুরে কুপিয়ে জাহিদ নামের এক যুবক হত্যা

14

মাদারীপুরে জেলা লিগ্যাল এইড অফিসের উদ্যোগে বিজ্ঞ প্যানেল আইন

15

গোপালগঞ্জ ০৩ আসনের বিএনপি প্রার্থী -এসএম জিলানীর,নির্বাচনী প

16

আন্তর্জাতিক দুর্নীতি দমন দিবস উপলক্ষে পাঁচবিবিতে আলোচনা সভা

17

স্বামী–স্ত্রীর একযোগে বিএনপির ৩১ দফা প্রচারণা

18

যশোরের কেশবপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে মোক্তার আলী

19

কলাপাড়ায় ৯ হাজার ৪৭০ জন কৃষককে বীজ ও রাসায়নিক সার বিতরণ

20