জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 13-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

চরভদ্রাসনে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন সম্পন্ন

লিয়াকত আলী লাভলু (চরভদ্রাসন, ফরিদপুর) : 


ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পাইলট হাই স্কুলে রোববার সকালে টাইফয়েড প্রতিরোধক টিকাদান ক্যাম্পেইন-২০২৫খ্রি. এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ টাইফয়েড টিকাদান কর্মসূচী বাস্তবায়ন করেন। এ টিকাদান কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ হাফিজুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন। চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ মোঃ রজিউল্লাহ খান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার খন্দকার মাকসুদুর রহমান, সহকারী শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান, শিক্ষক নজরুল ইসলাম, শাহজাহান শিকদার ও শিরিন সুলতানা প্রমূখ।

জানা যায়, এ টাইফয়েড টিকাদান কর্মসূচীর আওতায় উপজেলার ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশু কিশোরকে একটি করে প্রতিষেধক টিকা প্রদান করা হবে। ফলে আগামী ৫ বছর পর্যন্ত টিকা গ্রহনকারী শিশু কিশোররা টাইফয়েড ঝুঁকি মুক্ত থাকবেন। উদ্বোধনী দিনে উপজেলার চারটি স্কুলের মোট ১১৩০ জন শিক্ষার্থীর মাঝে টাইফয়েড প্রতিষেধক টিকা প্রদান করা হয়। আগামী এক মাস ব্যাপী উপজেলা জুড়ে পালাক্রমে প্রায় ১৭৮১১ জন শিশু কিশোরকে টাইফয়েড প্রতিষেধক টিকা প্রদান করা হবে বলে জানা যায়।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনাব তারেক রহমানের জন্মদিন উপলক্ষে আর্থিক সহায়তা প্রদান

1

মহাকালের সমাপ্তি বেগম জিয়ার সমাধি

2

হবিগঞ্জ ২ আসনে একজন সাধারণ কৃষককে মনোনয়ন দিয়ে আলোড়ন সৃষ্ট

3

চট্রগ্রাম সীতাকুণ্ড ফৌজদারহাট এলাকাই ফুটওভারব্রিজ চাই

4

মেহেরপুর মুজিবনগরে আগ্নেয় অস্ত্রসহ যুবলীগ নেতা মিঠু গ্রেফতা

5

সাপাহারে ভূগর্ভস্থ পানির স্তর নামছে আশঙ্কাজনক হারে

6

বাঞ্ছারামপুরে বাংলাদেশ খেলাফত মজলিস এর পুনঃ কমিটি গঠন ও শপথ

7

সুনামগঞ্জে পৌর শহরে ব্যাটারি চালিত ইজিবাইকের হঠাৎ করে

8

সংগঠনকে ঐক্যবদ্ধ করাই এখন মূল লক্ষ্য

9

কালিগঞ্জে অবৈধ ক্লিনিক-ডায়াগনস্টিকের রমরমা বাণিজ্য

10

শার্শায় ভেজাল গুড় কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৪০ হাজা

11

খালেদা জিয়ার প্রয়াণে ঝালকাঠিতে শোকের স্তব্ধতা, বন্ধ ছিল ব্যব

12

যশোর-১ আসনে প্রার্থী পরিবর্তন চেয়ে তারেক রহমানের কাছে ৮৯ নেত

13

রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন ৪৫০ টির অধিক ঘর পুড়ে চাই।

14

বগুড়া শেরপুরে দুধের বাজারে সিন্ডিকেট

15

রাজনৈতিক কর্মকাণ্ডে বিসিসি কর্মচারীদের না জড়ানোর নির্দেশ

16

তালাবদ্ধ ঘর থেকে পিস্তল উদ্ধার, চকরিয়ায় নারী আটক

17

নারায়ণগঞ্জের তিন আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ছয় প্রার্থী

18

সাতক্ষীরার বরসা’ পরিচালনা কমিটির বিরুদ্ধে দেশত্যাগ

19

শ্রীমঙ্গলে আজসহ ৫ অজগর সাপ উদ্ধার

20