জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 28-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম থানা থেকে পুলিশের লুট হওয়া একটি পিস্তল মংলা থেকে উদ্ধার

শেখ তাইজুল ইসলাম।।

থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার করেছে চট্টগ্রাম ডিবি পুলিশ। এ সময় কামাল নামের একজনকে আটক করা হয়। তিনি উপজেলার চাঁদপাই ইউনিয়নের মালগাজী গ্রামের আব্দুল মোতালেব হাওলাদারের ছেলে ।
বুধবার (২৭ আগস্ট) আনুমানিক রাত ১২টার সময় চট্টগ্রাম মেট্রোপলিটন ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মোংলা থেকে পিস্তলসহ তাকে আটক করে।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, চট্টগ্রাম মেট্রোপলিটন ডিবি পুলিশের ইন্সপেক্টর মো. রমিজ উদ্দিনের নেতৃত্বে মোংলায় একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। এ সময় অভিযানকারীরা মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে কামাল নামের এক ব্যক্তিকে আটক করে।
পরবর্তীতে কামালের স্বীকারোক্তি অনুযায়ী মালগাজী এলাকার তার নিজ বাড়ি থেকে পুলিশের ব্যবহৃত একটি চায়না ৭.৬২ মডেলের পিস্তল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রটি পূর্বে পুলিশের থানা থেকে লুট করা হয়েছিল। পরে গ্রেফতারকৃত ব্যক্তি ও উদ্ধারকৃত অস্ত্র চট্টগ্রাম মহানগরে নিয়ে যাওয়া হয়েছে বলেও জানান তিনি।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারায়ণগঞ্জ-৪ আসনে খেলাফত মজলিসের মনোনয়ন নিলেন খন্দকার আনোয়ার

1

ঢাকা ১৯ শাপলা কলির প্রচারণা

2

ধানের শীষের প্রচারণার অংশ হিসেবে পদযাত্রা ও গণসংযোগ রংপুর- ব

3

নান্দাইলে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ধানের শীষে কাজ করার আহ্বান

4

শিক্ষার্থীদের প্রতিভা বিকাশে সব ধরনের সহযোগিতা করা হবে —মেয়র

5

সংগঠনের মাটি থেকে উঠে আসা এক নিবেদিতপ্রাণ তরুণ নেতা

6

অপারেশন ডেভিল হান্ট ফেজ–২: কাশিমপুরে তিনজন গ্রেফতার

7

মহেশখালী থেকে পাকুন্দিয়া ও কটিয়াদীর ৫ ছাত্রলীগ নেতা গ্রেফতার

8

নির্বাচনী প্রচারণা কাজে বাধা দেওয়ায় ফরিদপুর - ৪ এ সতন্ত্র প্

9

নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকার টালবাহানা করছে: রুহুল কবির র

10

হাইমচর উপজেলায় আইনশৃঙ্খলা মাসিক সভা

11

মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদীতে নিষিদ্ধ স্থানে বালু

12

চট্টগ্রাম-১৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বৃহত্তর সুন্নী জোটের

13

গোলাপি ঠোঁট পেতে ঘরোয়া উপায়গুলো জেনে রাখুন

14

হোসেন্দীতে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপ

15

‎কুষ্টিয়া দৌলতপুরে তাজা মোটর শেল উদ্ধার

16

সরাইলের চুন্টায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া'র রোগমুক্তি ও সু

17

বকেয়া বেতনের দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

18

ঠাকুরগাঁও ভুল্লীতে কুমারপুর উচ্চ বিদ্যালয় ১১ শিক্ষার্থী অসুস

19

ইরানে মুদ্রা সংকটে টানা বিক্ষোভ সরকারি ভবনে হামলার চেষ্টা

20