জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 19-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে ২ নং গেইট মোড়ে ময়লার স্তূপে নাভিশ্বাস, অবহেলার অভিযোগ সিটি করপোরেশনের বিরুদ্ধে

মুহাম্মদ ইমদাদুল হক মুনতাসির।।

চট্টগ্রাম নগরীর ব্যস্ততম এলাকা ২ নং গেইট মোড় এখন ময়লার ভাগাড়ে পরিণত হয়েছে। প্রতিদিন হাজারো পথচারী ও যানবাহনের চলাচল হলেও রাস্তার একপাশে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ, ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের অভিযোগ, নির্ধারিত সময়ে ময়লা অপসারণে আসে না সিটি করপোরেশনের গাড়ি। ফলে এক-দুদিন নয়, অনেক সময় টানা কয়েকদিন ধরে রাস্তার পাশে ময়লার স্তূপ পড়ে থাকে। এতে চারদিকে দুর্গন্ধ ছড়িয়ে পরিবেশ দূষিত হচ্ছে এবং মশা-মাছির উপদ্রবও মারাত্মকভাবে বেড়ে গেছে। আশঙ্কা করা হচ্ছে, এভাবে চলতে থাকলে ডেঙ্গুসহ বিভিন্ন সংক্রামক রোগ ছড়িয়ে পড়তে পারে।
কলেজগামী এক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, “প্রতিদিন এই মোড় দিয়ে যেতে হয়। দুর্গন্ধে দাঁড়ানোই যায় না। অথচ বছরের পর বছর একই অবস্থা চলছে।” স্থানীয় দোকানদার মো. রাজিব জানান, “গ্রাহকরা দোকানে দাঁড়াতেই চায় না। দুর্গন্ধে ব্যবসা প্রায় বন্ধ হওয়ার জোগাড়।”
এলাকাবাসীর দাবি, নগরের অন্যতম গুরুত্বপূর্ণ স্থানে ময়লা ব্যবস্থাপনায় সিটি করপোরেশনের চরম অবহেলা দৃশ্যমান। তারা অবিলম্বে নিয়মিত ময়লা অপসারণ, পর্যাপ্ত ডাস্টবিন স্থাপন এবং রাস্তা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন।
চট্টগ্রাম সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলেও এ বিষয়ে তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোলা বরিশাল সেতুর দাবিতে বোরহানউদ্দিনতে মানববন্ধন ও বিক্ষোভ

1

নবাবগঞ্জে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলো দাউদপুর ব্লাড ডোন

2

জামালপুরের পিংনাতে ভোল-ড্রেজার ভাংচুর ২ লক্ষ টাকা জরিমানা অ

3

ধামরাইয়ে পরিবেশক মতবিনিময় সভা

4

জামায়াতের সঙ্গে সমঝোতা হলে এনসিপিকে ‘কঠিন মূল্য’ দিতে হবে: স

5

একজন দক্ষ ও মানবিক অতিরিক্ত জেলা প্রশাসক শফিকুল ইসলাম

6

বিকেলে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক তারেক রহমানের

7

মাসদাইরে যৌথ বাহিনীর অভিযানে ৪ মাদক ব্যবসায়ী আটক

8

জামায়াত জোটে অস্বস্তি, লোহাগাড়ায় এলডিপি নেতাকর্মীদের দলত্যাগ

9

মানবতার কল্যাণে ঐক্যের বার্তা

10

চরভদ্রাসনে অজ্ঞাত ব্যাক্তির গলিত লাশ উদ্ধার

11

মোংলায় ধানের শীষের প্রার্থী ডা. শেখ ফরিদুল ইসলামকে নেতা-কর্ম

12

বগুড়ায় আবারও এক নারীর রহস্য জনক মৃত্যু

13

দলীয় সিদ্ধান্ত অমান্য করায় দল থেকে বহিষ্কার হলেন সাবেক এমপি

14

নোয়াখালী ৫ কবিরহাটে বিএনপির শীত বস্র বিতরন

15

বিশ্বের ষষ্ঠ নিরাপদ দেশের তালিকায় কুয়েত

16

বিএনপি’র আস্থার কেন্দ্রে আসহাব উদ্দিন চৌধুরী

17

মণিরামপুরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপন উপল

18

পছন্দের ছেলেকে বিয়ের গল্প নিয়েই প্রভার নাটক

19

চাঁদাবাজ জাকারিয়া মুন্সীর বিরুদ্ধে পত্তাশী ইউপি চেয়ারম্যানে

20