চট্টগ্রামে ফের উদ্বেগজনক হারে বাড়ছে করোনাভাইরাসের সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় নগরীর চারটি বেসরকারি হাসপাতালে নমুনা পরীক্ষায় ৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড।
চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের পাঠানো বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার (১৪ জুন) ১৫০টি নমুনা পরীক্ষার মধ্যে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ১ জন, এপিক হেলথ কেয়ারে ৪ জন, পার্কভিউতে ২ জন ও এভারকেয়ারে ২ জনের করোনা শনাক্ত হয়। আক্রান্তদের মধ্যে ৮ জন নগরবাসী ও ১ জন জেলার বাসিন্দা।
জুন মাসে এ পর্যন্ত জেলায় মোট ১৮ জন আক্রান্ত হয়েছেন। সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম জানান, এটি একটি সতর্কবার্তা। তিনি সবাইকে মাস্ক পরা, নিয়মিত হাত ধোয়া ও স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানিয়েছেন।
মন্তব্য করুন