এস এম সিয়াম
প্রকাশঃ 21-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

গ্যাস্ট্রোলিভার হাসপাতালে বিশ্ব আইবিডিবি দিবস পালিত

সারাবিশ্বের মত বাংলাদেশে জাতীয় গ্যাস্ট্রোলিভার ইন্সটিটিউট ও হাসপাতাল পালন করলো "বিশ্ব আইবিডি দিবস"। জাকজমক র‍্যালী এবং বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন অত্র হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. সাইফুদ্দৌলা।
আই বি ডি কে সহজ ভাষায় "পরিপাকতন্ত্রের প্রদাহ" বলে যাকে দুইটা ভাগে ভাগ করা হয়ে থাকে। একটি "ক্রন্স ডিজিস" এবং অন্যটি "আলসারেটিভ কোলাইটিস" নামে পরিচিত।

"ক্রন্স ডিজিস" অংশটি মুখগহ্বর থেকে শুরু করে পায়ুপথ পর্যন্ত যে কোনো স্থানে সংক্রমণ করে। বিভিন্ন উপসর্গের মাধ্যমে এই রোগটির অস্তিত্ব ধারণা করা যায় যেমন দীর্ঘদিনের পাতলা পায়খানা, পেট ব্যাথা, পেট ফুলে ওঠা, শরীরের ওজন কমে যাওয়া ইত্যাদি। "আলসারেটিভ কোলাইটিস" অংশটি বৃহদান্ত্রের সংক্রমণ। পায়খানার সাথে রক্ত আসা বা দীর্ঘদিনের পাতলা পায়খানা নিয়ে সাধারণত রোগীরা চিকিৎসকের পরামর্শ নিতে আসেন।

অনুষ্ঠানের শুরুতে জাকজমকপূর্ণ র‍্যালী অনুষ্ঠিত হয়।পরবর্তীতে "আপডেটেট ম্যানেজমেন্ট অন আইবিডি" শিরোনামে হয় আলোচনা সভা। আলোচনা সভায় হাসপাতালের পরিচালকসহ উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. তৌহিদ করিম মজুমদার, যুগ্ম পরিচালক সহযোগী অধ্যাপক ডা. মাসুদুর রহমান, প্রতিথযশা গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট সহযোগী অধ্যাপক ডা. রয়েস উদ্দিনসহ বাংলাদেশের স্বনামধন্য গ্যাস্ট্রোএন্টালজিস্টবৃন্দ। ডা. রয়েস উদ্দিন বলেন "আইবিডি সচেতনতা বৃদ্ধিতে গ্যাস্ট্রোএন্টেরলজিস্টদের পাশাপাশি সবাইকে এগিয়ে আসতে হবে কারণ এই রোগ শুধুমাত্র পরিপাকতন্ত্রে সীমাবদ্ধ না ও থাকতে পারে।" সহকারী রেজিস্ট্রার ডা. এম. এম. মোশফিকুর রশিদ জানান "জাতীয় গ্যাস্ট্রোলিভার ইন্সটিটিউট ও হাসপাতাল শুধুমাত্র আইবিডি চিকিৎসার সুব্যবস্থার জন্য প্রতি সোমবার আইবিডি ক্লিনিক পরিচালনা করে আসছে যেখান থেকে প্রতি বছর হাজার হাজার রোগী চিকিৎসা নিচ্ছে। আইবিডি নিরাময়যোগ্য না হলেও নিয়ন্ত্রনযোগ্য, তাই সচেতনতা বৃদ্ধিতে আমরা সচেষ্ট"।

সারাবিশ্বে এই দিবসটি অন্ত্যন্ত গুরুত্বের সাথে পালিত হয়। পশ্চিমা বিশ্বের সংক্রমণের মাত্রা এতটাই বেশি ছিলো যে একটা সময় ধারণা করা হতো এটা পশ্চিমের রোগ। কিন্তু বিগত দশকে পাল্লা দিয়ে বাংলাদেশে বাড়ছে আই বি ডি রোগী৷ বক্তারা আশাবাদ ব্যক্ত করেন জাতীয় গ্যাস্ট্রোলিভার ইন্সটিটিউট ও হাসপাতাল আইবিডি সচেতনতা বৃদ্ধিতে অগ্রণী ভূমিকা পালন করবে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুড়িগ্রাম সীমান্তে ইয়াবাসহ দুই চোরাকারবারি যুবক আটক

1

প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

2

নাসির নগরে মনোনয়ন প্রাপ্তিতে জননেতা এম এ হান্নানের কৃতজ্ঞতা

3

আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন আহম্মদ সোহেল মঞ্জুর সুমন

4

চেরুর বাজারে প্রাণচাঞ্চল্যময় সকাল

5

আরাফাত রাহমান কোকো স্মৃতি সংসদ আয়োজনে তাফসীরুল কুরআন মাহফিল

6

নওগাঁ জেলায় ১১টি উপজেলা মিলে মোট ৬টি আসনের মধ্যে ৫টি আসনে প্

7

কালুখালীতে কীটনাশক ছিটিয়ে দুই কৃষকের আড়াই লাখ টাকার পেঁয়াজ চ

8

নির্ভার জামাত গনসংযোগে ব্যস্ত

9

খুলনায় রূপসা ব্রিজ সংলগ্ন এলাকায় প্রাইভেটকার-ট্রাক সংঘর্ষে আ

10

ঈশ্বরদীতে শহীদ ওসমান হাদী স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

11

পার্বতীপুরে ব্যারিস্টার এ.কে.এম কামরুজ্জামানের নেতৃত্বে লিফল

12

রাতের আঁধারে সাড়ে ৮ কোটি টাকার নিম্নমানের কাজে ফুঁসে উঠছে এল

13

ফুলবাড়ীতে দুর্গাপূজার মহাষষ্ঠীতে ১০টি পূজা মণ্ডপ পরিদর্শনে ব

14

সিরাজগঞ্জের ৬টি আসনে ৪৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন

15

আইনের তোয়াক্কা না করে রাতে মাটি পরিবহন, ক্ষোভে স্থানীয়রা

16

ঠাকুরগাঁওয়ে বাসরঘরে মুখ ধোয়ার পর ‘অচেনা’ নববধূ, অভিযোগ গড়াল

17

নিয়ামতপুরে বিকেলে জাকের পার্টির জনসভা ও র‍্যালি অনুষ্ঠিত

18

২শ বছরের ঐতিহ্য হারাতে বসেছে ঠাকুর মান্দার রাজখাড়া কালি মন্দ

19

সিলেটে ওসমান হাদির খুনিদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল

20