জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

গৌরনদীতে রাতের অন্ধকারে সীমানা প্রাচীর ভেঙে দিয়েছে প্রতিপক্ষের লোকজন

গৌরনদী (বরিশাল ) প্রতিনিধী : এস এম নজরুল ইসলাম


বরিশালের গৌরনদী পৌরসভার উত্তর বিজয়পুর মহল্লায় দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে রাতের আধারে হামলা চালিয়ে বাড়ির লোজনকে
জিম্মী করে সীমানা প্রাচীর গুড়িয়ে দিয়েছে প্রতিপক্ষরা। এ সময় বাঁধা দিলে হামলা কারীরা ইটপাটকেল নিক্ষেপ করে এবং প্রাণ নাশের
হুমকি দেয় বলে অভিযোগ পাওয়া গেছে। হুমকির মুখে বাড়ির মালিক ও তার পরিবার ৯৯৯ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে
হামলাকারীরা ছটকে পরে।এ ঘটনায় গৌরনদী মডেল থানায় এবং উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসকের কাছে লিখিত অভিযোগ
দায়ের করেছেন। জমির মালিক আঃ মজিদ হাওলাদারের পুত্র বিএনপি নেতা মো. মোস্তফা হাওলাদার লিখিতভাবে অভিযোগে করে বলেন,
‘পৌরসভার ৬ নং ওয়ার্ডের উত্তর বিজয়পুর মৌজায় আমি এবং আমার বোন ও বোন জামাতা ২০০১ইং সালে ক্রয়সূত্রে ৫২ শতাংশ জমির
মালিক হই। যার জে.এল নং-৫০, খতিয়ান নং-৩৪০, ৩৫৬, দাগ নং-৩৪৬, ৩৪৭, ৩৪৮। ২০০৪ইং সালে আমরা এলাকার জনগণ চলাচলের
স্বার্থে তিন শতাংশ জমি ক্রয় করে মাটি ভরাটের মাধ্যমে রাস্তা নির্মানে প্রায় ৩০ লক্ষ টাকা ব্যয় করি। যার বি. এস খতিয়ান নং-
৫১০, দাগ নং-৩৫০। আমাদের বাড়ির পশ্চিমপাশে যাতায়াতের রাস্তার জায়গা রেখে পৌরসভা কর্তৃক বাউন্ডারী ওয়াল নির্মান করি।যার
দৈর্ঘ প্রায় ৩০০ফিট। বাড়ির দক্ষিণ পাশে রাস্তার জন্য এক শতাংশ জমিসহ সর্বমোট প্রায় চার শতাংশ জমি রাস্তার জন্য প্রদান
করি। পরবর্তীতে আমরা ২০১২ সালে পৌরসভার অনুমতিক্রমে বাড়ির চারপাশে আরসিসি পিলার করে সীমানা প্রাচীর ও পাকা ঘর নির্মাণ
করি (যার স্মারক নং-পৌ:পৌর/প্রকৌ/বি:২০১২/২০১৩,ক্রমিকনং-১১৭ (২০১১-১২) তারিখঃ ২৬/০৬/২০১২ইং)। আমার প্রতিপক্ষরা
আমাদের ক্রয়কৃত সম্পত্তি দখলের জন্য সোমবার সন্ধায় হামাড়, হাতুড়ি, ড্রিল মেশিন, শাবলসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে আমাদের
জিম্মি করে মধ্যরাত পর্যন্ত জোর পূর্বক সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলে’।এ ঘটনায় মো. মোস্তফা হাওলাদার বাদি হয়ে মঙ্গলবার রাতে
১১ জনের নাম উল্লেখসহ আরো অজ্ঞাতনামা ১২ জনকে বিবাদী করে গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। গৌরনদী
মডেল থানার ওসি মো. তারিক হাসান রাসেল জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেয়া
হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মোস্তাফিজ ইস্যুতে নীরব থাকা যাবে না

1

কমলাপুর রেলওয়ে স্টেশনে প্রকাশ্যে চাপাতি দেখিয়ে আতঙ্ক সৃষ্টিক

2

শাজাহানপুরে মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মরদেহ উদ্ধার

3

দিনাজপুরের ফুলবাড়িতে ২৯ বিজিবির ৩৮ হাজার বিদেশি মদ ও ভারতীয

4

ডাসারের -বীরমোহন উচ্চ বিদ্যালয়ে,তারুণ্যের উৎসব উৎযাপন

5

গাজীপুর-৪ (কাপাসিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ড. এম.

6

মোংলায় বিএনপি নেতার ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর আহত অবস্থায়

7

মুন্সীগঞ্জে ‘ট্যালেন্টপুলে’ জেলায় প্রথম সপ্তর্ষি মন্ডল

8

উলপুর জমিদার বাড়ী "প্রাচীন ঐতিহ্য ও প্রত্নতাত্ত্বিক নিদর্শন

9

মাদারীপুরের-ভূরঘাটায় ঐতিহ্যবাহী কুন্ডুবাড়ীর মেলা অনুষ্ঠিত

10

জামাই বাড়িতে ওজু করতে গিয়ে নদীতে ডুবে নারীর মৃত্যু

11

চাঁদপুরে কিশোর গ্যাং নিয়ন্ত্রণে পুলিশের ব্যাপক অভিযান

12

রাজিবপুরে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্

13

আনোয়ারায় মাদকের রাজত্ব

14

মিঠাপুকুরে দশম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ

15

আশাশুনিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত।

16

গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে রায় দিতে দেশবাসীর প্রতি আহ্বান জামায়

17

শেখ হাসিনার রায় নিয়ে নাশকতা ঠেকাতে নিয়ামতপুরে বিএনপির অবস্থা

18

দুর্গাহাটা ইউনিয়নে লাল খাঁ পূর্ব পাড়ায় সিসি রাস্তার শুভ উ

19

পোরশায় উপজেলা পর্যায়ে তারুণ্যের উৎসব/ ২০২৫ উদযাপন উপলক্ষ্যে

20