জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 1-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে গৃহবধূ লিপি হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার

মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধিঃ

রাজবাড়ীর গোয়ালন্দে আলোচিত গৃহবধূ চাঁদনী আক্তার ওরফে লিপি হত্যা মামলার পলাতক আসামি সাগর শেখ (২০) কে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০।।

র‌্যাব-১০ এর সিপিসি-৩, ফরিদপুর ক্যাম্পের একটি দল গোপন তথ্য ও আধুনিক প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে রবিবার (৩১ আগস্ট) ভোর সোয়া ৪টার দিকে গোয়ালন্দ উপজেলার চরচাঁদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। সাগর শেখ রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের চরখানখানাপুর এলাকার মান্নান শেখের ছেলে।

এর আগে, গত ১২ আগস্ট দিবাগত রাত ১টার দিকে একই মামলায় আসামি সাইফুল মোল্লা (২৮) ও তার স্ত্রী আঙ্গুরী বেগম (২৫)–কে অভিযান চালিয়ে উপজেলার মুন্সিবাজার ও উত্তর দৌলতদিয়া সাহাজুদ্দিন বেপারী পাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে গোয়ালন্দঘাট থানা পুলিশ।

উল্লেখ্য, গত ১০ আগস্ট সকালে গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়ন চর বালিয়াকান্দি গ্রামের নিজ শয়নকক্ষ থেকে চাঁদনী আক্তার ওরফে লিপির মরদেহ উদ্ধার করে পুলিশ। তদন্তে বেরিয়ে আসে, ৯ আগস্ট রাত সাড়ে ৯টা থেকে ১০ আগস্ট সকাল সাড়ে ৭টার মধ্যে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়। হত্যার পর ঘর থেকে তিনটি মোবাইল ফোন, একটি ট্যাব ও স্বর্ণালংকার খোয়া যায়।

এ ঘটনায় নিহতের শ্বশুর মো. ছালাম সরদার বাদী হয়ে গোয়ালন্দঘাট থানায় হত্যা ও চুরির অভিযোগে মামলা (নং-১৬, তারিখ: ১০/০৮/২০২৫, ধারা- ৩০২/৩৮০/৩৪ পেনাল কোড, ১৮৬০) দায়ের করেন। মামলার সঙ্গে জড়িত কয়েকজন আসামি এরই মধ্যে গ্রেপ্তার হলেও পলাতক সাগর শেখকে আধুনিক প্রযুক্তির সহায়তায় অবশেষে র‌্যাব-১০ গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গ্রেপ্তারকৃত সাগরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়ার জন্য গোয়ালন্দঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে র‌্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাব সর্বদা বদ্ধপরিকর। ভবিষ্যতেও এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেশবপুরে ঘেরে মাছের খাদ্য হিসেবে পোল্ট্রি বিষ্ঠা ব্যবহার: ৫০

1

আমি গর্ভে ছিলাম

2

দোয়ারাবাজার থানা পুলিশের বিশেষ অভিযানে ৭২ বোতল ভারতীয় মদ সহ

3

গাবতলীর দূর্গাহাটা ইউনিয়নের আলানুর দাখিল মাদ্রাসায় আলোচনা ও

4

মনোহরদীতে বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

5

ভাঙ্গুড়ায় জমাট বাঁধা ইউরিয়া সার সরবরাহ

6

‎শহীদ ওসমান হাদি স্মরণে ঝালকাঠি প্রেস ক্লাবের নাগরিক শোকসভ

7

১১ তলা থেকে পড়ে ২৮ বছর বয়সী ফুটবলারের মৃত্যু

8

হরণী ইউনিয়নে দুর্নীতির অভিযোগে সচিবের অপসারণ দাবিতে মানববন্ধ

9

মুকসুদপুরে বড় ভাটরা একতা যুব সংঘের উদ্বোধন

10

সাপাহারে ভূগর্ভস্থ পানির স্তর নামছে আশঙ্কাজনক হারে

11

বাবাকে খুঁজে বেড়াচ্ছে ছেলে

12

ঈশ্বরদীতে মানবতার সেবা কল্যাণ ফাউন্ডেশনের কম্বল বিতরন

13

বেনাপোল দিয়ে ফিরল ভারতে পাচার হওয়া ৩০ কিশোর-কিশোরী

14

মানিকগঞ্জে ভয়ংকর গ্যাস বাণিজ্য ফাঁস

15

চৌদ্দগ্রামে বিএনপির দলীয় প্রার্থীর বিরুদ্ধে অপপ্রচার সংবাদে

16

মাদারীপুরের মস্তফাপুর বাসস্ট্যান্ডে কঠোর নিরাপত্তা জোরদার

17

পাবনা-৩ আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র জমা

18

পাঁচবিবিতে ৫ শতাধিক দু:স্থ অসহায়দের মাঝে শীত বস্ত্র বিতরণ

19

নিয়োগ নিয়ে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ে genarel dairy

20