জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 13-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

গোয়ালন্দে ওসির উদ্যোগে এক হাজার ঔষধি গাছের চারা রোপণ

মোঃ তৌহিদুর রহমান, রাজবাড়ী প্রতিনিধিঃ
 রাজবাড়ীর গোয়ালন্দে ওসি মোহাম্মদ রাকিবুল ইসলামের নিজ উদ্যোগে এক হাজার ঔষধি গাছের চারা রোপণের কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে উপজেলার উজানচর ইউনিয়নের হাবিল মণ্ডলপাড়া এলাকায় একটি দীর্ঘ ইটের রাস্তার দুই পাশে বিভিন্ন প্রজাতির ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে এই কার্যক্রম শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান মজি মোল্লা।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জিলাল প্রামানিক, পৌর বিএনপির দপ্তর সম্পাদক ফরিদুল ইসলাম, পৌর কৃষক দলের অন্যতম নেতা আলী আকবর সরদারসহ স্থানীয় নেতৃবৃন্দ।

পৌর বিএনপির সাধারণ সম্পাদক মজিবর রহমান মজি মোল্লা বলেন, দীর্ঘ ২৬ বছর ধরে তিনি উপজেলা, থানা ও সামাজিক বনায়নের সভাপতির দায়িত্ব পালন করছেন এবং অনেকের কাছে ‘বৃক্ষ মানব’ হিসেবে পরিচিত। তিনি বলেন, “যতদিন বেঁচে থাকব বৃক্ষরোপণ কার্যক্রম চালিয়ে যাব। আজ ওসি মহোদয় যে সামাজিক বৃক্ষরোপণ উদ্যোগে সহযোগিতা করেছেন, আমরা তাকে ধন্যবাদ জানাই।”

ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, “ছোটবেলা থেকেই বৃক্ষরোপণের শখ আমার। আমি এখানে দীর্ঘদিন থাকব না, তাই স্মৃতিস্বরূপ এক হাজার ঔষধি গাছের চারা রোপণ করলাম। এসব গাছ মানুষের জন্য অনেক উপকার বয়ে আনবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মনোনয়ন জমা দিয়ে তারেক রহমানকে কৃতজ্ঞতা জানালেন মির্জা ফখরুল

1

ঈশ্বরদীতে জাতীয় সমাজসেবা দিবস উদযাপিত

2

নোয়াখালীর সেনবাগে দুই শিক্ষকের বিদায়ী অনুষ্ঠান

3

চুনারুঘাটে পানিতে ডুবে শিশুর মৃত্যু

4

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া ও আলোচ

5

বিএনপি মনোনীত প্রার্থী সরদার সাখাওয়াত হোসেন এর সাথে মনোহরদী

6

নির্বাচনী মাঠে কামরুজ্জামান রতনের শক্তিশালী প্রত্যাবর্তন

7

কক্সবাজার নুনিয়ারছড়া ঘাটে সেন্ট মার্টিন গামী জাহাজে আগুন

8

এপ্রিল আসলেই আতংকিত হয়ে পড়েন উপকূলবাসী: অরক্ষিত বেড়িবাঁধ

9

পিরোজপুরে ব্যবসায়ীসহ ৬০ হাজার পিস ইয়াবা উদ্ধার

10

হাদীকে গুলির প্রতিবাদে ঝালকাঠিতে ঘণ্টাব্যাপী মহাসড়ক অবরোধ

11

পোরশায় উপজেলা পর্যায়ে তারুণ্যের উৎসব/ ২০২৫ উদযাপন উপলক্ষ্যে

12

কালিগঞ্জ দক্ষিণ শ্রীপুরে মাল্টি স্টেকহোল্ডার প্ল্যাটফর্মের গ

13

গাজীপুরের কালিয়াকৈরে টিনসেট বাসায় ভয়াবহ অগ্নিকাণ্ড

14

ঝালকাঠির দুটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্

15

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন

16

কালিগঞ্জে বাগদা চিংড়িতে পুশ, ব্যবসায়ীকে জরিমানা

17

শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে গোয়ালন্দে প

18

চর দখল নিয়ে গোলাগুলি, বাবা ছেলে সহ নিহত ৫ জনের বাড়ি হাতিয়া

19

বেনাপোল দিয়ে ফিরল ভারতে পাচার হওয়া ৩০ কিশোর-কিশোরী

20