জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 24-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

গোলাপগঞ্জে নিখোঁজের ৪দিন পর মিললো মঞ্জুরের অর্ধ গলিত লা শ

সাহেন আহমদ।।

সিলেটের গোলাপগঞ্জে নিখোঁজের চারদিন পর মঞ্জুর আহমদ (৩০) নামে এক যুবকের অর্ধ গলিত লা-শ উদ্ধার করা হয়েছে।
বুধবার (২৩ জুলাই) বিকেলে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের সুনামপুর স্টীল ব্রীজ সংলগ্ন এক টিলা থেকে তার লাশ উদ্ধার করা হয়।
মনজুর আহমদ উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের পশ্চিম সুনামপুর গ্রামের মৃত মজির উদ্দিনের ছেলে। তিনি ঢাকাদক্ষিণ বাজারের মা কনফেকশনারি নামক একটি দোকানের সত্ত্বাধিকারী ছিলেন।
জানা যায়, গত ৪ দিন আগে বিকেলে দোকান থেকে বাড়ির উদ্দেশ্যে বের হয়ে আর বাড়ি ফিরেন নি তিনি। বিভিন্ন জায়গায় খোঁজ করে ও বাজারে বাজারে মাইকিং করেও তার কোন খোঁজ পাওয়া যায় নি। পরে বুধবার দুপুরে গরু চরাতে গিয়ে টিলার মধ্যে তার লাশ দেখতে পান স্থানীয়া। খবর পেয়ে ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আব্দুর রহিম ও পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে।
স্থানীয়রা জানান, মনজুর খুবই সাদামাটা মানুষ ছিল। সবার সাথে তার সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল। কেউ হয়তো অজ্ঞাত কারণে পরিকল্পিত ভাবে তাকে হত্যা করেছে। দ্রুত এ ঘটনার রহস্য উন্মোচন করার দাবি জানান তারা।
লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন গোলাপগঞ্জ মডেল থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুধু সৎ ও যোগ্য লোক দিয়ে সরকার চলে না: জামায়াত প্রার্থী

1

বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাতের জন্য দোয়া

2

সরাইলে ৫৪ তম সমবায় দিবসে বিধিমেনে চলার আহবান ইউএনও র

3

হলফনামা জমা দিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

4

নাগরিক উদ্যোগ মিডিয়া ফেলোশিপ পেলেন সময়ের আলোর কায়সার রহমান র

5

গোয়ালন্দে সাউথইস্ট ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন

6

দিনাজপুরে বেগম খালেদা জিয়া গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ এ

7

ঝিনাইদহে জামায়াত কার্যালয়ে মিলল সরকারি প্রণোদনার সার ও বীজ উ

8

রাঙ্গাবালীখাস খাজনা প্রদানকৃত জমিবন বিভাগ কর্তৃকবেদখলও মিথ্

9

এনায়েতপুরে শেখ হাসিনর ফাঁসির দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিল ও

10

হাকিমপুরের হিলিতে বিএনপির এক নজরকাড়া মোটরসাইকেল শোডাউন

11

মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে বগুড়ায় পুলিশ সদস্য আহত

12

সিরাজগঞ্জ উল্লাপাড়ায় শ্মশানে সৎকারে বাধা, মরদেহ নিয়ে বিক্ষোভ

13

‎নওগাঁর নিয়ামতপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

14

কলমাকান্দায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

15

নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে গজারিয়ায় পুলিশ সুপার মেনহাজুল

16

দিনাজপুরের ৬ আসনে জামায়াতের প্রার্থীদের মনোনয়নপত্র ক্রয়

17

ভোলায় দ্বিতীয় দিনের মতো অভ্যন্তরীণ ৫ রুটে বাস সিএনজির ধর্ম

18

শার্শায় ককটেল বিস্ফোরণে যুবক গুরুতর আহত

19

কেন্দুয়ার মেধাবীছাত্রী ঐশী মেডিকেল কলেজে চান্সপ্রাপ্ত হওয়ায়

20