জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 10-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

গোবিন্দগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত

  মিজানুর রহমান 

গাইবান্ধার গোবিন্দগঞ্জে বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) রাত ৮টায় উপজেলার সাপমারা ইউনিয়নের কাটা মোড়ে সাপমারা ইউনিয়ন বিএনপি পরিবারের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। স্থানীয় নেতা–কর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠানস্থল একসময় মিলনায়তনে রূপ নেয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কার্যনির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম।


মোনাজাতের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যাপক আমিনুল ইসলাম বলেন,

“বেগম খালেদা জিয়া আজীবন স্বৈরাচার ও অগণতন্ত্রের বিরুদ্ধে লড়াই করে গেছেন। দীর্ঘ কারাবাস, অবহেলা ও চিকিৎসা সংকট তার শারীরিক অবস্থাকে আরও নাজুক করে তুলেছে। আজ দলমত নির্বিশেষে দেশের সকল মানুষ তার সুস্থতার জন্য হাত তুলে দোয়া করছে। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে জাতির মাঝে ফিরে আসেন, এটাই আমাদের প্রত্যাশা।”


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোবিন্দগঞ্জ মহিলা কলেজের সহকারী অধ্যাপক মতিউর রহমান।

সঞ্চালনায় ছিলেন সাপমারা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মাসুদ এবং ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আজহারুল ইসলাম প্রধান।


এ সময় উপস্থিত ছিলেন—

উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মুঞ্জু,

উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর মণ্ডল,

উপজেলা যুবদলের আহবায়ক তৌহিদুল ইসলাম জুয়েল,

উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম,

গোবিন্দগঞ্জ সরকারি কলেজের সাবেক এজিএস রেজাউল কবির মণ্ডল,

উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাবেক সাধারণ সম্পাদক হাসানুল ইসলাম রিপন,

যুবদলের যুগ্ম আহবায়ক আনামত হোসেন,

রাখালবুরুজ বিএনপির সভাপতি আব্দুল হান্নান বিএসসি,

গুমানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আরিফুজ্জামান রয়েল,

শাখাহার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব রানু মণ্ডল বাবু,

যুগ্ম আহবায়ক সোহেল রানা রতন, মুক্তার হোসেন,

কাটাবাড়ী ইউনিয়ন বিএনপির নেতা ইয়াহিয়া প্রধান পাপ্পু,

শাখাহার ইউনিয়ন বিএনপির নেতা মনসুরসহ জেলা, উপজেলা, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের অসংখ্য নেতা–কর্মী।

দোয়া মাহফিলে দেশ ও জাতির কল্যাণ, গণতন্ত্র পুনরুদ্ধার এবং বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে দলীয় নেতৃবৃন্দের উপস্থিতি গোটা এলাকা জুড়ে উৎসবমুখর পরিবেশ তৈরি করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমরেড মণি সিংহের ৩৫তম প্রয়াণ দিবস পালিত

1

উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান মমদুদ

2

মহান বিজয় দিবসে বীরগঞ্জে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

3

গোপালপুরে বিএনপির ব্যানার ও ফেস্টুন অপসারণ কার্যক্রম

4

কালকিনিতে শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন

5

প্রেসক্লাব বসুন্দিয়ার সাংবাদিকদের সাথে শিক্ষক নেতৃবৃন্দের ম

6

রায়গঞ্জে নতুন বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের মাঝে নতুন পাঠ

7

মনোহরদীতে জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ

8

ঝালকাঠির নলছিটিতে যৌথবাহিনীর অভিযানে আটক ৪, মাদক ও নগদ টাকা

9

লিপি আক্তার হত্যাকাণ্ডে দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির

10

ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুলের পরিবারের দান করা জমিতে এতিমখানা

11

কালিয়াকৈরে খ্রীষ্টান ধর্মালম্বীদের শুভ বড়দিন উপলক্ষ্যে ২২ টি

12

স্বতন্ত্র প্রার্থী হিসেবে ইঞ্জিনিয়ার আব্দুস সোবহানের মনোনয়নপ

13

কালিগঞ্জে উপজেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুৃষ্ঠিত

14

আইআইইউসি)আয়োজিত ‘রাসুল(সা.)এর শিক্ষাদান পদ্ধতি’ শীর্ষক সেমিন

15

পোরশায় ১৬বিজিবি নিতপুর বিশেষ টহল কর্তৃক

16

নাসির নগরে জুলাই যোদ্ধা শহীদ ইমরানের পিতা সড়ক দুর্ঘটনায় নিহত

17

চরমোনাই ইউনিয়নে তাঁতীদলের কর্মী সভা অনুষ্ঠিত

18

মধুপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ উদ্বোধন

19

নওগাঁর নুনিয়াপট্টিতে ডিবির ঝটিকা অভিযান

20