জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 16-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

গাজীপুরে ২৭তম ব্যাচ (পুরুষ) আনসার ব্যাটালিয়ন সিপাহি পদের নিয়োগ শেষ হলো

অরবিন্দ রায়, স্টাফ রিপোর্টারঃ


গাজীপুরের আনসার ভিডিপি একাডেমিতে সফলভাবে ২৭তম ব্যাচ (পুরুষ) আনসার ব্যাটালিয়ন সিপাহি পদের নিয়োগ কার্যক্রম শেষ হলো । সোমবার  শেষ দিনে নীলফামারী, লালমনিরহাট, পঞ্চগড় ও কুষ্টিয়া জেলার হাজারো তরুণ  এই বাছাই প্রক্রিয়ায় অংশ নেন । কালিয়াকৈর উপজেলার সফিপুরস্থ আনসার  একাডেমিতে ১২দিন ব্যাপী এ নিয়োগ কার্যক্রম স্বচ্ছতার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়।

নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি ধাপ ছিল দুর্নীতি, অনিয়ম ও স্বজনপ্রীতিমুক্ত। এজন্য বাহিনী প্রধানের কঠোর নির্দেশনায় সিসিটিভি ক্যামেরার মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ার প্রতিটি ধাপ পর্যবেক্ষণ করা হয়। প্রার্থীদের প্রবেশপত্রের কিউআর কোড স্ক্যান, উচ্চতা যাচাই ও প্রাক-প্রাথমিক মেডিকেল পরীক্ষার মাধ্যমে কার্যক্রম শুরু হয়। এরপর ধাপে ধাপে ৮০০ মিটার রান, পুশ আপ, লং জাম্প, হাই জাম্প ও টায়ার ড্রাগিং টেস্টে  উত্তীর্ণ প্রার্থীরা অংশগ্রহণ করেন ।
শারীরিক সক্ষমতা পরীক্ষায় সফলদের জন্য পরবর্তী ধাপ ছিল প্রাথমিক মেডিকেল টেস্ট ও কাগজপত্র যাচাই করা । পরে অনুষ্ঠিত হয় লিখিত ও মৌখিক পরীক্ষা। চূড়ান্ত মেধা তালিকা প্রকাশের পর প্রার্থীদের শেষ ধাপে মেডিকেল টেস্ট ও পুলিশ ভেরিফিকেশন শেষে মৌলিক প্রশিক্ষণের জন্য মনোনীত করা হয়।
নিয়োগ কার্যক্রমে তরুণ প্রার্থীদের চোখেমুখে ছিল আত্মবিশ্বাস ও দায়িত্ব পালনের দৃঢ় অঙ্গীকার। নিয়োগ পাওয়া অনেক তরুণ জানান, তারা সততা ও নিষ্ঠার সঙ্গে দেশের সেবা করবেন ।  বাবা-মায়ের মুখ উজ্জ্বল করবেন। কেউ দিনমজুরের সন্তান, কেউ ভ্যানচালক বা সবজি বিক্রেতার সন্তান, আবার কারো বাবা নেই—তাদের মায়েরা গার্মেন্টসে কাজ করেন। ঘুষ ছাড়া চাকরি পেয়ে তারা গর্বিত। ভবিষ্যতের দেশের উন্নয়নের কাজ করার প্রতি আশাবাদী।
বাংলাদেশ আনসার ভিডিপির উপ-মহাপরিচালক (প্রশাসন)
কর্ণেল মোঃ ফয়সাল আহাম্মদ ভুঁইয়া   গনমাধ্যম বলেন, এই নিয়োগকে সম্পূর্ণ স্বচ্ছ রাখতে বাহিনী প্রধানের নির্দেশনা অনুযায়ী প্রতিটি ধাপ কঠোরভাবে তদারকি করা হয়েছে। ২৭তম ব্যাচের এই নিয়োগ তরুণ প্রজন্মের দেশ সেবার অঙ্গীকারের উজ্জ্বল প্রতিচ্ছবি ও  ভবিষ্যতে দক্ষ, আধুনিক ও গণমানুষের আনসার-ভিডিপি বাহিনী গড়ে তোলার ভিত্তি হিসেবে কাজ করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গজারিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত: শাহ শের আলী গ্

1

পার্বতীপুরে ৩৪তম আন্তর্জাতিক ও ২৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস উদ

2

বরিশালে বেপরোয়া পুলিশ সদস্যের হামলায় আহত সাংবাদিক ফিরোজ মোস্

3

পল্টন ট্রাজেডিতে শহীদদের স্মরণে কয়রায় দোয়া ও আলোচনা সভা

4

সিলভার থেকে গোল্ড জিতে থাইল্যান্ডের ‘ইয়েস কার্ড’ রায়হানের হা

5

ত্যাগ, গ্রহণযোগ্যতা ও ঐক্যের সমীকরণে নাজমুল মোস্তফা আমিন

6

উপজেলা কয়রায় সদর ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের পথসভা

7

নতুন বছরকে স্বাগত জানাতে কুয়াকাটাই হাজারো পর্যটকের ভিড়

8

যশোর-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির প্রার্থী নুরুজ্জামা

9

ধর্মপাশায় জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের সমন্বয় সভা অ

10

সেলিম ভূঁইয়ার বিরুদ্ধে ঝাড়ু মিছিল

11

এমইউজে নির্বাচিত সকল নেতৃবৃন্দকে কয়রা উপজেলা প্রেসক্লাবের থ

12

কিশোরগঞ্জের দুই বিদ্রোহী প্রার্থীকে(স্বতন্ত্র) প্রাথমিক সদস্

13

রেলপথ ব্লকেড কর্মসূচি শিথিল, ১১টায় বৈঠক, তারপর নতুন সিদ্ধান্

14

শরীফ ওসমান হাদীর রুহের মাগফিরাত কামনায় রাজাপুরে ইসলামী ছাত্র

15

৩ দিনব্যাপী উচ্চশিক্ষার দক্ষিণ এশীয় সম্মেলনে রাবিপ্রবি উপাচা

16

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় চরকাউয়া ইউনিয়ন যুবদলের দোয়া মা

17

সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা নিলেন প্রায় দুই হ

18

নালঘর হিলফুল ফুজুল যুব সংঘ ও প্রবাসীদের উদ্যোগে, তাফসীরুল

19

কালিয়াকৈরে বেগম খালেদা জিয়ার স্মরণে দোয়া ও আলোচনা সভা

20