জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 18-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

গাইবান্ধার সুন্দররগঞ্জে মাজারে খিচুড়ি বিতরণকে কেন্দ্র করে সংঘর্ষে একজন নিহত

রাসেল প্রামানিক

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় শ্রীপুর ইউনিয়নের একটি মাজারে খিচুড়ি বিতরণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সৃষ্ট উত্তেজনার জেরে এক যুবকের ধাক্কা ও লাথিতে আহমাদ উদ্দিন (৫৫) নামে এক হোমিওপ্যাথিক চিকিৎসক নিহত হয়েছেন।
বুধবার (১৭ ডিসেম্বর) সকালে সুন্দরগঞ্জ উপজেলার ১৩ নম্বর শ্রীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সুখ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত আহমাদউদ্দিন ওই গ্রামের মৃত আফিল মুন্সীর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে এলাকায় একজন পরিচিত ও সেবামূলক হোমিওপ্যাথিক চিকিৎসক হিসেবে কাজ করে আসছিলেন। ঘটনার পর থেকে অভিযুক্ত যুবক মোহাম্মদ রেনু মিয়া পলাতক রয়েছেন। তিনি গাইবান্ধা সদর উপজেলার বারোবলদিয়া গ্রামের খলিলুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাতে নয়ন সুখ গ্রামসংলগ্ন একটি মাজারে খিচুড়ি রান্না ও বিতরণকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে তা উত্তেজনা ও সংঘর্ষে রূপ নেয়। ওই সময় আহমাদউদ্দিনের সঙ্গে মোহাম্মদ রেনু মিয়ার বাকবিতণ্ডা হয়।
এর জের ধরে বুধবার সকালে আবারও দুই জনের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে রেনু মিয়া আহমাদউদ্দিনকে সজোরে ধাক্কা ও লাথি মারলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্বজনদের অভিযোগ, আগের রাতের ঘটনার জেরে পরিকল্পিতভাবেই সকালে আহমাদউদ্দিনের ওপর হামলা চালানো হয়। তারা অভিযুক্ত মোহাম্মদ রেনু মিয়াকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে শ্রীপুর ইউনিয়ন পরিষদের সদস্য সাহিদুল ইসলাম জানান, খিচুড়ি বিতরণের সময় পরিমাণ কম-বেশি হওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এর ধারাবাহিকতায় সকালে রেনু মিয়া আহমাদউদ্দিনকে ধাক্কা ও লাথি মারলে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং পরে মারা যান।
বিষয়টি নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম বলেন, ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করে মামলা করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাল নোটের প্রবেশ ঠেকাতে হিলি সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা

1

চাঁপাইনবাবগঞ্জে ছাত্র-যুব সমাবেশ অনুষ্ঠিত

2

নির্বাচিত হলে চাঁপাইনবাবগঞ্জের রেল যোগাযোগে যুগান্তকারী উন্ন

3

নবাবগঞ্জে বিএনপির নির্বাচনী পথসভা অনুষ্টিত

4

কুট্টাপাড়া লিটল স্টার কিন্ডারগার্টেনের ৫ম শ্রেণির শিক্ষার্থী

5

বগুড়ায় মর্মান্তিকভাবে অন্ডকোষে ছুরিকাঘাত করে ১ লক্ষ ৪২ হাজ

6

কলমাকান্দায় হানাদার মুক্ত দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

7

২০২৬ বিশ্ব রাজনীতি এক নতুন স্নায়ুযুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে

8

বেলকুচি পৌর মহিলা দলের উদ্যোগে উঠান বৈঠক ও নির্বাচনী মতবিনিম

9

টুঙ্গিপাড়ায় মুরগি দেওয়ার প্রলোভনে প্রতারণা

10

উত্তোলনের রেকর্ড বিক্রিতেধস সংকটে পার্বতীপুরের মধ্যপাড়া শিল

11

রাশিয়ায় চাকরির প্রলোভনে বাংলাদেশিদের যুদ্ধক্ষেত্রে পাঠানো হচ

12

ক্ষিরতলায় শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রা

13

চাষাড়ায় যুবককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা মাদক ব্যবসায়ীদের

14

রংপুর (সদর ৩) আসনে জাতীয় পার্টির মনোনয়ন উত্তোলন

15

বাম্পার ফলনে কৃষকের মুখে হাসির ঝিলিক

16

গরুচোর সন্দেহে গণপিটুনি, মানিকগঞ্জে দুই যুবকের মৃত্যু

17

খুলনায় রানা ওরফে কালারানা গুলিবিদ্ধ, দেশি শাটার গান উদ্ধা

18

সাবেক রাষ্ট্রপতি মোঃ আব্দুল হামিদের বাড়ি ভাঙচুর

19

নওগাঁর নিয়ামতপুরে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়সমূহে বার্ষিক পরীক

20