জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 19-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

গাইবান্ধার নতুন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার যোগদান

গোলাম রাব্বী রংপুর প্রতিনিধিঃ

গাইবান্ধার নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা যোগদান করেছেন। মঙ্গলবার (১৮ নভেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

গত ১৩ নভেম্বর রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে তাকে এ দায়িত্ব দেয়া হয়।

মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা এর আগে 'এস্টাব্লিশমেন্ট অব ডিজিটাল ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম' প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক (উপসচিব) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। পূর্বে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা, গোবিন্দগঞ্জে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিসেবে তিনি দায়িত্ব পালন করেছিলেন।

এর আগে, সিরাজগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলামকে গত ৮ নভেম্বর মধ্যরাতে গাইবান্ধা জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়েছিল। কিন্তু গাইবান্ধায় যোগদানের আগেই তাকে বিদ্যুৎ বিভাগের উপ-সচিব পদে পদায়ন করা হয়।

অন্যদিকে, গাইবান্ধার বিদায়ী জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জম আহমদকে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) কর্তৃপক্ষের মহাপরিচালক (ডিজি) হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। একইসঙ্গে তার চাকরি প্রধান উপদেষ্টার কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসাইল উপজেলার পাঁচ ইউনিয়ন ছাত্রদলের আহবায়ক কমিটি গঠিত

1

পাইকগাছায় জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে মারপিটে দু'ভাই রক্ত

2

ফরিদপুরে স্কুল ছাত্রী সুরাইয়া হত্যার রহস্য উন্মোচন দুই আসা

3

লিবিয়ার পূর্বাঞ্চলে নতুন গণকবরের সন্ধান, মিলল ২১ মরদেহ

4

সেনবাগে ৫০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

5

নতুন সদস্যদের বরণ করে নিলো ঈশ্বরগঞ্জ উপজেলা প্রেসক্লাব

6

গণভোটের মাধ্যমে রাষ্ট্রের সকল কাঠামো সংস্কারের আওতায় আসবে- শ

7

মধুপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ উদ্বোধন

8

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩, আসনে জামায়াতে ইসলা

9

ভূরুঙ্গামারীতে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণী ছাত্র

10

সিলেটের সব অনুষ্ঠানে তারেক রহমানের পাশেই ছিলেন স্ত্রী ডা. জু

11

হাসিনা আপার রেখে যাওয়া কর্মী-সমর্থকদের পাশে আছি : মির্জা ফখর

12

আরিফুজ্জামান(মডেল) পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়

13

ব্রাহ্মণবাড়িয়া-১ নাসিরনগরে বিএনপি প্রার্থী এম এ হান্নানের নি

14

ঝিনাইগাতীর নলকুড়া ইউনিয়নে ভিডাব্লিউবি চাল বিতরণ চলমান

15

চাঁপাইনবাবগঞ্জে ট্রেন লাইনচ্যুত হয়ে সাড়ে সাত ঘণ্টা পর চলাচ

16

ডে/ঙ্গু প্রতি/রো/ধে সচেতনতা বৃদ্ধি ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভ

17

জয়পুরহাটে শিবিরের জনশক্তি সমাবেশ-২০২৫

18

মিরসরাইয়ে মানারুল কোরআন একাডেমির গ্র্যাজুয়েশন সিরিমনি

19

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী জেলা পশ্চিমের সাথী সমাবেশ

20