একরামুল হক/পানছড়ি (খাগড়াছড়ি) সংবাদদাতাঃ
৫ আগষ্ট গণঅভ্যুত্থান প্রথম বর্ষপূর্তি উপলক্ষে
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় ইসলামী আন্দোলনের গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (৫ আগষ্ট) সকাল ১০ টার দিকে এ গণমিছিল অনুষ্ঠিত হয়।
মিছিলটি ইসলামী আন্দোলনের উপজেলা কার্যালয় থেকে শুরু করে জিয়া স্কয়ারে ইসলামী আন্দোলনের পানছড়ি উপজেলা সহ-সভাপতি মোঃ ইব্রাহিম খলিলের নেতৃত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।
ইসলামী আন্দোলনের পানছড়ি উপজেলা
সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক সঞ্চালিত সভায় বক্তব্য রাখেন দলের সিনিয়র নেতারা।
বক্তারা সংসদ নির্বাচনে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানান।