জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 9-আগস্ট-2025 ইং
অনলাইন সংস্করণ

খুলনায় খেলাফত মজলিস এর ৩২ আসনে প্রাথী ঘোষণা

নাফিজুল ইসলাম।।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা বিভাগের ৩৬টির মধ্যে ৩২টি আসনে প্রার্থী ঘোষণা করেছে খেলাফত মজলিস।
শুক্রবার (৮ আগস্ট) বিকেলে খুলনার সোনাডাঙ্গায় প্রেস ব্রিফিংয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন প্রার্থীদের নাম ঘোষণা করেন।
এ সময় দলের শীর্ষ নেতারা নির্বাচনের আগে ১৭ বছরের খুন-গুম ও নির্যাতনের বিচার, প্রয়োজনীয় সংস্কার, প্রশাসনকে নিরপেক্ষ রাখা, অবৈধ টাকা ও অস্ত্র উদ্ধার এবং লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবি জানান। পাশাপাশি ইসলামী ঐক্যের স্বার্থে জোট গঠনের সম্ভাবনাও উন্মুক্ত রাখা হয়েছে।
খুলনা বিভাগের ৩২টি আসনে খেলাফত মজলিস মনোনীত সম্ভাব্য প্রার্থীদের মধ্যে খুলনা-১ আসনে মাওলানা এমদাদুল হক, খুলনা-২ আসনে অ্যাডভোকেট মো. শহীদুল ইসলাম, খুলনা-৩ আসনে এফ, এম, হারুন-অর-রশীদ, খুলনা-৪ আসনে দলের সিনিয়র নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, খুলনা-৫ আসনে মুফতি আ. জব্বার আজমী, খুলনা-৬: মাওলানা সোলাইমান হোসেন নোমানী, বাগেরহাট-১ আসনে মাওলানা খায়রুল ইসলাম হেলালী, বাগেরহাট-২ আসনে শায়খুল হাদিস আমিরুল ইসলাম সিদ্দিকী, বাগেরহাট-৩ আসনে মুফতি ফরিদ আহমদ হেলালী, বাগেরহাট-৪ আসনে অধ্যাপক ইয়াকুব আলী তালুকদার, সাতক্ষীরা-৩ আসনে মুফতি কামাল উদ্দিন, মেহেরপুর-১ আসনে অধ্যাপক আব্দুল হান্নান, মেহেরপুর-২ আসনে হোসাইন বাদশা, কুষ্টিয়া-১ আসনে মাওলানা শরীফুল ইসলাম, কুষ্টিয়া-২ আসনে মুফতি আবদুল হামিদ, কুষ্টিয়া-৩ আসনে অধ্যাপক সিরাজুল হক, কুষ্টিয়া-৪ আসনে মাওলানা আলী আশরাফ, চুয়াডাঙ্গা-১ আসনে মো. মোখলেছুর রহমান, চুয়াডাঙ্গা-২ আসনে এ্যাডভোকেট মো. ইউনুস আলী, ঝিনাইদহ-১ আসনে মাওলানা আবু তালেব, ঝিনাইদহ-২ আসনে অধ্যাপক ইসমাইল জবিউল্লাহ, ঝিনাইদহ-৪ আসনে মাওলানা ওয়াজিউল্লাহ, যশোর-১ আসনে মাওলানা মাহাবুব উল্লাহ, যশোর-২ আসনে মাওলানা কামাল হোসাইন, যশোর-৩ আসনে মাওলানা হাফেজ আবদুল্লাহ, যশোর-৪ আসনে মাওলানা মনিরুজজামান, যশোর-৫ আসনে হাফেজ মাওলানা বিল্লাল হোসেন, যশোর-৬ আসনে মাওলানা শফিউল্লাহ, মাগুরা-১ আসনে ড. মাওলানা ফয়জুল ইসলাম, মাগুরা-২ আসনে ডা. শামসুজজামান, নড়াইল-১ আসনে হাফেজ মাওলানা জিন্নাত আলী, নড়াইল-২ আসনে মাওলানা আবদুল হান্নান সরদার। তবে বিভাগের অন্য ৪টি আসনেও পরবর্তীতে দলীয় প্রার্থী ঘোষণা করা হবে বলেও প্রেস ব্রিফিংয়ে উল্লেখ করা হয়।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রাম থেকে ঢাবি - স্বপ্ন ছুলেন আনোয়ারার জিসান মোবারক

1

বামনায় ছাত্রদলের আনন্দ মিছিল-পথসভা অনুষ্ঠিত

2

কালিগঞ্জে নিরাপদ পানি নিশ্চিতকরণে তরুণদের ঐক্য

3

মাদারীপুরে বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা

4

ঈশ্বরদীতে পিস্তল হাতে ভাইরাল হওয়া সেই যুবক গ্রেফতার

5

সন্ত্রাসী মোজাম্মেলের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী (১ম পর্ব)

6

সিলেটের নতুন এসপি: আমাদের বড় দুটি চ্যালেঞ্জ সাইবার অপরাধ ও ক

7

বিএনপি নেতার কাছে ছাত্রদল নেতার চাঁদা দাবি, বালুমহালে হামলার

8

ফতুল্লায় ডিবি পরিচয়ে ছিনতাইয়ের চেষ্টা, নারীসহ তিনজন আটক

9

বাস এবং ইয়াবাসহ তিন জন গ্রেফতার

10

শাবিপ্রবিতে গণতন্ত্র হত্যা: দ্রুত ছাত্রসংসদ নির্বাচন দাবিতে

11

প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ

12

মধুপুরের মামলায় ঘাটাইল থেকে চার আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেত

13

৩১ দফা বাস্তবায়নে সিলেটের টুকেরবাজারে বিএনপির প্রচার মিছিল

14

সিএমপি'র আকবরশাহ থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী মাদক ব্য

15

গোপালগঞ্জ ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী এসএম জিলানী মনোনয়

16

বগুড়ায় আবারও এক নারীর রহস্য জনক মৃত্যু

17

ডিবি পুলিশের সফল অভিযানে চাচার হোটেল মালিকের বাসায় দস্যুতার

18

আগের মতো কোনো পাতানো নির্বাচন হবে না : সিইসি

19

বগুড়ায় ডিবি পুলিশের পরিচয়ে ডাকাতি বাকেরগঞ্জের ডাকাত সোহেল

20