এসকে এম মহসিন রেজা।।
কয়রা-পাইকগাছার খানাখন্দে ভরা প্রধান সড়ক দ্রুত মেরামতের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) বিকাল আনুমানিক ০৪ঃ৩০ মিনিটে নাগরিক ফোরামের আয়োজনে উপজেলারবাগালী ইউনিয়নের চাঁদআলী তিন রাস্তার মোড়ে এ কর্মসূচি পালন করা হয়।
মা/ন/ববন্ধনে বক্তারা বলেন, কয়রা এবং পাইকগাছার এই দীর্ঘ ব্যস্ততম সড়ক টি বহুদিন যাবৎ মেরামত না হওয়ায় হাজারো মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে। যা এই অঞ্চলের মানুষের জিবন মান উন্নয়নের ব্যপোক প্রভাব পড়ছে।
মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দারা বলেন এই জরাজীর্ণ বেহাল সড়কের কারণে তাদের স্কুল পড়ুয়া ছেলে মেয়েরা তাদের দুর পাল্লার স্কুলে পাঠ দানে অংশ নিতে পারছেনা। যা অত্র এলাকার সামাজিক সংস্করে জন্য একটি বড় বির্পযয়ের কারণ হয়ে উঠেছে।
ব্যক্তারা তাদের বক্তব্যে অতিদূরত সময়ের মধ্যে ১৮ মাইল থেকে পাইকগাছা পর্যন্ত সড়ক সংস্কারের দাবি জানান। একই সঙ্গে খুলনা-৬ আসনে স্থানীয় প্রার্থী মনোনয়নেরও আহ্বান জানান।
মন্তব্য করুন