অজয় সেন ত্রিপুরা
প্রকাশঃ 24-মে-2025 ইং
অনলাইন সংস্করণ

খাগড়াছড়িতে ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের গাড়িতে আগুন- আহত ৫

খাগড়াছড়ির আলুটিলা এলাকায় ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের একটি গাড়িতে আগুল লেগে ট্রাক্টর গাড়ির ৫জন শ্রমিক আহত হয়েছে। 

২৪ মে ২০২৫ (শনিবার) সকাল আনুমানিক ৭টার দিকে সংঘর্ষের পরপরই কুরিয়ার সার্ভিসের গাড়িতে আগুন ধরে যায় এবং ট্রাক্টর গাড়িতে থাকা ৫জন শ্রমিক গুরুতর আহত হয়। 

আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন মাটিরাঙ্গার মো. আবদুর রহিম (৩০), নতুন পাড়ার মো. শাহিন, রমজান আলী (২৭), ও থৈঅংগ্য মারমা (২৭)। আহত অপর একজনের নাম তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।

দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেন খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন চন্দ্র রায়। তিনি আহতদের চিকিৎসার খোঁজখবর নেন এবং প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে পৌঁছানোর আগেই গাড়িতে আগুন লেগে যায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটে। দুর্ঘটনা সম্পর্কিত আরও বিস্তারিত জানার চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পার্বতীপুরে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের মাসিক স

1

সমাজকে এগিয়ে নিতে হলে নারীকেও এগিয়ে নিতে হবে- সাতক্ষীরার ড

2

ঝালকাঠি সদর হাসপাতালের সাবেক তত্ত্বাবধায়ক ডা.শামীমের বিরুদ্ধ

3

বারহাট্টায় প্রাথমিক শিক্ষকদের তিন দফার দাবি বাস্তবায়নের জন

4

প্লট দুর্নীতি: শেখ হাসিনা, টিউলিপ ও আজমিনার মামলার রায় ২ ফেব

5

ভাঙ্গুড়া প্রেসক্লাবের উদ্যোগে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত

6

নগরীর ট্রাফিক শৃঙ্খলা নিশ্চিতে সিএমপি ট্রাফিক বিভাগের বিশেষ

7

ঘোড়াঘাটে দাবিহীন ১৫শ’ দলিল আগুনে পুড়িয়ে বিনষ্ট

8

ময়মনসিংহের ১১আসনে ১৯ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার, লড়বেন ৬৭

9

গৌরনদীতে ভাঙারির দোকানে সরকারি পাঠ্যপুস্তক জব্দ, তদন্তের নির

10

বিএনপির সাবেক চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগ

11

সিদ্ধান্ত বদলে নির্বাচনে থাকার ঘোষণা বিএনপি প্রার্থী মাসুদুজ

12

মাদারীপুরে সদর কেন্দুয়া ইউনিয়নে তারেক রহমানের ৩১ দফা বাস্তবা

13

শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপন উপলক্ষে গোয়ালন্দে প

14

আওয়ামী লীগের সাবেক পাঁচ এমপিসহ ৩৩০ জনকে চট্রগ্রাম নগরীতে নি

15

ভাঙ্গুড়ায় বিস্ফোরণ মামলায় ২ আ. লীগ নেতা গ্রেপ্তার

16

ব্রাহ্মণবাড়িয়া 'র সরাইলে খালেদা জিয়া 'র রোগমুক্তি ও সুস্থ

17

রহমতপুরে যুবদলের ৭ নং ওয়ার্ডের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘো

18

পূর্নিমা এপেক্স বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়

19

ফরিদপুর -১ আসনে বিএনপি’র প্রার্থী খন্দকার নাসিরুল ইসলামের গণ

20