জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় প্রাণি ও প্রাণিখাদ্য বিতরণ

মো. নাজিউল্লাহ ভূইয়া 
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি।

“নিজে স্বয়ংসম্পূর্ণ হলে, দেশ স্বয়ংসম্পূর্ণ হবে”— মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, “নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা গেলে সংসারে স্বচ্ছলতা ফেরে। গরু-ছাগল কিংবা হাঁস-মুরগি পালন কোনো ছোট উদ্যোগ নয়, বরং বড় ধরনের প্রকল্প, যা পরিবারের আর্থিক উন্নয়নে ভূমিকা রাখে।”

আজ সকালে কেরানীগঞ্জের তারানগর আটি ভাওয়াল উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ প্রাণি সম্পদ অধিদপ্তর  আয়োজিত প্রাণিসম্পদ ও প্রাণিখাদ্য বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবু সুফিয়ান। উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া,কেরানীগঞ্জ মডেল সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল মাওয়া, 
উপজেলা  প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দুস সাত্তার বেগসহ অনেকে।

মানিকগঞ্জ, ঢাকা, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, ফরিদপুর, মাদারীপুর ও শরীয়তপুর জেলার নদী বিধৌত চরাঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় অংশীজনদের ২১৭টি পরিবারের মাঝে উন্নত জাতের হাস,মুরগি,ছাগল,ভেড়া ও এসব প্রাণির খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেরপুরে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১ শিশুসহ আহত ৪ জন

1

তালতলীতে ক্ষমতার দাপটে জোরপূর্বক জমি দখলের চেষ্টা, ঘর ছেড়ে

2

গাইবান্ধা-৪ বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে সহস্রাধিক নেতাক

3

মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আ'লীগের নেতার পদত্যাগ

4

নোয়াখালীতে রোগীদের সঙ্গে প্রতারণার দায়ে ৭ দালালকে কারাদন্ড

5

১৮ বছর পর অবশেষে রাস্তা সংস্কার এর কাজ শুরু

6

আজ ৮ই ডিসেম্বর ভালুকা মুক্ত দিবস

7

মধুখালীতে সনাতনী ধর্মাবলম্বীদের গঙ্গাস্নান

8

খনিজ বালু রক্ষায় ব্রহ্মপুত্রনদে অবাধে বালু উত্তোলন বন্ধের দা

9

‘হ্যাঁ’ ভোটের পক্ষে প্রচারণা ও মসজিদের খুতবায় বয়ান রাখার আহ্

10

বিজয় দিবস উদযাপন

11

পার্বতীপুরে অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান অব্যাহত

12

হবিগঞ্জে পৌর তাঁতী দলের উদ্যেগে সাবেক প্রধানমন্ত্রী খালেদাজি

13

গাজীপুরে রাত বারোটায় বিএনপি'র জনসভা, পোশাক শিল্পের রাজধানী

14

ঘাটাইলে গ্রেট হার্ট হাই স্কুল ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা

15

নড়াইল-২ আসনে হাতপাখা প্রার্থীর মোটরসাইকেল শোভাযাত্রা ও গণসংয

16

কালিগঞ্জ দক্ষিণ শ্রীপুরে ভিডিপি’র ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্

17

রাজাপুরে কৃষকের দুই শতাধিক গাছ কেটে জমি দখলের চেষ্টার অভিযোগ

18

বাগমারার ভ্যানচালক ফারুক হত্যা মামলায় গ্রেফতার ৮

19

সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার নতুন অফিস উদ্বোধন

20