মোঃ এরশাদুল হক
প্রকাশঃ 29-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে ৯ দিন ব্যাপী বিজিবি'র মাদক বিরোধী কর্মসূচি পালিত

কুড়িগ্রামে মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস-২০২৫  উপলক্ষ্যে ৯ দিন ব্যাপী কর্মসূচি পালন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।এসময় কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) দায়িত্বপূর্ণ এলাকায় মাদক প্রতিরোধে জনসচেতনতা সভা ও বিশেষ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন বিজিবি কর্তৃপক্ষ।
বিজিবি জানায়,গত ২০ জুন থেকে ২৮ জুন পর্যন্ত কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) দায়িত্ব পূর্ণ এলাকায় জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন যৌথভাবে এলাকায় জনসাধারনের মধ্যে সচেতনতা বৃদ্ধি, মাদকদ্রব্য অপব্যবহার বিষয়ে বিভিন্ন ব্যানার, ফেষ্টুন এবং পোস্টার প্রদর্শন করা হয়েছে।বিশেষ করে সীমান্ত এলাকা যাত্রাপুর চাকন্দাখান পাড়া উচ্চ বিদ্যালয়ের মাঠ, নারায়নপুর বিওপি’র দায়িত্বপূর্ণ নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ, পাথরডুবি, ময়দান, দিয়াডাংগা, ধলডাংগা, উত্তর ধলডাংগা, হাজিপাড়া, শালঝোড়, ভাওয়ালকুড়ি, বাবুরহাট,সোনাহাট,কেদার,কচাকাটা,মাদারগঞ্জ,চৌদ্দঘুড়ি,পাখিউড়ারচর,দইখাওয়ারচর দায়িত্বপূর্ণ এলাকায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্বেচ্ছাসেবী সদস্যরা ও এলাকার সাধারণ জনগণের উপস্থিতিতে মাদকদ্রব্য অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী বিষয়ে জনসচেতনতামূলক সভা করা হয়।
এছাড়া মাদক চোরাকারবারী ও মাদক ব্যবসায়ীর সাথে যোগাযোগ না রাখার বিষয়ে সচেতন করা হয়। কোন নাগরিক যাহাতে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশ হতে ভারতে এবং ভারত হতে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেতে না পারে সে ব্যাপারে বিশেষভাবে সচেতন ও প্রেষণা প্রদান করা হয়। সীমান্ত এলাকায় অপরিচিত বা সন্দেহভাজন কোন ব্যক্তিকে দেখলে নিকটস্থ বিওপি’কে অবহিত করার জন্যও সভায় আলোচনা করা হয় বলেন জানান বিজিবি কর্তৃপক্ষ।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন,বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশ ও জনগণের স্বার্থে সীমান্তে অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করে আসছে।সম্প্রতি পুশইন ঘটনায় কঠোর অবস্থানে আছে বিজিবি, এছাড়া মাদক প্রতিরোধসহ অবৈধ মালামাল পাচার ঠেকাতে বিজিবি'র কঠোর নির্দেশনা আছে বলে জানান তিনি।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রামে পাঁচ দফা দাবিতে বাংলাদেশ জামায়াত ইসলামীসহ ৮ দলের

1

মিয়ানমার থেকে গুলি, টেকনাফে বাড়ির সামনে কিশোরী নিহত

2

নাসির নগরে বিএডিসির ১২০০ বস্তা ধান বীজ নিয়ে নৌকা ডুবি

3

চৌদ্দগ্রামে মিতল্লা সড়কে বিদ্যুতের পিলার না সরিয়েই চলছে সড়ক

4

হোসেনপুরে কুখ্যাত বাউল শিল্পী আবুলের শাস্তির দাবিতে আলেমদের

5

আমার জীবন থাকতে নেতা-কর্মীদের একটি পশমেও কেউ হাত দিতে পারবে

6

নিয়ম বহির্ভুতভাবে আউটসোর্সিং এর নিয়োগ বাতিল করা হয়েছে

7

দেশের নাম্বার ওয়ান মোবাইল হ্যান্ডসেট শাওমি

8

সিলেটে প্রথম নির্বাচনী সমাবেশে তারেক রহমান :আফনারা ভালা আছইন

9

তুষখালী ইউনিয়নের গুদিঘাটায় পথসভা শেষে জনগণের সঙ্গে মতবিনিময

10

মহেশখালীতে অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২: কুখ্যাত যুবলীগ নেতা আ

11

গণভোট ও ভোটার উদ্বুদ্ধকরণে ডিসি আফরোজা আখতার

12

লালপুরে আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

13

ঝালকাঠিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জ

14

সত্যি চুমু নাকি এআই

15

উজিরপুরে হতদরিদ্রদের নামে বরাদ্দকৃত আশ্রায়ন প্রকল্প ঘিরে সীম

16

বাঘাইছড়িতে মাছের ট্রাকে পাঁচারকালে বস্তাভর্তি ভারতীয় সিগারে

17

কর্ণাটকে ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ

18

বেকারদের কর্মসংস্থান যোগাযোগ ব্যবস্থার উন্নয়নই হবে আমার প্রথ

19

চট্টগ্রাম-১৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বৃহত্তর সুন্নী জোটের

20