আবদুর রহিম ইসলাম রনি
প্রকাশঃ 22-জুন-2025 ইং
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামে ইসলামী আন্দোলনের গণসমাবেশে শায়েখে চরমোনাই এর হুঁশিয়ারি

“বাংলাদেশের বুকে যারা ভারতের দালালি করবে, তাদের সঙ্গে এক হয়ে কেউ ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখলে জনগণ তাদের উৎখাত করে ভারতে পাঠাবে”—এমন হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম।
শনিবার বিকেলে কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুড়িগ্রাম জেলা শাখা আয়োজিত এক বিশাল গণসমাবেশে তিনি এসব কথা বলেন।
গণসমাবেশে ফয়জুল করীম বলেন, “জীবন দেব, রক্ত দেব, তবু গোলামি করব না ইনশাআল্লাহ। এবার আন্দোলন হবে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। ইসলামী শক্তির হাতে দেশ গেলে পুঁজিবাদী অর্থনীতির পরিবর্তে ইসলামী অর্থনীতি প্রতিষ্ঠা করা হবে, যা ধনী-গরিবের বৈষম্য কমাবে।”
সমাবেশে তিনি বলেন, “চোরের মাধ্যমে চুরি বন্ধ হয় না, খুনির মাধ্যমে খুন বন্ধ হয় না। আমরা বাংলাদেশকে উন্নয়নের দিকে নিতে চাই, যেখানে থাকবে না কোনো বৈষম্য—সব ধর্ম ও শ্রেণিপেশার মানুষের জন্য থাকবে সমান অধিকার।”
এদিনের সমাবেশে প্রয়োজনে রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার এবং পিআর পদ্ধতিতে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিও জানান তিনি। পাশাপাশি কুড়িগ্রামের চারটি সংসদীয় আসনে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন মুফতি ফয়জুল করীম।
ঘোষিত প্রার্থীরা হলেন:
কুড়িগ্রাম-১ (নাগেশ্বরী-ভূরুঙ্গামারী): আলহাজ হারিছুল বারী রনি
কুড়িগ্রাম-২ (সদর, ফুলবাড়ী ও রাজারহাট): মাওলানা মো. নূর বখত (অধ্যক্ষ, কুড়িগ্রাম আলিয়া কামিল মাদ্রাসা)
কুড়িগ্রাম-৩ (উলিপুর): ডা. মো. আক্কাস আলী সরকার
কুড়িগ্রাম-৪ (চিলমারী, রৌমারী ও রাজিবপুর): সহকারী অধ্যাপক হাফিজুর রহমান
সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও জামায়াতে ইসলামি ও এনসিপির নেতারা অংশ নেন। সভাপতিত্ব করেন জেলা সভাপতি শাহজাহান মিয়া।
গণসমাবেশ শেষে দলীয় মার্কা 'হাতপাখা'র পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান মুফতি ফয়জুল করীম।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শ্যামা পূজা, ব্যস্ততায় সময় কেটেছে মৃৎশিল্পী ও আয়োজকদের

1

কালিয়াকৈরে নকল সন্দেশ কারখানা বন্ধ করল উপজেলা প্রশাসন

2

বরগুনার তালতলীতে জলবায়ু কর্ম দিবস উপলক্ষ্যে আলোচনা ও সমাবেশ

3

ফিলিং স্টেশনে টাকা চাওয়াকে কেন্দ্র করে কর্মী হত্যা: রাজবাড়ীত

4

কলমাকান্দায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে যুবদলের

5

ঝিনাইগাতীতে গারো সম্প্রদায়ের বৃহৎ সামাজিক উৎসব ওয়ানগালা (নবা

6

রাজশাহীতে সরকারি রাস্তা দখল করে আওয়ামীলীগ নেতা আওয়ালের বহুতল

7

ঝালকাঠি-১ আসনে বিএনপির প্রার্থীর মনোনয়নপত্র দাখিল

8

আশুগঞ্জ থানা পুলিশ কর্তৃক ২০ (বিশ) গাঁজা উদ্ধার; প্রাইভেটকার

9

প্রসূতি সেবা সংক্রান্ত টাকা আত্মসাতের অভিযোগে তদন্তেও ব্যবস্

10

পাবনায় ডিবির অভিযানে হেরোইন ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ

11

বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দীর্ঘায়ু কামনায় কুরআন খতম ও গ

12

বড়লেখায দুইশতাধিক রোগিকে ফ্রি চিকিৎসা সেবা দিল অগ্রগতি সমাজক

13

শ্রীহট্ট অর্থনৈতিক অঞ্চলের ৩৫টি গাছ প্রকাশ্য নিলামে বিক্রি

14

ঝালকাঠি পৌর এলাকার ৯ ওয়ার্ডে ধানের শীষের মিছিল এলাকায় নির্বা

15

নোবিপ্রবিতে মাদকবিরোধী ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত

16

ঈশ্বরগঞ্জে ইসলামী আন্দোলনের প্রার্থী মুফতি হাবিবুল্লাহ মনোনয়

17

বেলকুচিতে ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতিমুলক

18

কুড়িগ্রাম ১ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনীত প্রার্থীর

19

গোয়ালন্দে ওসির উদ্যোগে এক হাজার ঔষধি গাছের চারা রোপণ

20