জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 1-ডিসেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কুড়িগ্রামের রৌমারী ৩ দফা দাবীতে সহকারী শিক্ষকদের কর্মবিরতি

রাশিদুল ইসলাম 

সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড বেতন ভাতা ও পদোন্নতি ও ৩দফা বাস্তবায়নের দাবীতে পূর্ণদিবস কর্মবিরতি পালন করেন সহকারি শিক্ষকগণ। রবিবার (৩০ নভেম্বর) সকাল ৯ টা থেকে সারাদেশের ন্যায় লাগাতার পূর্ণদিবস কর্মবিরতি ও পরিক্ষা বর্জন কর্মসূচী শুরু করেছেন রৌমারী উপজেলার পূর্ব পাখিউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকরা। একইভাবে উপজেলার অন্যান্য বিদ্যালয়ের সহকারী শিক্ষকরাও এ কর্মবিরতি পালন করেছেন। সহকারি শিক্ষকরা দাবি বাস্থবায়ন পরিষদের এক যৌথ বিবৃতিতে এ কর্মসূচির কথা জানানো হয়।
কর্মসূচীতে শিক্ষরা আরো বলেন, অর্থ মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত অনুযায়ী আশ্বাসের ১৮ দিন অতিবাহিত হয়েছে। অদ্যাবধি তিন দফা দাবির মধ্যে আপাতত ১১তম গ্রেডের   প্রজ্ঞাপন জারি ও অন্যান্য দাবি বাস্থবায়নে কাঙ্খিত দৃশ্যমান অগ্রগতি হয়নি।
সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড নিয়ে অর্থ মন্ত্রণালয়ের প্রতিশ্রুতি অনুযায়ী আপাতত ১১তম প্রেডসহ তিন দফা দাবি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় রবিবার থেকে যথারীতি আগের মতো পরীক্ষা বর্জনসহ লাগাতার পূর্ণদিবস কর্মবিরতি কর্মসূচির ঘোষণা দেন। 
তিন দফা দাবি সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে নির্ধারণ, ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রাপ্তির বিষয়ে জটিলতার অবসান এবং সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ বিভাগীয় পদোন্নতি করার দাবী জানান তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‎নোয়াখালীতে হকার্স মার্কেট ব্যবসায়ী ওপর হামলা

1

ধামরাইয়ে নিখোঁজ অটো চালকের মরদেহ উদ্ধার

2

মাগুরায় নবাগত জেলা প্রশাসককে, কাটাখালি কাদের স্মৃতি সংঘের ফ

3

নোয়াখালীতে প্রকাশ্যে বড় ভাইকে কুপিয়ে হত্যা করলো ছোট ভাই

4

ছাত্রলীগ নেতার অভিযোগ ‘৫ লক্ষ টাকা চেয়েছে’, জেলার বললেন ‘সম্

5

আশুলিয়ায় সড়কের পাশে পার্কিং করা আলিফ পরিবহনের বাসে আগুন

6

আলুর বাম্পার ফলনের স্বপ্ন বুনছে কৃষক

7

নড়াইলে বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালি

8

জামাতের আমির সহ দলটির 7 প্রার্থীর নিরাপত্তা নিশ্চিতের নির্দে

9

১৪ ডিসেম্বর সিরাজগঞ্জ হানাদারমুক্ত দিবস

10

পটুয়াখালীতে গভীর রাতে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ

11

জব্বারের বলীখেলার ১১৬তম আসর ২৫ এপ্রিল

12

ঝালকাঠিতে নানা আয়োজনে দুর্নীতিবিরোধী দিবস পালন

13

রাজশাহীতে নিম্নমানের কাজের অভিযোগে ঠিকাদারের লাইসেন্স বাতিল,

14

ভাঙ্গুড়ায় বিস্ফোরণ মামলায় যুবলীগ সভাপতি গ্রেপ্তার

15

খায়রুল কবির খোকন বললেন, ‘তারেক রহমানই সরকার পতন আন্দোলনের মা

16

কয়রায় স্বাস্থ্য ও পয়ঃনিষ্কাশন বিষয়ক প্রচার অভিযান

17

সাবেক প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানকে আদালতে হাজির হতে বিজ্ঞপ

18

মধুপুরে মোটরসাইকেল রেসে দুর্ঘটনা

19

কর্ণাটকে ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষ

20