জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 19-জুলাই-2025 ইং
অনলাইন সংস্করণ

কালিগঞ্জে বাজার ব্যবসায়ীদের পলিথিনের বিকল্প ব্যাগ বিতরণ,পরিবেশ রক্ষায় অঙ্গীকার

এস এম শাহাদাত।।

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলায় পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে বাজার কমিটি এবং ব্যবসায়ীদের নিয়ে কর্মশালায় পরিবেশবান্ধব বিকল্প ব্যাগ বিতরণ করা হয়েছে। শনিবার (১৯ জুলাই) বেলা ১১টায় উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে রূপান্তরের আয়োজনে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে রূপান্তরের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়ার সভাপতিত্বে কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মণ্ডল।তিনি বলেন,পলিথিন পরিবেশের জন্য মারাত্মক হুমকি। এর পরিবর্তে কাপড় বা চটের ব্যাগ ব্যবহার করলে পরিবেশ যেমন রক্ষা পাবে, তেমনি জনস্বাস্থ্যের ঝুঁকিও কমবে। রূপান্তরের পক্ষ থেকে পলিথিনের বিকল্প যে ব্যাগ আপনাদের দেওয়া হয়েছে আপনারা ক্রেতাদের ফ্রি এই ব্যাগে মালামাল দেবেন এবং বলবেন এই ব্যাগ নিয়ে আবার বাজার করতে আসবেন।আমাদের সবাইকে সচেতন হয়ে পলিথিন বর্জনে এগিয়ে আসতে হবে।এছাড়া বক্তব্য রাখেন ট্রেনার খালিদ নাবিব উপজেলা রূপান্তরের আহ্বায়ক রফিকুল ইসলাম ও সদস্য সচিব মারুফ হোসেন বলেন,ব্যবসায়ীরা যদি ক্রেতাদের বারবার সচেতন করেন ও পলিথিনের পরিবর্তে ব্যাগ ব্যবহার করেন, তাহলে এটি সামাজিক আন্দোলনে রূপ নেবে।অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন বাজারের ৩০ জন ব্যবসায়ীর হাতে বিকল্প ব্যাগ তুলে দেওয়া হয়।  ব্যবসায়ীরা জানান, এ উদ্যোগে তারা ভীষণ খুশি এবং ভবিষ্যতে পলিথিন ব্যবহার বন্ধে সচেষ্ট থাকবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝালকাঠি ২ আসনে স্বতন্ত্র প্রার্থী'র প্রচারণায় নানান গুনজন

1

টিকটকে প্রেম, গোপনে বিয়ে ,বাড়িতে ঢুকতেই শাশুড়ির বাধা

2

সীতাকুণ্ডে মর্মান্তিক হত্যাকাণ্ড

3

যশোরে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

4

তামাকমুক্ত দেশ গড়ার লক্ষ্যে কঠোর অধ্যাদেশ ই-সিগারেট নিষিদ্

5

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশ কাজির দেউড়ি জামান হোটেলে জরিমান

6

পার্বতীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বিজয় দিবস উপলক

7

টাংগাইলের নাগরপুরে ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত

8

বগুড়া শেরপুরে গ্রামীণ ব্যাংকের ভবনে গভীর রাতে আগুন দিয়েছে

9

চট্রগ্রাম বন্দর প্রবেশমুখে শ্রমিকদের বিক্ষোভ

10

নোয়াখালীতে নকলে ধরা খেয়ে বিদ্যালয়ের শৌচাগারে স্কুলছাত্রীর আত

11

কুয়েতে তিব্র গরমের পর শীতের আগমন জনমনে স্বস্তির নিঃশ্বাস

12

ভোটের অধিকার বনাম ভাতের লড়াই

13

গ্রামের মেয়ে মাহাবুবা সুলতানা: স্বপ্নছোঁয়া সাফল্য, ফটিকছড়িতে

14

রাজশাহীতে সরকারি রাস্তা দখল করে আওয়ামীলীগ নেতা আওয়ালের বহুতল

15

বান্দরবানের লামায় ফুটবল খেলায় ব্যাজ পরানো কে কেন্দ্র করে চ

16

সান্তাহার মালশন সাহেব পাড়া এলাকায় ধানের শীষে ভোট চেয়ে গণসং

17

উলিপুরে বিএনপি নেতা আব্দুল খালেকের মনোনয়ন দাবিতে বিক্ষোভ

18

অস্ত্র ঠেকিয়ে খামার থেকে ১২টি গরু লুট

19

সাজেকে সেনাবাহিনীর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

20