সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার চৌমুহনী মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক আলহাজ্ব আব্দুল আজিজ মাওঃ (৭৭) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।তিনি উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ফতেপুর পাড়া গ্রামের মৃত রুকচান কারিকরের ছেলে।পরিবার সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে হার্টের সমস্যায় ভুগছিলেন। সোমবার (২৪ জুন) রাত সাড়ে ৩টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ঢাকায় নেওয়ার পথে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি তিন ছেলে, এক কন্যাসহ বহু আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।তার নামাজে জানাজা আসরের নামাজের পর নিজ বাসভবনে অনুষ্ঠিত হবে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
শিক্ষকতার জীবনে তিনি ছিলেন একজন সৎ, আদর্শবান ও প্রতিবাদী ব্যক্তি। তাঁর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আহম্মাদ আলী শাহজীসহ এলাকাবাসী মরহুমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
মন্তব্য করুন