জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 8-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

কালিগঞ্জের চাঁচাই ফুটবল মাঠে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী বৃক্ষমেলা

এসএম শাহাদাত।।

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী চাঁচাই ফুটবল মাঠ প্রাঙ্গণে আগামী ৯ অক্টোবর বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ১০ দিনব্যাপী ৭ম বৃক্ষমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলা চলবে ১৮ অক্টোবর পর্যন্ত।স্থানীয় সামাজিক সংগঠন ‘চাঁচাই সবুজ সংঘ’-এর আয়োজনে এবারের মেলায় থাকছে বৃক্ষরোপণ, সাংস্কৃতিক পরিবেশনা ও বিনোদনমূলক নানা আয়োজন।মেলার উদ্বোধন হবে (৯ অক্টোবর) বৃহস্পতিবার,দিনটি শুভ উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হবে। প্রথম দিনেই অনুষ্ঠিত হবে জমজমাট সঙ্গীতানুষ্ঠানে অংশ নেবেন জনপ্রিয় শিল্পী শাওন, সাথী,কাবলী শাহীন ও ভোলা (যশোর)।তৃতীয় দিন ১১ অক্টোবর শনিবার দর্শকদের মাতাবে দেশসেরা কৌতুক শিল্পী হারুন কিসিঞ্জার (ঢাকা)।চতুর্থ দিন ১২ অক্টোবর রবিবার অনুষ্ঠিত হবে সঙ্গীতানুষ্ঠান, পরিবেশন করবেন রুক্সি ও শিবলু (খুলনা)। ষষ্ঠ দিন ১৪ অক্টোবর মঙ্গলবার কৌতুক পরিবেশন করবেন মুজিবর (ঝিনাইদহ)। অষ্টম দিন ১৬ অক্টোবর বৃহস্পতিবার সুরের মূর্ছনায় দর্শকদের মুগ্ধ করবেন পিউ ও জেমস অনিক (খুলনা)। আর সমাপনী দিন ১৮ অক্টোবর শনিবার অনুষ্ঠিত হবে বর্ণাঢ্য সঙ্গীতানুষ্ঠান—অংশ নেবেন ঢাকার জনপ্রিয় শিল্পী রাজ্জাক ও মেরিন মেরি।আয়োজকরা জানান,স্থানীয় জনসচেতনতা বৃদ্ধি ও পরিবেশ বান্ধব জীবনযাত্রা গড়ে তুলতে এই বৃক্ষমেলার আয়োজন করা হয়েছে। পাশাপাশি প্রতিদিন সন্ধ্যায় অনুষ্ঠিত হবে সাংস্কৃতিক ও বিনোদনমূলক অনুষ্ঠান, যা দর্শকদের বিনোদনের পাশাপাশি সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।মেলার আয়োজক চাঁচাই সবুজ সংঘ জানিয়েছে আমরা চাই মানুষ বৃক্ষরোপণে উদ্বুদ্ধ হোক, প্রকৃতিকে ভালোবাসুক। একই সঙ্গে গ্রামীণ সংস্কৃতির বিকাশ ঘটুক এই মেলার মাধ্যমে।এমন একটি সৃজনশীল ও আনন্দমুখর আয়োজনকে ঘিরে এলাকাজুড়ে বইছে উৎসবের আমেজ।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাইকগাছায় জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে মারপিটে দু'ভাই রক্ত

1

উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে দিনাজপুর পৌর তাঁতীদলের দ্বিবা

2

মানিকগঞ্জে অটোরিকশা চোর গ্রেফতার

3

শ্যামনগরে যৌথবাহিনীর অভিযান: অস্ত্রসহ সন্ত্রাসী আটক

4

বরগুনার তালতলীতে জনপ্রিয় বিএনপি নেতা বহিস্কারাদেশ প্রত্যাহার

5

কালিগঞ্জে প্রধান শিক্ষক আল-আমিনের বদলির আদেশ প্রত্যাহারের দা

6

চাঁপাইনবাবগঞ্জের রহনপুরে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে

7

নওগাঁয় যৌথবাহিনীর অভিযানে ট্যাপেন্টাডলসহ যুবক আটক

8

দোয়ারা বাজারে মহান বিজয় দিবসে পূর্ব বাংলা বাজার বিএনপির শ্রদ

9

বেতন বোনাসের জন্য গার্মেন্টস শ্রমিকদের আন্দোলন

10

ব্যবসার গণ্ডি পেরিয়ে মানবিক দৃষ্টান্ত: ইনসাফ রেস্তোরাঁর ব্যত

11

আবারো রম রমা মাদক ব্যাবসাতে লিপ্ত হচ্ছেন গাজীপুরের বেকার যুব

12

শীর্ষ সন্ত্রাসী ঘাড়কাটা জুয়েলকে বিশেষ অভিযানে আটক করে র‍্যাব

13

কালকিনিতে শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন

14

নিষিদ্ধ দল বিতর্কেও শেষ পর্যন্ত বৈধ

15

ঝিনাইগাতী উপজেলার গ্রামীণ ব্যাংকে আগুন

16

সাদুল্লাপুরে সুরুজ্জামান সরকারের বিশাল কর্মী সমাবেশ, জনসমুদ্

17

সোনালী ব্যাংক সহ ওয়ালটনের নামে ১০ হাজার টাকা উপহারের ভুয়া

18

যশোর-১ আসনে ‘ধানের শীষ’ প্রতীক পেলেন নুরুজ্জামান লিটন

19

ঈশ্বরদীতে জামায়াত এনসিপি মতবিনিময় উন্নয়ন ও আধিপত্যবাদবিরোধ

20