জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 20-নভেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কালাই সরকারি মহিলা কলেজে জেলা রোভার মুটে সাফল্য

শামীম ইসলাম শামীম 
পুতুল নাচে বিজয়ী দলকে ফুল দিয়ে বরণ, পুনরায় পরিবেশনায় মুগ্ধ শিক্ষার্থী-শিক্ষকরা । জয়পুরহাটের কালাই সরকারি মহিলা কলেজে অনুষ্ঠিত পঞ্চম জেলা রোভার মুট ২০২৫–এ পুতুল নাচ প্রতিযোগিতায় বিজয় অর্জনকারী শিক্ষার্থীদেরকে বিশেষ সংবর্ধনা দেওয়া হয়েছে।

প্রতিযোগিতায় অসাধারণ পরিবেশনার মাধ্যমে কলেজের সুনাম বৃদ্ধি করায় অত্র কলেজের সম্মানিত অধ্যক্ষ মোঃ নাজিম উদ্দিন বিজয়ী দলকে ফুলের তোরা দিয়ে বরণ করে নেন। শিক্ষার্থীদের এই অর্জনকে তিনি কলেজের গর্ব ও অনুপ্রেরণার নতুন অধ্যায় হিসেবে উল্লেখ করেন।

সংবর্ধনার পর অধ্যক্ষ মহোদয়ের অনুরোধে বিজয়ী শিক্ষার্থীরা আবারও পুতুল নাচ পরিবেশন করেন। পুরো কলেজ প্রাঙ্গণে ছিল উৎসবমুখর পরিবেশ। শিক্ষার্থী, ছাত্রী এবং শিক্ষকবৃন্দ সবার উপস্থিতিতে অনুষ্ঠানটি পরিণত হয় এক আনন্দঘন সাংস্কৃতিক আয়োজনে।

সকলেই একসঙ্গে বসে মনোমুগ্ধকর পুতুল নাচ উপভোগ করেন। পরিবেশনার শেষে কলেজের পক্ষ থেকে বিজয়ী রোভার সদস্যদেরকে পুরস্কৃত করা হয়। শিক্ষার্থীরা এ অর্জনকে নিজেদের জীবনের এক উল্লেখযোগ্য সাফল্য হিসেবে অভিহিত করেন।

অধ্যক্ষ নাজিম উদ্দিন বলেন—

> “আমাদের মেয়েরা প্রতিটি ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। রোভারিং, সাংস্কৃতিক চর্চা, সামাজিক দায়িত্ব—সব জায়গাতেই তারা নিজেদের যোগ্যতার প্রমাণ দিচ্ছে। ভবিষ্যতেও আমরা তাদের প্রতিটি প্রতিভা বিকাশে পাশে থাকবো।”
কলেজের শিক্ষকবৃন্দ জানান, এই ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতা শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ায়, নৈতিক মূল্যবোধ গড়ে তোলে এবং দলগত কাজে দক্ষতা বৃদ্ধি করে।

স্থানীয়ভাবে কলেজের এই অর্জন ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। সামাজিক মাধ্যমে কলেজের এই আয়োজনের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে অনেকেই শিক্ষার্থীদের প্রতিভা ও অধ্যক্ষ মহোদয়ের উৎসাহব্যঞ্জক ভূমিকার প্রশংসা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচবিবিতে ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণে মেয়েরা এগিয়ে

1

ইউকে বিসিসিআইয়ের বিজনেস নেটওয়ার্কিং অনুষ্ঠিত

2

শীতার্ত মানুষের পাশে বাংলাদেশ সেনাবাহিনী

3

সিলেটের মাঠেই হার্ট অ্যাটাক, মাঠ থেকেই শেষ বিদায় জাকির

4

বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের জন্মদিন

5

অতীতে কারা দায়মুক্তি দিয়েছিলেন? জুলাই যোদ্ধাদের কী হবে

6

ধানের শীষের প্রতীক নিয়ে মোস্তাফিজুর রহমান বাবুলের নির্বাচনী

7

আহত সুপেন্দ্র শেখরকে দেখতে হসপিটালে ছুটে গেলেন আমিনুর রহমান

8

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় নারীর মরদেহ দেখাল বাংলাদেশী

9

চাঁপাইনবাবগঞ্জে নবাগত পুলিশ সুপারের সাথে সাংবাদিকদের মতবিনিম

10

সিলেট জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অভিযানে দুর্ধর্ষ আন্তঃজেলা

11

স্টারলিংক কর্মসূচিতে নতুন মাইলফলক ছুঁলো স্পেসএক্স

12

চরকাউয়া ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিএনপির নির্বাচনী কমিটি গঠন

13

মনোহরদীতে জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক প্রশিক্ষণ

14

ঝিনাইদহে নির্বাচনকালীন সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার

15

নোয়াখালীতে গভীর রাতে বিআরটিসির দুই বাস আগুনে ভস্মীভূত

16

ঝালকাঠীর কাঠালিয়ায় স্বপদে বহাল হলেন বিএনপি নেতা শামসুল আলম

17

কয়রায় ভাগবা গ্রামের মিথ্যা এসিড নিক্ষেপ মামলা প্রত্যাহার দাব

18

ইন্সট্রাক্টর সালাহউদ্দিন শেখের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে

19

কালিয়াকৈরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৭৫ টি কক্ষ পুড়ে ভস্মীভূত

20