জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 20-সেপ্টেম্বর-2025 ইং
অনলাইন সংস্করণ

কলমাকান্দায় ব্যারিস্টার কায়সার কামালের উদ্যোগে বাঁশের সাঁকো নির্মাণ

নাজমুল হুদা।।

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বিশাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের দীর্ঘদিনের ভোগান্তি দূর হলো নতুন একটি বাঁশের সাঁকো নির্মাণের মাধ্যমে।
সম্প্রতি সংবাদ মাধ্যমে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের ঝুঁকি নিয়ে সরু বাঁশের সাঁকো পারাপারের খবর প্রকাশিত হয়। বিষয়টি নজরে আসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব, ব্যারিস্টার কায়সার কামালের। এরপরই তিনি উপজেলা বিএনপির নেতাকর্মীদের নির্দেশ দেন দ্রুত নতুন সাঁকো নির্মাণের জন্য।
তাঁর নির্দেশনা ও উদ্যোগে প্রায় ৬০ হাজার টাকা ব্যয়ে সাঁকোটি নির্মিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন ঝুঁকিমুক্তভাবে সাঁকো পার হয়ে বিদ্যালয়ে আসা-যাওয়া করতে পারছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোতালেব বলেন, আগে প্রতিদিন ভয় নিয়ে শিক্ষার্থীরা সাঁকো পার হত। নতুন সাঁকো হওয়ায় এখন আমরা নিশ্চিন্তে চলাচল করতে পারছি।
অভিভাবক মো. জয়নাল আবেদীন বলেন, আগে সরু সাঁকোর ভয়ে মেয়েকে বিদ্যালয়ে পাঠাতে কষ্ট হতো। এখন নতুন সাঁকো হওয়ায় সেই ভয়ের অবসান হয়েছে।
এ বিষয়ে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, কলমাকান্দা সদর ইউনিয়নের বিশারা গ্রামে অবস্থিত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা আগে চিকন বাঁশের ওপর দিয়ে স্কুলে যেত, যা ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। সংবাদপত্রে প্রতিবেদন পড়ে  আমি চলে যাই আমার ছোট বেলায়।আমাদের গ্রাম থেকে স্কুলে যেতে হতো ঘুষপাড়া খালের উপর দিয়ে। আর বর্ষা কালে থাকতো একটি চিকন বাঁশের সাঁকো কিযে ভয় করতো তখন। এই প্রতিবেদন   দেখে আমি আমার শৈশবের ফিরে যাই।তাই মানবকল্যাণের অংশ হিসেবে আমরা সেচ্ছাশ্রমের ভিত্তিতে বিশারা গ্রামের এই সেতুটি নির্মাণ করেছি। ইনশাআল্লাহ, মানুষের কল্যাণে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।
কলমাকান্দা উপজেলা বিএনপির প্রচার সম্পাদক জহিরুল ইসলাম ও ছাত্র বিষয়ক সম্পাদক মো. শফিকুল ইসলাম আজাদ জানান, স্থানীয়দের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে ব্যারিস্টার কায়সার কামালের এই উদ্যোগ শিক্ষার্থী ও এলাকাবাসীর কাছে আশীর্বাদস্বরূপ হয়ে এসেছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শুধু বিএনপি নয়, জনগণই আগামী দিনে নির্বাচনের ব্যবস্থা করে নিব

1

লক্ষ্যমাত্রার চেয়ে বেশী মধু উৎপাদন হচ্ছে শিবগঞ্জে

2

কাপাসিয়ায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে সহস্রাধিক রোগ

3

তারেক রহমানের বরিশালে জনসভা সফল করার লক্ষ্যে ঝালকাঠি জেলা বি

4

খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

5

কুয়েটে জাঁকজমকপূর্ণভাবে শ্রী শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত

6

মাদারীপুর ০৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী,"আনিসুর ররমান তালু

7

পানছড়ি সীমান্তে বিজিবির অভিযানে ১১টি ভারতীয় গরু ও চোরাকারবার

8

পানছড়িতে বিজিবির বিশেষ টহলে চোরাচালানী মালামাল আটক

9

তরুণদের হাতেই আগামী বাংলাদেশের নেতৃত্ব

10

ছাতকে ব্যবসায়ী মানিক হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মা

11

বিজয় নিশান

12

সাংবাদিক সংগঠন বিএমএসএফ'র সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন

13

ঐতিহ্যবাহী ইকুরিয়া উচ্চ বিদ্যালয়ে দুই দিনব্যাপী বার্ষিক ক্

14

রৌমারীতে গাঁজার গাছসহ গ্রেফতার ১

15

নাসিরনগরে ৩১বার তোপধ্বনির মধ্য দিয়ে মহান বিজয় দিবস উদযাপন

16

ভাঙ্গুড়ায় মোটরসাইকেল ধাক্কায় শিশুর মৃত্যু

17

ঝালকাঠির রাজাপুরে শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিএনপির বিক্ষোভ

18

জামায়াতের সাথে জোট করায় গোয়ালন্দে এনসিপি নেতার পদত্যাগ

19

পোরশায় ১৬বিজিবি নিতপুর বিশেষ টহল কর্তৃক

20