জনতার খবর রিপোর্টার
প্রকাশঃ 13-অক্টোবর-2025 ইং
অনলাইন সংস্করণ

কলমাকান্দায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধি:
নেত্রকোণার কলমাকান্দায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫। 

দিবসটি উপলক্ষে সোমবার  (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১ টার দিকে  উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা শাখার আয়োজনে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

“দুর্যোগে প্রস্তুতি, নিরাপত্তাই হোক অভ্যাস”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনের অংশগ্রহণে র‍্যালিটি উপজেলা চত্বর প্রদক্ষিণ করে।

পরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত ইউএনও ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান।

এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রেজাউল করিম, উপজেলা হিসাব রক্ষণ কর্মকর্তা মো. শাহিনুর আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মমিনুল ইসলাম, ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ আশরাফুল ইসলাম, কলমাকান্দা প্রেসক্লাব সভাপতি শেখ শামীম, সাধারণ সম্পাদক ওবাইদুল হক পাঠান, শিক্ষক একে এম শাহজাহান কবীর, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক জিহাদ খান মিতুল, উপসহকারী প্রকৌশলী (দুর্যোগ) মাহমুদুল হাসান ও মুনির হোসেন প্রমুখ।

সভা শেষে ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ আশরাফুল ইসলামের নেতৃত্বে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড প্রতিরোধ বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়, যা উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীসহ সাধারণ জনগণের মধ্যে ব্যাপক সচেতনতা সৃষ্টি করে।

দিবসটি উপলক্ষে আয়োজিত কর্মসূচিতে বক্তারা বলেন, “প্রাকৃতিক দুর্যোগ রোধ করা সম্ভব নয়, তবে পূর্ব প্রস্তুতি ও সচেতনতার মাধ্যমে ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব।"

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবাবগঞ্জের দিশবন্দী হাতিশাল ফাযিল মাদ্রাসায় বই বিতরণ

1

ফুলবাড়ীতে সাংবাদিকদের সঙ্গে বিএনপি'র মনোনীত প্রার্থীর মতবিন

2

ভোট হবে উৎসবমুখর, দুশ্চিন্তার কিছু নেই: আদিলুর রহমান

3

দ্রুত সময়ের মধ্যে নবম পে স্কেলের গেজেট না হলে কঠোর কর্মসূচির

4

গাইবান্ধায় ক্ষুদ্র কৃষকদের মাঝে কৃষি প্রণোদনার বীজ ও সার বিত

5

সুনামগঞ্জে নতুন জেলা পুলিশ সুপার দায়িত্ব গ্রহন করেন।

6

চান্দিনায় বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ কর্মসূচি

7

সীতাকুণ্ড ভাটিয়ারী মাটিটা রোডস্হ মাদ্রাসার হুজুরের বিরুদ্ধে

8

জামালপুরে চারজনকে অপহরণ মামলায় যাবাজ্জীবন

9

কাউনিয়ায় কুড়িগ্রাম এক্সপ্রেসে রেলওয়ে পুলিশের বিশেষ অভিযা

10

নির্বাচনী কেন্দ্র পরিদর্শনে ময়মনসিংহ সদর ইউএনও জান্নাতুল ফের

11

লোহাগড়ায় বিদেশি পিস্তল ও গুলি সহ প্রবাসী যুবক গ্রেফতার

12

বিএনপি নেতার কাছে ছাত্রদল নেতার চাঁদা দাবি, বালুমহালে হামলার

13

নওগাঁর দুবলহাটিতে গোলাম হত্যার প্রতিবাদে গ্রামবাসীর বিক্ষোভ

14

ঈশ্বরদীতে খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত

15

গোয়ালন্দে এইচ এস সি জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সন্মাননা স

16

অশ্রুসিক্ত আবেগে প্রিয় শিক্ষক রাজকুমার দাসকে ঘিরে শেষ অধিবে

17

বাংলাদেশ এখন দাঁড়িয়ে আছে এক চিকন সুতার ওপর

18

নোবিপ্রবিতে ছাত্রলীগ ও আওয়ামীপন্থী শিক্ষক-কর্মকর্তাদের পুনর্

19

ফুলবাড়ী ২৯ বিজিবি কর্তৃক মালিকবিহীন অবস্থায় মূল্যমানের চোর

20